Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের লড়াই ‘ইন্সপায়ারিং’ ছিল, মনে করেন শান্ত

খেলা

টিবিএস রিপোর্ট
27 February, 2025, 06:40 pm
Last modified: 02 March, 2025, 05:29 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের লড়াই ‘ইন্সপায়ারিং’ ছিল, মনে করেন শান্ত

চ্যাম্পিয়ন হওয়ার কথা জানিয়ে দেশ ছাড়লেও বাংলাদেশ দল হাবুডুবু খেয়েছে হতাশায় সাগরে। চরম ব্যাটিং ব্যর্থতায় টানা দুই হারে ছিটকে যেতে হয় আসর থেকে। তবে বল হাতে লড়ার চেষ্টা ছিল, যেটাকে অনেক বড় করে দেখছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।
টিবিএস রিপোর্ট
27 February, 2025, 06:40 pm
Last modified: 02 March, 2025, 05:29 pm

অনেকদিন ওয়ানডে খেলা হচ্ছিল না। ২০২৪ সালের মার্চে সিরিজ খেলার আট মাস পর এই ফরম্যাটে খেলে বাংলাদেশ। প্রিয় ফরম্যাটে প্রত্যাবর্তনের অভিজ্ঞতাটা ভালো ছিল না তাদের। শারজাতে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারা বাংলাদেশ ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ হোয়াইটওয়াশ হয়। এরপরও আশার কথা শোনান নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জেতার লক্ষের কথা জানান বাংলাদেশ অধিনায়ক। 

বড় লক্ষ্যের কথা জানিয়ে দেশ ছাড়লেও বাংলাদেশ দল অবশ্য হাবুডুবু খেয়েছে হতাশায় সাগরে। চরম ব্যাটিং ব্যর্থতায় ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে ছোট সংগ্রহ গড়ে হার মেনে নেয় বাংলাদেশ, ছিটকে যেতে হয় আসর থেকে। তবে ব্যাটিংয়ে ভরাডুবি হলেও বল হাতে দারুণ ছিল বাংলাদেশ। ছোট পুঁজি নিয়েও ভারত ও নিউজল্যান্ডের বিপক্ষে লড়েই করেন বোলাররা। এটাকে বড় করে দেখছেন শান্ত। তার দৃষ্টিতে, বল হাতে দুই ম্যাচের লড়াই নিজেদের জন্য অনুপ্রেরণাদায়ক ছিল বলে মনে করেন তিনি। 

২২৮ রান তুলে ভারতের চার উইকেট ফেলে বাংলাদেশ। এই রান পাড়ি দিতে ভারতকে ব্যাটিং করতে হয় ৪৭ ওভার পর্যন্ত। রোহিত শর্মা ছাড়া ভারতের প্রায় সব ব্যাটসম্যানকেই রান তুলতে সংগ্রাম করতে হয়। ম্যাচসেরা শুভমান গিল সেঞ্চুরি করেন। তবে সেঞ্চুরিটি নিজের এবং ২০১৯ বিশ্বকাপের পর ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ছিলো সবচেয়ে ধীর গতির। বাংলাদেশের ২৩৬ রান পাড়ি দিতে নিউজিল্যান্ডকেও ৪৭তম ওভার পর্যন্ত খেলতে হয়। 

অল্প সংগ্রহ নিয়ে লড়াই করার ব্যাপারটিকে অনুপ্রেরণার জানিয়ে শান্ত বলেন, 'আমাদের আগের দুই ম্যাচ যদি দেখেন, আমরা হয়তো হেরে গেছি। তবে যেভাবে লম্বা সময় খেলা ধরে রেখেছিলাম, খুব ইন্সপায়ারিং আমাদের জন্য। আশা করি, যেসব ছোট ছোট ভুল করেছি, সামনের দিনে সেসব নিয়ে যথাযথ পরিকল্পনা করব এবং সেগুলো ঠিকঠাক বাস্তবায়ন করব। ভালো বিষয় হলো, দুই ম্যাচেই আমরা বেশ ভালো কামব্যাক করেছি এবং লম্বা সময় খেলায় ছিলাম।'

টানা দুই হারে আসর থেকে বিদায় নেওয়া বাংলাদেশের আজ শেষ ম্যাচ ছিল পাকিস্তানের বিপক্ষে। কিন্তু বৃষ্টির কারণে নিয়ম রক্ষার এই ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর পেজেন্টেশনে দলের অনেক বিষয় নিয়েই কথা বলেন শান্ত। ম্যাচটি না হওয়াটা হতাশার জানিয়ে তিনি বলেন, 'অবশ্যই (খেলা না হওয়া) হতাশার। তবে কিছু জিনিস থাকে যা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা এই ম্যাচটি খেলতে চেয়েছিলাম। ক্রিকেটে এমন হতে পারে। তাই কষ্ট পাচ্ছি না।'

ব্যাটিং নিয়ে রাজ্যের হতাশা থাকলেও বোলিং নিয়ে খুশি শান্ত। পেসারদের উত্থান নিয়ে বিশেষভাবে বললেন বাংলাদেশ অধিনায়ক, উল্লেখ করলেন স্পিন শক্তির কথাও। তার ভাষায়, '(পেসারদের উত্থানে) খুবই খুশি। আমরা সব সময়ই বোলিংয়ের কারণে ধুঁকতাম। বিশেষ করে পেস বোলিংয়ের। তবে গত কয়েক বছরে অনেক ফাস্ট বোলার উঠে এসেছে। দেশে থাকা কয়েকজন পেসারও নিজেদের কাজটা দারুণভাবে করছে।'

'তাই অধিনায়ক হিসেবে আমি খুব খুশি। রানা, তাসকিন যেভাবে বোলিং করছে, আমি সত্যিই আনন্দিত। এ ছাড়া অভিজ্ঞ মুস্তাফিজও আছে দলে। সব মিলিয়ে খুব ভালো বোলিং আক্রমণ। সব সময়ই আমাদের স্পিন আক্রমণ ভালো। এখন লেগ স্পিনার রিশাদ হোসেনও আছে। তো বোলিং খুব ভালো। আমি আশা করি তারা পরিস্থিতি অনুযায়ী নিজেদের কাজটা ঠিকঠাক করবে এবং দলকে সেরাটা দেবে।' যোগ করেন শান্ত। 

ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা তাওহিদ হৃদয় ১১৮ বলে করেন ১১০ রান। ১১৪ বলে ৬৮ রান করেন জাকের আলী অনিক। নিউজিল্যান্ডের বিপক্ষে ১১০ বলে ৭৭ রান করেন শান্ত। বলে দিতে হচ্ছে না বাংলাদেশের ব্যাটসম্যানতের স্ট্রাইক রেট কেমন ছিল। বিষয়টি চিন্তার কারণ জানিয়ে শান্ত বলেন, 'অবশ্যই (স্ট্রাইক রোটেশন চিন্তার কারণ)। আমার মনে হয়, নেটে আমাদের ভালোভাবে অনুশীলন করতে হবে, কীভাবে স্ট্রাইক রোটেট করতে পারি, ম্যাচে কী ধরনের চ্যালেঞ্জ আসতে পারে; সে সব নিয়ে চিন্তা করতে হবে। আমরা কীভাবে অনুশীলন করছি এবং ম্যাচে সেটা কাজে লাগাচ্ছি, তা গুরুত্বপূর্ণ। আমি আশা করি, ছেলেরা বুঝতে পারবে, কী করা উচিত।'

Related Topics

টপ নিউজ

নাজমুল হোসেন শান্ত / বাংলাদেশ ক্রিকেট দল / চ্যাম্পিয়ন্স ট্রফি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net