Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

খেলা

টিবিএস রিপোর্ট
09 March, 2025, 10:20 pm
Last modified: 10 March, 2025, 12:53 am

Related News

  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • কোনো ম্যাচ না জিতেও বাংলাদেশ পাচ্ছে সোয়া তিন কোটি, বাড়তে পারে আরও
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের লড়াই ‘ইন্সপায়ারিং’ ছিল, মনে করেন শান্ত

নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

আইসিসি ইভেন্টের ফাইনাল মানেই যেন নিউজিল্যান্ডের জন্য হৃদয় ভাঙার গল্প। শিরোপার লড়াইয়ে হারই যেন তাদের জন্য অমোঘ নিয়তি। ছয় বছরের মধ্যে দুটি বিশ্বকাপসহ তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে হারলো কিউইরা।
টিবিএস রিপোর্ট
09 March, 2025, 10:20 pm
Last modified: 10 March, 2025, 12:53 am

বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয়ে মিশন শুরু, এরপর জয়ের মালা কেবল বড়ই করে গেছে ভারত। অপ্রতিরোধ্য হয়ে ওঠা দলটির সামনে বাধার দেয়াল তুলতে পারেনি কোনো প্রতিপক্ষই। শিরোপার লড়াইয়ে নিউজিল্যান্ডও কুলিয়ে উঠতে পারলো না রোহিত শর্মার দলের বিপক্ষে। আগে ব্যাটিং করে কিউইরা যে সংগ্রহ গড়ে, হিসেবি রান তাড়ায় তা টপকে শিরোপা উৎসবে মেতে উঠলো আসরজুড়ে ছড়ি ঘোরানো ভারত। অপরাজিত হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলো তারা। 

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। ১২ বছর পর আসরটির শিরোপা জিতলো তারা, তাদের মোট শিরোপা হলো তিনটি। যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের রেকর্ড। দুটি করে শিরোপা জিতে এতোদিন একই বিন্দুতে ছিল ভারত ও অস্ট্রেলিয়া। ২০০২ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ পায় ভারত, ২০১৩ সালে দ্বিতীয় শিরোপা জেতে তারা। এর আগে পরে মিলিয়ে আরও দুটি ফাইনাল খেললেও শ্রেষ্ঠত্বের মুকুট জেতা হয়নি। পঞ্চম ফাইনালে এসে তৃতীয় শিরোপা ঘরে তুললো ভারত। 

আইসিসি ইভেন্টের ফাইনাল মানেই যেন নিউজিল্যান্ডের জন্য হৃদয় ভাঙার গল্প। শিরোপার লড়াইয়ে হারই যেন তাদের জন্য অমোঘ নিয়তি। ছয় বছরের মধ্যে দুটি বিশ্বকাপসহ তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে হারলো কিউইরা। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যায় নিউজিল্যান্ড। দুই বছর পর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্ল্যাক ক্যাপরা হার মানে অস্ট্রেলিয়ার বিপক্ষে। চার বছর পর এসে আরও একটি ফাইনালে কেবল হতাশাই সঙ্গী হলো তাদের।  

টস জিতে আগে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড। ড্যারিল মিচেল এবং মাইকেল ব্রেসওয়েলের হাফ সেঞ্চুরি ও রাচিন রবীন্দ্র-গ্লেন ফিলিপসের তিরিশোর্ধ্ব ইনিংসে ৭ উইকেটে ২৫১ রান তোলে কিউইরা। জবাবে সর্বোচ্চ রানের ইনিংস খেলা ম্যাচসেরা রোহিত ও শুভমান গিলেন দাপুটে শুরুর পর শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুলদের ব্যাটে ৬ বল হাতে রেখে জয় তুলে নেয় ভারত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ভারত। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া দলটি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও ঘরে তুললো হারের কোনো স্বাদ না নিয়েই। 

লক্ষ্য তাড়ায় দলকে উড়ন্ত সূচনা এনে দেন রোহিত ও শুভমান। এই জুটিতে অবশ্য রোহিতের অবদানই বেশি। শুভমান দেখেশুনে খেললেও চিরচেনা ভঙ্গিমায় দ্রুত রান তুলতে থাকেন রোহিত। উদ্বোধনী জুটিতে ১৮.৪ ওভারে ১০৫ রান পায় ভারত। ৫০ বলে একটি ছক্কায় ৩৭ রান করা শুভমানের বিদায়ে ভাঙে এই জুটি। পরের ওভারে মাইকেল ব্রেসওয়েল এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে বিরাট কোহলিকে ফিরিয়ে দিলে চাপে পড়ে ভারত। দলীয় ১২২ রানে রোহিত ফিরলে চাপ আরও বাড়ে। ভারত অধিনায়ক ফেরার আগে ৮৩ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ম্যাচ জেতানো ৭৬ রান করেন। 

রোহিদের বিদায়ে পর চতুর্থ উইকেটে জুটি গড়ে তোলেন অক্ষর ও শ্রেয়াস, এ দুজন ৭৫ বলে ৬১ রান যোগ করেন। ৬২ বলে ২টি করে চার ও ছক্কায় ৪৮ রান করে আউট হন শ্রেয়াস। পরের জুটিতে ২০ রান যোগ করেন রাহুল ও অক্ষর। ৪০ বলে একটি করে চার ও ছক্কায় ২৯ রান করা অক্ষরের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর রাহুল ও হার্দিক পান্ডিয়ার জুটিতে জয়ের খুব কাছে পৌঁছে যায় ভারত, ৩৬ বলে ৩৮ রান যোগ করেন তারা। ১৮ বলে ১৮ রান করা হার্দিকের বিদায়ে পরে রবীন্দ্র জাদেজাকে নিয়ে বাকি কাজটুকু সারেন রাহুল। ৩৩ বলে একটি করে চার ও ছক্কায় অপরাজিত ৩৪ রান করেন তিনি। নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার ও ব্রেসওয়েল ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান কাইল জেমিসন ও টুর্নামেন্ট সেরা রাচিন রবীন্দ্র। 

এর আগে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ড্যারিল মিচেল। ডানহাতি এই কিউই ব্যাটসম্যান ১০১ বলে ৩টি চারে ৬৩ রান করেন। উইল ইয়াং ১৫ রান করেন, রাচিনের ব্যাট থেকে ২৯ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩৭ রান। কেন উইলিয়ামসন রানের দেখা পাননি, ১১ রান করেই থামেন তিনি। শেষ দিকে দলের রান বাড়ানো ফিলিপস ৫২ বলে ২টি চার ও একটি ছক্কায় ৩৪ রান করেন। শেষ পর্যন্ত লড়াই করা ব্রেসওয়েল ঝড়ো ব্যাটিংয়ে ৪০ বলে ৩টি চার ও ২টি ছক্কায় হার না মানা ৫৩ রান করেন। ভারতের দুই স্পিনার বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা।

Related Topics

টপ নিউজ

ভারত-নিউজিল্যান্ড ক্রিকেট ম্যাচ / ভারত ক্রিকেট দল / নিউজিল্যান্ড ক্রিকেট দল / চ্যাম্পিয়ন্স ট্রফি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • ইংল্যান্ডের হারে বাংলাদেশের অর্থ পুরস্কার বাড়লো আড়াই কোটিরও বেশি
  • কোনো ম্যাচ না জিতেও বাংলাদেশ পাচ্ছে সোয়া তিন কোটি, বাড়তে পারে আরও
  • চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের লড়াই ‘ইন্সপায়ারিং’ ছিল, মনে করেন শান্ত

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net