Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
দুর্বার পথচলায় ক্রমেই উজ্জ্বল ‘স্বাধীন’ নাহিদ

খেলা

টিবিএস রিপোর্ট
31 December, 2024, 10:55 pm
Last modified: 31 December, 2024, 10:58 pm

Related News

  • নাহিদ রানার ৫ উইকেটে ১১৪ রানেই থামল পাকিস্তান
  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত

দুর্বার পথচলায় ক্রমেই উজ্জ্বল ‘স্বাধীন’ নাহিদ

গতির পাখা মেলে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখানো নাহিদ স্তুতি চলছে সবখানেই।
টিবিএস রিপোর্ট
31 December, 2024, 10:55 pm
Last modified: 31 December, 2024, 10:58 pm

'নাহিদ রানা খুবই স্পেশাল। বাংলাদেশ থেকে এমন দ্রুতগতির একজন বোলার উঠে আসতে দেখা দারুণ ব্যাপার। সে খুব খুব ভালো। আমি মনে করি, সে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দূর যাবে।' কথাগুলো বিপিএলের দল রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থারের। যে ম্যাচের পর নাহিদকে প্রশংসায় ভাসান আর্থার, সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করলেও উইকেট পাননি নাহিদ। ৩ ওভারে ১১ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। 

তাই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিময় বোলারকে প্রশংসায় ভাসালেও উইকেট নেওয়ার ব্যাপারটি উল্লেখ করেন রংপুরের দক্ষিণ আফ্রিকার কোচ। বিশেষ করে মাঝের ওভারগুলোতে উইকেট নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। আজ রংপুরের দ্বিতীয় ম্যাচেও আজ দুর্বার ছিলেন নাহিদ, মাঝে উইকেট নিতে পারেননি। যদিও এটা আজ আলোচনার বিষয়বস্তু হচ্ছে না, কারণ আগে-পরে মিলিয়ে আগুনঝরা বোলিংয়ে ৪টি উইকেট তুলে নেন তিনি। ৪ ওভারে তার খরচা ২৭ রান। 

টি-টোয়েন্টি নিঃসন্দেহে এটা দারুণ বোলিং ফিগার। তার এমন বোলিংয়ে জিতেছে রংপুর, বল হাতে নেতৃত্ব দেওয়ায় নাহিদ হয়েছেন ম্যাচসেরা। গতির পাখা মেলে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখানো নাহিদ স্তুতি চলছে সবখানেই। যদিও এটা শুরু হয়েছে গত আগস্টে পাকিস্তান সফর থেকে। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরেও দেখা গেছে নাহিদের দাপট। ধারাবাহিকভাবে ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করার পাশাপাশি উইকেট নেওয়াতে দেখিয়ে যাচ্ছেন পারদর্শীতা। 

আজকের ম্যাচের পর রংপুরের অধিনায়ক নুরুল হাসান জানালেন, তাকে স্বাধীনতা দেওয়া আছে, নিজের মতো করেই বোলিং করে যাচ্ছেন তিনি। সোহানের ভাষায়, 'নাহিদ স্বাধীনভাবে বোলিং করছে। খুবই দ্রুতগতির বোলার। নিজের মতোই বোলিং করছে। সে যখন কোনো কিছু নিয়ে সংশয়ে থাকে, তখন আমাকে বলে যে এটা করতে চাই। আমার মনে হয়, ও নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করছে। ভালো বোলিং করছে। মাত্র দুটি ম্যাচ হয়েছে। আমরা দল থেকে চাইব, সে যেভাবে শতভাগ দেওয়ার চেষ্টা করছে, সেটাই করুক। প্রক্রিয়াটা অনুসরণ করুক।'

গতিময় বোলারদের ইনজুরির ঝুঁকি বেশি থাকে। এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে নাহিদ প্রায় নতুন। এমন সময়ে ওয়ার্কলোড ম্যানেজমেন্টসহ আরও কিছু বিষয় মেনে চলতে হয়। দুই ফরম্যাটে অভিষেক হয়ে গেছে নাহিদের, হয়ে উঠছেন নিয়মিত সদস্য। সঙ্গে বিপিএলসহ ঘরোয়া ক্রিকেটেও তাকে নিয়ে আগ্রহের শেষ নেই। নাহিদের ব্যাপারে বিসিবি থেকে কোনো নির্দেশনা আছে কিনা, এ বিষয়ে জানতে চাওয়া হয় সোহানের কাছে।

রংপুর অধিনায়ক বলেন, 'পেস বোলার যারাই থাকে, সবারই একটা সেট-আপ থাকে কীভাবে নিজেদের নিয়ন্ত্রণ করবে। একইসঙ্গে দল ওর কাছে যেটা চাচ্ছে, সেটা দেওয়ার জন্য ভালোভাবে চেষ্টা করছে। ও খুব ভালোভাবে জানে নিজের যত্ন কীভাবে নিতে হবে। অবশ্যই বিসিবি থেকে ফিজিও, ট্রেনাররা পর্যবেক্ষণ করছে। তাই আমার মনে হয়, এটা বড় কোনো ইস্যু না। এখন আর ওই দিন নাই। আমাদের পেস বোলিং যেভাবে এগিয়ে যাচ্ছে, সবাই নিজেরটা জানে কার কী করতে হবে।'

Related Topics

টপ নিউজ

নাহিদ রানা / বিপিএল / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / রংপুর রাইডার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • নাহিদ রানার ৫ উইকেটে ১১৪ রানেই থামল পাকিস্তান
  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net