Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত

খেলা

টিবিএস রিপোর্ট
17 March, 2025, 05:30 pm
Last modified: 17 March, 2025, 05:34 pm

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নাহিদ রানার ৫ উইকেটে ১১৪ রানেই থামল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে

নাহিদ-লিটনদের পিএসএল খেলা উচিত, মনে করেন শান্ত

বাংলাদেশের ক্রিকেটাররা মাঝেমধ্যে দল পান, তবে বিদেশি লিগগুলোয় তেমন খেলা হয় না তাদের। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ছাড়া কেউ-ই সেভাবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেননি। এর মূল কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র না পাওয়া।
টিবিএস রিপোর্ট
17 March, 2025, 05:30 pm
Last modified: 17 March, 2025, 05:34 pm

ক্রিকেটের বর্তমান বাজারে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অনেক দাম। ঘরোয়া টি-টোয়েন্টি আসরগুলোতে থাকে জৌলুশ, অর্থের ঝনঝনানি। প্রায় সব দেশের ক্রিকেটারেরই ইচ্ছা থাকে এসব টুর্নামেন্টে খেলার। বাংলাদেশের ক্রিকেটাররাও মাঝেমধ্যে দল পান, তবে বিদেশি লিগগুলোয় তেমন খেলা হয় না তাদের। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ছাড়া কেউ-ই সেভাবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেননি। 

এর মূল কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র না পাওয়া। আবার খেলার অনুমতি পেলেও বেধে দেওয়া হয় সময়সীমা। এ কারণে অনেক ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়েও পরে আর আগ্রহ দেখায় না। এ নিয়ে প্রতি বছরই সমালোচনা হজম করতে হয় বিসিবিকে। যদিও তাতে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার অবস্থান বদলায় না, তারা নিজেদের মতো করেই সিদ্ধান্ত নেয়। 

পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) সামনে রেখে আরও একবার আলোচনায় ক্রিকেটারদের অনাপত্তিপত্র পাওয়া না পাওয়ার ব্যাপারটি। আগামী ১১ এপ্রিল মাঠে গড়াবে পিএসএল। পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্টের এবারের আসরে দল পেয়েছেন নাহিদ রানা, লিটন কুমার দাস ও রিশাদ হোসেন। এ তিনজনের কেউ-ই অবশ্য এখনও অনাপত্তিপত্রের আবেদন করেননি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। 

তবে নাজমুল হোসেন শান্ত মনে করেন, পিএসএলসহ এ ধরনের টুর্নামেন্টে ক্রিকেটারদের খেলা উচিত। যদিও এটা অনেক কিছুর ওপর নির্ভর করে বলে জানান বাংলাদেশ অধিনায়ক। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর নেতৃত্বে থাকা শান্ত সোমবার নাহিদের পিএসএল খেলা নিয়ে বলেন, '(নাহিদ রানার) এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা পুরোটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক; সবকিছুর ওপর।'

'আমার মনে হয়, বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে, তাহলে একটা অভিজ্ঞতা তৈরি হবে এবং ওই দায়িত্বটা নেওয়া শিখবে। বাইরের যে ক্রিকেটাররা আছে, তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা, সব মিলিয়ে ভালো একটা অভিজ্ঞতা হবে। আশা করবো, এই ধরনের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটাররা সামনের দিকে খেলার সুযোগ পাবে।' যোগ করেন শান্ত। 

পিএসএলের দল পেশোয়ার জালমি নাহিদকে দলে ভিড়িয়েছে। জাতীয় দল ও আবাহনীতে সতীর্থ হিসেবে পাওয়া তরুণ এই গতি তারকাকে নিয়ে শান্তর অনেক আশা। তিনি বলেন, 'সে (দেশের ক্রিকেটের) খুব ভালো সম্পদ। আমরা দেখছি বিশ্ব ক্রিকেটে কীভাবে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে। সবচেয়ে ভালো দিক যে জাতীয় দলের ফিজিও এবং আবাহনীর হয়ে যারা কাজ করছে, তারা তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুব ভালোভাবে মেইন্টেন করছে। সে ওইভাবেই ম্যাচ খেলছে। আল্লাহ্‌র রহমতে এখন পর্যন্ত ফিট আছে। এনার্জিটা ধরে রেখেছে।'

প্রিমিয়ার লিগে আবাহনীর ভালো সময়ই কাটছে। পাঁচ ম্যাচে চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বর্তমান চ্যাম্পিয়নরা। দল ভালো করলেও অধিনায়ক শান্ত ব্যাট হাতে নিষ্প্রভ। চার ইনিংসে ব্যাটিং করা বাঁহাতি এই ব্যাটসম্যান করেছেন মোটে ৭৮ রান। সর্বোচ্চ রানের ইনিংস ৩৭। স্ট্রাইক রেট আরও হতাশার, ৫৩.৭৯। এরপরও অবশ্য চিন্তিত নন শান্ত, 'দল যতোক্ষণ পর্যন্ত ম্যাচ জিতছে, নিজের ব্যাটিং নিয়ে আমি ওইভাবে চিন্তা করছি না।' 

Related Topics

টপ নিউজ

নাজমুল হোসেন শান্ত / নাহিদ রানা / লিটন কুমার দাস / বাংলাদেশ ক্রিকেট দল / পাকিস্তান সুপার লিগ (পিএসএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • ‘যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়’: অস্ট্রেলিয়াকে হারানোর পর শান্ত
  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নাহিদ রানার ৫ উইকেটে ১১৪ রানেই থামল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net