Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
নতুন বাফুফে সভাপতি বললেন, ‘মুখের কথায় নয়, কাজে বিশ্বাসী’ 

খেলা

টিবিএস রিপোর্ট
26 October, 2024, 09:25 pm
Last modified: 27 October, 2024, 01:35 pm

Related News

  • সম্ভাব্য মেয়র প্রার্থীদের সংসদ নির্বাচনের মনোনয়ন দেয়নি বিএনপি
  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • একাদশ নয়, সাফজয়ী পুরো দল পাবে একুশে পদক
  • অবশেষে বাংলাদেশ দলে হামজা, আছেন আরেক প্রবাসী

নতুন বাফুফে সভাপতি বললেন, ‘মুখের কথায় নয়, কাজে বিশ্বাসী’ 

বিদায়ী সভাপতি কাজী সালিউদ্দিন ছিলেন সর্বেসর্বা। তার সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। নতুন কমিটি কীভাবে কাজ করবে; এমন প্রশ্নের জবাবে তাবিথ জানান, কথা নয়, কাজে বিশ্বাসী তারা।
টিবিএস রিপোর্ট
26 October, 2024, 09:25 pm
Last modified: 27 October, 2024, 01:35 pm
বাফুফের চার নব-নির্বাচিত সহ-সভাপতির মাঝে সভাপতি তাবিথ আউয়াল। ছবি: বাফুফে

১৬ বছর পর নতুন সভাপতি পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কাজী সালাউদ্দিন যুগ পেরিয়ে চার বছর মেয়াদে বাফুফে প্রধানের দায়িত্ব পেলেন তাবিথ আওয়াল। শনিবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত বাফুফে নির্বাচনে সভাপতি পদে দিনাজপুরের তৃণমূল সংগঠক আ ফ ম মিজানুর রহমান চৌধুরীকে বিপুল ব্যবধানে হারান দুই মেয়াদে বাফুফের সহ-সভাপতির দায়িত্ব পালন করা তাবিথ। 

নির্বাচিত হয়ে নতুন, ভালো ও আধুনিক ফুটবলের প্রত্যাশার কথা জানান তিনি। বাফুফের নতুন সভাপতি বলেন, 'নতুন, ভালো ও আধুনিক ফুটবলের প্রত্যাশা করতে পারি সকলেই। ফুটবলের মাধ্যমে আমরা মুক্ত বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখবো, আরও একটু খুশি নিয়ে আসবো। অনূর্ধ্ব-১৭ দল যে ম্যাকাওয়ের সঙ্গে জিতেছে, এটা আগামী দিনের প্রমাণ। বাংলাদেশের ফুটবলাররা আমাদের জন্য জিতবে। আজ শুভকামনা জানাতে চাই বসুন্ধরা কিংস ভুটানে খেলবে, আমি আশা করি তারা জিতবে। আগামীকাল মেয়েদের সেমি-ফাইনাল, ওরাও জিতবে বলে আশা করি।'

বিদায়ী সভাপতি কাজী সালিউদ্দিন ছিলেন সর্বেসর্বা। তার সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। নতুন কমিটি কীভাবে কাজ করবে; এমন প্রশ্নের জবাবে তাবিথ জানান, কথা নয়, কাজে বিশ্বাসী তারা। তাবিথ বলেন, 'আমাদের কমিটি কীভাবে চলবে, সেটা আমরা প্রথম নির্বাহী মিটিংয়ে কর্ম দিয়ে দেখিয়ে দিব। আমরা সবার সামনে দাঁড়িয়ে আছি, আমরা মুখের কথায় নয়, কাজে বিশ্বাসী। আপনারা একটু্ ধৈর্য ধরেন আমাদের কাজেই দেখতে পারবেন।'   

এর আগে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, 'বিগত জুন, জুলাই এবং আগস্টে বিপ্লবী ছাত্র জনতার অবদানে মুক্ত বাংলাদেশে আজ আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়ার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সব ভক্তদের, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আমাদের আজ নতুনভাবে নির্বাচিত করার জন্য। আমি তাবিথ আউওয়াল ধন্যবাদ জানাচ্ছি, এবং আজ আমার সাথে আছেন নতুন করে নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মি. ইমরুল, আমাদের সহ-সভাপতি নাসের জায়েদী, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সাব্বির আরেফ এবং ফাহাদ করিম।'

'আপনারা সকলে জানেন প্রতিটা মুহূর্তে ফুটবল ফেডারেশনের দায়িত্ব হলো বাংলাদেশের ফুটবলকে সামনের দিকে এগিয়ে নেওয়া। তাই আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিগত কমিটিকে, তারা যে অবদানগুলো রেখেছেন। তবে আজকে থেকে আমরা জনগণের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণের উদ্দেশ্য নিয়ে দায়িত্ব পালন করা শুরু করছি আমাদের বক্তব্যের মাধ্যমে। আমরা বিশেষ করে ধন্যবাদ জানাতে চাচ্ছি একজন তরুণ লিডার, ক্রীড়াপ্রেমী, আমাদের বর্তমান ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ সাহেবকে। উনার দিক নির্দেশনায় এবং উনার সাহসে আমরা এ রকম একটা ভালো, মুক্ত পরিবেশে নির্বাচন করে আমরা আগামী দিনে ফুটবলকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।' যোগ করেন তিনি। 

পরিবর্তনের আশার কথা জানিয়ে তাবিথ বলেন, 'আমরা সকলে একমত যে আমরা ফুটবলে পরিবর্তন আনতে চাই। এ কারণে শুরুতে আমরা সংবিধান ও অবকাঠামোগুলো রিফর্ম করার কর্মসূচি হাতে নিবো। একই সাথে ফুটবল যেন চলমান থাকে মাঠে, মানটা আরও উচু পর্যায়ে যায়, সেই জায়গায়ও আমরা কাজ শুরু করতে যাচ্ছি। আমরা বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে, যিনি আমাদের বারবার সাহস দিয়েছেন ক্রীড়াতে এগিয়ে যেতে।'

জেলা ও বিভাগ পর্যায়ের ফুটবলকে গতিশীল  করতে ও পৃষ্ঠপোষকতা নিশ্চিতে কাজ শুরু করা হবে জানিয়ে তাবিথ বলেন, 'আমরা অনেক কর্মসূচি হাতে নিবো, ইতোমধ্যে আপনারা জানেন আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট একটা ফরোয়ার্ড লুকিং থ্রি সিক্সটি প্রোগ্রামও আপনাদের মাধ্যমে পেশ করেছেন। উনাদের ডকুমেন্টটাকে সামনে নিয়ে আমরা আমাদের প্রথম নির্বাহী সভায় বাকি যে সদস্যরা আসবে, তাদের নিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিবো। অবশ্যই আমাদের ফুটবলকে এগিয়ে নেওয়া হবে আমাদের লক্ষ্যমাত্রা।'

নির্বাচিত সবাইকে নিয়ে কাজ করলে যেকোনো কাজে সফল হতে পারবেন বলে বিশ্বাস বাফুফে সভাপতির। চ্যালেঞ্জের প্রশ্নে তিনি বলেন, 'ডেলিগেটরা আমাদের যে ৬ জনকে নির্বাচন করেছেন, আমাদের যে দায়িত্বে দিয়েছেন; আগামী কিছু ঘণ্টায় আমাদের সঙ্গে আরও ১৫ জন যুক্ত হবেন। এই দলটাকে দেখে আমি মনে করি আমাদের কাছে কোনো কিছুই চ্যালেঞ্জ না। জনগণের যে চাহিদা, তা আমরা অবিলম্বে পূরণ করবো।' 

Related Topics

টপ নিউজ

বাফুফে নির্বাচন ২০২৪ / বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) / তাবিথ আউয়াল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • সম্ভাব্য মেয়র প্রার্থীদের সংসদ নির্বাচনের মনোনয়ন দেয়নি বিএনপি
  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • একাদশ নয়, সাফজয়ী পুরো দল পাবে একুশে পদক
  • অবশেষে বাংলাদেশ দলে হামজা, আছেন আরেক প্রবাসী

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net