Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
ট্রাম্প প্রশাসনকে ৫ লাখ অভিবাসীর বৈধ মর্যাদা বাতিলের অনুমতি দিল মার্কিন আদালত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
31 May, 2025, 09:20 am
Last modified: 31 May, 2025, 09:30 am

Related News

  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’: ইরান যুদ্ধের মধ্যে রেকর্ড পণ্যমূল্য বৃদ্ধির পর ট্রাম্প
  • চুক্তিতে পৌঁছাতে ‘বড্ড দেরি করেছে’ ইরান, এখন মাশুল দিতে হবে: ট্রাম্প
  • ইরানে হামলা থামাতে নেতানিয়াহুকে চাপ দিতে মধ্যপ্রাচ্যের ৫ দেশ ফোন দিয়ে অনুরোধ করেছে: ট্রাম্প
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প

ট্রাম্প প্রশাসনকে ৫ লাখ অভিবাসীর বৈধ মর্যাদা বাতিলের অনুমতি দিল মার্কিন আদালত

এর আগে মে মাসের শুরুতে সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনকে ভেনেজুয়েলার প্রায় ৩ লাখ ৫০ হাজার অভিবাসীর অস্থায়ী সুরক্ষা মর্যাদা বাতিলের অনুমতি দেয়।
টিবিএস ডেস্ক
31 May, 2025, 09:20 am
Last modified: 31 May, 2025, 09:30 am
ফিনিক্স, অ্যারিজোনায় ইমিগ্রেশন কোর্টের বাইরে এইচএসআই ও আইসিই এজেন্টদের হাতে আটক এক অভিবাসনপ্রত্যাশী, ২১ মে ২০২৫। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ৫ লাখের বেশি অভিবাসীর বৈধ মর্যাদা সাময়িকভাবে বাতিল করার অনুমতি দিয়েছে। এই রায়ের ফলে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় চালু হওয়া 'প্যারোল' অভিবাসন কর্মসূচি বাতিলের বিরুদ্ধে দেওয়া এক ফেডারেল বিচারকের আদেশ স্থগিত হয়েছে। খবর বিবিসির। 

এই প্যারোল কর্মসূচি মূলত কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলার প্রায় ৫ লাখ ৩০ হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে বসবাস এবং কাজের অনুমতি দিয়েছিল, যারা নিজ দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটের কারণে পালিয়ে এসেছেন।

সুপ্রিম কোর্টের রায়ে বিচারপতি কেতাঞ্জি ব্রাউন জ্যাকসন এবং সোনিয়া সোটোমেয়র—যারা আদালতের তিনজন উদারপন্থী বিচারকের মধ্যে অন্যতম—বিরোধিতা করেছেন।

যুক্তরাষ্ট্র সরকারের তথ্য অনুযায়ী, প্যারোল কর্মসূচি দুই বছরের জন্য মানবিক কারণে অথবা জনস্বার্থের জন্য অস্থায়ীভাবে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেয়। তবে ট্রাম্প প্রশাসন এই কর্মসূচি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাসাচুসেটসের এক ফেডারেল বিচারক স্থগিতাদেশ দিলে তারা সুপ্রিম কোর্টে আপিল করে। আদালতের এই নতুন আদেশের ফলে প্রায় ৫ লাখ অভিবাসী দেশত্যাগের ঝুঁকিতে পড়েছেন।

হোয়াইট হাউসের উপপ্রধান স্টিফেন মিলার সিএনএন-কে বলেছেন, 'সুপ্রিম কোর্ট ন্যায্যভাবে হস্তক্ষেপ করেছে এবং ৫ লাখ অবৈধ অনুপ্রবেশকারী বিতাড়নের সুযোগ পেয়েছি বলে আমরা খুশি।'

বিরোধিতা জানিয়ে বিচারপতি জ্যাকসন লিখেছেন, 'এই আদেশের ফলে অর্ধ-মিলিয়ন অভিবাসীর জীবন ছিন্নভিন্ন হতে পারে, যার আইনি দাবি নিয়ে আদালতের সিদ্ধান্ত এখনও আসেনি।'

ট্রাম্প দায়িত্ব গ্রহণের দিনেই হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে প্যারোল কর্মসূচি বাতিলের নির্দেশ দেন। এরপর মার্চ মাসে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এইচএনভি প্যারোল কর্মসূচি বন্ধের ঘোষণা দেন।

এদিকে অভিবাসন অধিকার গোষ্ঠী এবং এই কর্মসূচিতে থাকা অভিবাসীরা ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, যেখানে বলা হয়েছে, নিজ দেশে ফেরত পাঠালে তারা মারাত্মক ঝুঁকি, নির্যাতন এবং এমনকি মৃত্যুর মুখোমুখি হতে পারেন।

উল্লেখ্য, এর আগে মে মাসের শুরুতে সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনকে ভেনেজুয়েলার প্রায় ৩ লাখ ৫০ হাজার অভিবাসীর অস্থায়ী সুরক্ষা মর্যাদা বাতিলের অনুমতি দেয়।

যুদ্ধ ও অস্থিরতার কারণে অভিবাসীদের জন্য মানবিক প্যারোল কর্মসূচি বহু দশক ধরে যুক্তরাষ্ট্রে চালু রয়েছে। ১৯৬০-এর দশকে কিউবান বিপ্লবের পর কিউবার নাগরিকদের জন্যও এ ধরনের কর্মসূচি চালু করা হয়েছিল। ২০২২ সালে বাইডেন প্রশাসন রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেন থেকে পালিয়ে আসা নাগরিকদের জন্যও একটি প্যারোল কর্মসূচি চালু করে।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / অভিবাসন আইন / অভিবাসন প্রত্যাশী / অভিবাসনপ্রত্যাশী / অবৈধ অভিবাসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • খারগ দ্বীপ দখল মার্কিন সেনাদের জন্য ঝুঁকি তৈরি করবে
  • ‘আমি মূল্যস্ফীতি ভালোবাসি’: ইরান যুদ্ধের মধ্যে রেকর্ড পণ্যমূল্য বৃদ্ধির পর ট্রাম্প
  • চুক্তিতে পৌঁছাতে ‘বড্ড দেরি করেছে’ ইরান, এখন মাশুল দিতে হবে: ট্রাম্প
  • ইরানে হামলা থামাতে নেতানিয়াহুকে চাপ দিতে মধ্যপ্রাচ্যের ৫ দেশ ফোন দিয়ে অনুরোধ করেছে: ট্রাম্প
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net