Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা

খেলা

টিবিএস রিপোর্ট
25 March, 2025, 03:55 pm
Last modified: 25 March, 2025, 04:07 pm

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা

সাকিবের বাবা মাসরুর রেজা বলেন, ‘ইকবাল ভাইতো (তামিমের বাবা) আমার খেলার বন্ধু। ফলে তামিমের বাবার বিয়ের আগেই তার সঙ্গে আমার সম্পর্ক। তামিম আমার সন্তান, তার এই খবরে অস্থিরতার মধ্যে ছিলাম।’
টিবিএস রিপোর্ট
25 March, 2025, 03:55 pm
Last modified: 25 March, 2025, 04:07 pm

ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মধ্যে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যা সময়ের সঙ্গে কিছুটা দূরত্বে রূপ নেয়। তবে তামিমের হঠাৎ অসুস্থতার খবরে সেই দূরত্ব যেন কমে এসেছে। সোমবার হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হন তামিম। বন্ধুর অসুস্থতার খবরে মন খারাপ সাকিবের, নিজের জন্মদিনে তামিমের দ্রুত সুস্থতার জন্য শুভ কামনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন দেশের ইতিহাসের সেরা এই অলরাউন্ডার।

মঙ্গলবার সকালে তামিমকে দেখতে কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে যান সাকিবের বাবা খন্দকার মাসরুর রেজা ও মা শিরিন রেজা। হার্ট অ্যাটাক করে হাসপাতালে যাওয়ার পর থেকেই নিবিড় পর্যবেক্ষণে আছেন তামিম। সোমবার পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে রিং পরানো হয়। চিকিৎসকরা জানান, তার অবস্থা পর্যবেক্ষণের জন্য ২৪ থেকে ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হবে।

তামিমের সঙ্গে দেখা করে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাকিবের বাবা-মা। সাকিবের বাবা মাসরুর রেজা বলেন, 'তামিম সুস্থ আছে। আশা করি, দ্রুততম সময়ের মধ্যে বাসায় ফিরতে পারবে। ইকবাল ভাইতো (তামিমের বাবা) আমার খেলার বন্ধু। ফলে তামিমের বাবার বিয়ের আগেই তার সঙ্গে আমার সম্পর্ক। তামিম আমার সন্তান, তার এই খবরে অস্থিরতার মধ্যে ছিলাম।'

সাকিবের মা শিরিন রেজা বলেন, 'আল্লাহ রহমত করেছেন। দেশের মানুষের দোয়া ছিল। সব কিছু মিলিয়ে তামিম এখন ভালো আছে। মা হিসেবে আমার কাছে এই খবরটি স্বস্তির।' 

কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজের কার্ডিয়াক কেয়ার ইউনিটের (সিসিইউ) দায়িত্বরত চিকিৎসক মনিরুজ্জামান মারুফ তামিমের বর্তমান অবস্থা জানাতে গিয়ে বলেন, 'তামিম এখন ভালো আছেন। অল্প অল্প হাঁটাচলা করছেন, হাসিখুশি আছেন। অল্প কিছুক্ষণের জন্য তাকে কেবিনে দেওয়া হয়েছিল। পরিবারের সঙ্গে দেখা করে আবার সিসিইউতে নেওয়া হয়েছে।'

তামিম ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন। দুপুরের দিকে কিছু পরীক্ষার পর পরিস্থিতি অনুকূল থাকলে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হতে পারে। তবে পরিস্থিতির ওপর নির্ভর করবে  চূড়ান্ত সিদ্ধান্ত।

সোমবার ঢাকা প্রিমিয়ার লিগে বিকেএসপিতে তামিমের দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ ছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে। ম্যাচটি খেলতে বিকেএসপিতে যান দলের নেতৃত্বে থাকা তামিম, টসও করেন। কিন্তু এরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্বিতীয় দফায় হাসপাতালে যাওয়ার পর তাকে ঢাকা আনার জন্য হেলিকপ্টারও নেওয়া হয়। কিন্তু হেলিকপ্টারে তোলার মতো অবস্থা ছিল না বলে তামিমকে সেখানেই চিকিৎসা দেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / সাকিব আল হাসান / হার্ট অ্যাটাক / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান হাসিনা-ঘনিষ্ঠ সাকিব: রয়টার্স
  • মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা, তদন্তে পুলিশ
  • শেয়ারবাজার কারসাজির মামলা: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net