Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
একাদশ নয়, সাফজয়ী পুরো দল পাবে একুশে পদক

খেলা

টিবিএস রিপোর্ট
18 February, 2025, 07:10 pm
Last modified: 18 February, 2025, 07:17 pm

Related News

  • ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর 
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ইতিহাস গড়ল ‘ওয়ারফেজ’: প্রথম রক ব্যান্ড হিসেবে পাচ্ছে একুশে পদক
  • ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান একুশে পদকের জন্য মনোনীত
  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল

একাদশ নয়, সাফজয়ী পুরো দল পাবে একুশে পদক

সাফের ফাইনালের সেরা একাদশে থাকা ১১ জনকে একুশে পদক দেওয়ার পরিকল্পনা ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের। কিন্তু বাফুফের পক্ষ থেকে খেলোয়াড়, কোচ, কোচিং স্টাফসহ সবার নাম পাঠানো হয়। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়, চলে চিঠি চালাচালিও। এরই ধারাবাহিকতায় সাফজয়ী পুরো দলকে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। 
টিবিএস রিপোর্ট
18 February, 2025, 07:10 pm
Last modified: 18 February, 2025, 07:17 pm

এবারের একুশে পদক কারা পাবেন, কদিন আগে সেটা ঘোষণা করা হয়েছে। ব্যক্তির বাইরে একমাত্র সংগঠন বা দল হিসেবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদকটি পাচ্ছে সাফজয়ী বাংলাদেশ নারী দল। আনন্দের খবর, তবে এর মাঝেও বিপত্তি দেখতে পায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিপত্তি নিষ্পত্তিতে উদ্যোগ নেয় দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। অনেক চিঠি চালাচালির পর মিললো সমাধানও। একাদশ বা ১১ জন নয়; সাফজয়ী পুরো দলকে দেওয়া হবে একুশে পদক।

গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত সাফের ফাইনালে নেপালকে হারানোর মিশনে সেরা একাদশে থাকা ১১ জনকে একুশে পদক দেওয়ার পরিকল্পনা ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের। কিন্তু বাফুফের পক্ষ থেকে খেলোয়াড়, কোচ, কোচিং স্টাফসহ সবার নাম পাঠানো হয়। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়, চলে চিঠি চালাচালিও। এরই ধারাবাহিকতায় সাফজয়ী পুরো দলকে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবদুল মালেকের স্বাক্ষরিত প্রজ্ঞাপণে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে পদক গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। একুশে পদক দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কাছ থেকে পদক নিতে অধিনায়ক ও একজন বিকল্প খেলোয়াড়ের নাম দিতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, 'দলের পক্ষে একজন মঞ্চে প্রধান উপদেষ্টার নিকট হতে পদক গ্রহণের জন্য সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন ২০২৪ এর দলনেতার নাম ও একজন বিকল্প খেলোয়াড়ের নাম' সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়টি। দলের বাকিরা মঞ্চে উঠতে পারবেন না, তবে পুরো দলই আমন্ত্রিত একুশে পদকের অনুষ্ঠানে।

সেমি-ফাইনালে ভুটানকে গোল বন্যায় ভাসানো এবং পরে ফাইনালে নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতা। ২০২২ নারী সাফের গল্পই গত বছর নতুন করে লেখে বাংলাদেশ। নেপালকেই হারিয়ে টানা দ্বিতীয়বার সাফের রানীর খেতাব জেতে বাংলাদেশের মেয়েরা। দুই আসরেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাবিনা খাতুন। 

একুশে পদক গ্রহণ করতে মঞ্চে থাকবেন তিনি। তবে সাবিনার সঙ্গে বিকল্প খেলোয়াড় কে হবেন, সেটা এখনও চূড়ান্ত হয়নি। বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, সহ-অধিনায়ক মারিয়া মান্দার নাম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 

Related Topics

টপ নিউজ

একুশে পদক / জাতীয় নারী ফুটবল দল / নারী ফুটবল দল / বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর 
  • ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ইতিহাস গড়ল ‘ওয়ারফেজ’: প্রথম রক ব্যান্ড হিসেবে পাচ্ছে একুশে পদক
  • ববিতা-আইয়ুব বাচ্চুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান একুশে পদকের জন্য মনোনীত
  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net