Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

খেলা

টিবিএস রিপোর্ট
04 March, 2025, 11:00 pm
Last modified: 04 March, 2025, 11:06 pm

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • ভারতের বিপক্ষে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের
  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • কোনো ম্যাচ না জিতেও বাংলাদেশ পাচ্ছে সোয়া তিন কোটি, বাড়তে পারে আরও

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

সাত বছর পর মাঠে গড়ানো চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের শাসন জারি রাখলো ভারত। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো আসরটির ফাইনালে উঠলো তারা।
টিবিএস রিপোর্ট
04 March, 2025, 11:00 pm
Last modified: 04 March, 2025, 11:06 pm

সেমি-ফাইনাল জেতার আনন্দ, এরচেয়েও বড় আনন্দে ফাইনালের টিকেট কাটার। এক জয়ে আরও আনন্দ মেলার কথা ভারতের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ঘরের মাঠে যে প্রতিপক্ষের বিপক্ষে হতাশায় ডুবতে হয়েছিল, সেই অস্ট্রেলিয়াকে হারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গেল ভারত। প্রতিশোধ তো মিললোই, সঙ্গে শিরোপার আরও কাছে পৌঁছে গেল রোহিত শর্মার দল। 

মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমি-ফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ভারত। সাত বছর পর মাঠে গড়ানো আসরটিতে নিজেদের শাসন জারি রাখলো তারা। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠলো ভারত। ২০১৩'র আসরে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে তারা। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হার মানে দলটি। 

টস জিতে আগে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া। অধিনায়ক স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারির হাফ সেঞ্চুরি এবং ট্রাভিস হেডের চল্লিশছোঁয়া ইনিংসে ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয় দুবাইয়ের উইকেটে ভারতের স্পিনারদের বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়ে যাওয়া বিশ্ব চ্যাম্পিয়নরা। 

লক্ষ্য তাড়ায় আরও একবার বিরাট কোহলি প্রমাণ করেন, কেন তাকে ওয়ানডের রাজা বলা হয়। রান তাড়ায় নিজেকে তুলনার বাইরে নিয়ে যাওয়া ডানহাতি এই ব্যাটসম্যান খেলেন দারুণ এক ইনিংস, জেতেন ম্যাচসেরার পুরস্কার। শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্তিক পান্ডিয়াদের অবদানও উল্লেখ করার মতো। ১১ বল বাকি থাকতে জয় নিশ্চিত হয় ভারতের।

লক্ষ্য তাড়ায় ভারতের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ম্যাচসেরা কোহলি। বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান ৯৮ বলে ৫টি চারে ৮৪ রানের কার্যকর এক ইনিংস খেলেন। অধিনায়ক রোহিত ২৯ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৮ রান করেন। ৬২ বলে ৪৫ রান করেন শ্রেয়াস। ৩০ বলে একটি করে চার ও ছক্কায় গুরুত্বপূর্ণ ৩০ রান করেন অক্ষর প্যাটেল। 

কোহলি আউট হওয়ার পর দলের জয় নিশ্চিত করায় প্রধান ভূমিকা রাখেন রাহুল ও হার্দিক। রাহুল ৩৪ বলে ২টি করে চার ও ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন। জয় থেকে একটু দূরে থাকতে আউট হওয়া হার্দিক ২৪ বলে একটি চার ও ৩টি ছক্কায় ২৮ রান করেন। অস্ট্রেলিয়ার নাথান এলিস ও অ্যাডাম জ্যাম্পা ২টি করে উইকেট নেন। 

এর আগে ব্যাটিং করা অস্ট্রেলিয়ার ইনিংসে বড় দুটি নাম স্মিথ ও ক্যারি। ৯৬ বলে ৪টি চার ও একটি ছক্কায় সর্বোচ্চ ৭৩ রান করেন স্মিথ। ৫৭ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৬১ রানের মহাকার্যকর ইনিংস খেলেন ক্যারি। শুরুতে দ্রুত রান তোলা ট্রাভিস হেড ৩৩ বলে ৫টি চার ও ২টি ছক্কায় করেন ৩৯ রান। এ ছাড়া মার্নাস লাবুশেন ২৯ ও বেন ডরশুইস ১৯ রান করেন। ভারতের পেসার মোহাম্মদ শামি নেন ৩ উইকেট। ২টি করে উইকেট পান বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা। একটি করে উইকেট নেন হার্দিক ও অক্ষর। 

Related Topics

টপ নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফি / ভারত ক্রিকেট দল / অস্ট্রেলিয়া ক্রিকেট দল / সেমি-ফাইনাল / ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • ভারতের বিপক্ষে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের
  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • কোনো ম্যাচ না জিতেও বাংলাদেশ পাচ্ছে সোয়া তিন কোটি, বাড়তে পারে আরও

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net