Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ

খেলা

টিবিএস রিপোর্ট
18 February, 2025, 07:55 pm
Last modified: 19 February, 2025, 03:38 pm

Related News

  • নিগারের ঝড়ো সেঞ্চুরি, ফাহিমা-সুমনার ৫ উইকেট; বাংলাদেশের রেকর্ড গড়া জয়
  • ভারতের টিকেট কাটতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ
  • ৫০ চার, ২২ ছক্কায় ৪০৪ রানের ইনিংসে মুস্তাকিমের ইতিহাস
  • সোহান-সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাদের দল
  • প্রিমিয়ার লিগ শুরুর আগে ‘ঠিকঠাক পারিশ্রমিকের’ আকুতি তামিম-মোসাদ্দেকদের

কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ

লিগের উদ্বোধনী দিনে মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন সালমা খাতুনের মোহামেডান স্পোর্টিং ক্লাব ও নিগার সুলতানার দল শেলটেক ক্রিকেট একাডেমি। 
টিবিএস রিপোর্ট
18 February, 2025, 07:55 pm
Last modified: 19 February, 2025, 03:38 pm

নারী ক্রিকেটের ঘরোয়া মঞ্চ আরও বড় পরিসরে গড়ে তোলার দাবি দীর্ঘদিনের। জাতীয় দলের ক্রিকেটাররা বারবার বলেছেন, লিগ নিয়মিত না হওয়ায় প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার সুযোগ কমে যাচ্ছে। এবারও সেই আক্ষেপ নিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেনস ক্রিকেট লিগ শুরু করছেন নিগার সুলতানা জ্যোতি ও সালমা খাতুনরা। কাল মাঠে গড়াচ্ছে মেয়েদের আসরটি।

বহু বছর পর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরছে নারী ক্রিকেটের ঘরোয়া আসর। এই মাঠে কেন মেয়েদের ঘরোয়া ক্রিকেটের ম্যাচ রাখা হয় না, এই পশ্ন অনেক আগের। যে উত্তর এখনও মেলেনি। নিগারই যেমন মনে করতে পারছিলেন না, কবে শেষবার এখানে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। পরে জানালেন, একবারই খেলেছেন, সেটাও সম্ভবত ১৪ বছর আগে!

শুধু মাঠের প্রসঙ্গই নয়, অনিয়মিত লিগ আয়োজনও ভাবায় জাতীয় দলের অধিনায়ককে। এবারের লিগে দল কমে দাঁড়িয়েছে নয়টিতে। তৃতীয় স্থান পাওয়া রূপালী ব্যাংক এবার অংশ নিচ্ছে না। তবে তুমুল প্রতিযোগিতার আশা নিগারের, 'এবার দল কমেছে, তবে দলগুলো অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। অন্তত চার-পাঁচটি দল বেশ শক্তিশালী হয়েছে। কিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলার জায়গা হবে ক্রিকেটারদের জন্য।'

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের জন্য প্রিমিয়ার লিগই আত্মপ্রকাশের বড় মঞ্চ। তাই এই প্রতিযোগিতার ধারাবাহিকতা জরুরি বলে মনে করেন নিগার। তার ভাষায়, 'অনেক সময় মেয়ে ক্রিকেটারদের প্রতি অবিচার করা হয়। কারণ, (জাতীয়) দলের বাইরে যারা থাকেন, তাদের নিজেদের প্রমাণ করার জায়গাই ঘরোয়া লিগ। সেই ঘরোয়া লিগ যদি ধারাবাহিকভাবে না খেলা হয় বা পরিমাণ না বাড়ানো হয়, তাহলে অনেক ক্রিকেটারের জন্য এটা দুঃখজনক হয়।'

এবার জাতীয় দলের ক্রিকেটারদের কাছে এই লিগের বাড়তি গুরুত্বও আছে। ওয়েস্ট ইন্ডিজ সফরের ব্যর্থতার পর ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিতে হলে বাংলাদেশকে খেলতে হবে বাছাইপর্ব। এই লিগকেই সেই প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন নিগার। তিনি বলেন, 'সামনে যেহেতু আমাদের কোয়ালিফায়ার আছে, এর আগে এই টুর্নামেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, সেটার প্রভাব কোয়ালিফায়ারে পড়বে।'

মঙ্গলবার মিরপুরে প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উঠে এসেছে এসব কথাই। মাঠ কম, সুযোগও সীমিত, তবুও লিগ হচ্ছে; এটাই আপাতত বড় পাওয়া বলে মনে করছেন নিগার। এবার মানসম্পন্ন বল ব্যবহারের আশাও করছেন তিনি। লিগের উদ্বোধনী দিনে মিরপুর স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন সালমা খাতুনের মোহামেডান স্পোর্টিং ক্লাব ও নতুন দল নিগারের শেলটেক ক্রিকেট একাডেমি। 

একই দিনে বিকেএসপিতে আবাহনী খেলবে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের বিপক্ষে। ইউল্যাব মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির প্রতিপক্ষ গুলশান ইয়ুথ ক্রিকেট ক্লাব। টুর্নামেন্টের বাকি দলগুলো হচ্ছে বিকেএসপি, বাংলাদেশ আনসার ও ভিডিপি উইমেন'স ক্রিকেট টিম এবং কলাবাগান ক্রীড়া চক্র।

Related Topics

টপ নিউজ

নারী ক্রিকেট দল / জাতীয় নারী ক্রিকেট দল / ঘরোয়া ক্রিকেট / নারী ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • নিগারের ঝড়ো সেঞ্চুরি, ফাহিমা-সুমনার ৫ উইকেট; বাংলাদেশের রেকর্ড গড়া জয়
  • ভারতের টিকেট কাটতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ
  • ৫০ চার, ২২ ছক্কায় ৪০৪ রানের ইনিংসে মুস্তাকিমের ইতিহাস
  • সোহান-সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাদের দল
  • প্রিমিয়ার লিগ শুরুর আগে ‘ঠিকঠাক পারিশ্রমিকের’ আকুতি তামিম-মোসাদ্দেকদের

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net