Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
অবশেষে বাংলাদেশ দলে হামজা, আছেন আরেক প্রবাসী

খেলা

টিবিএস রিপোর্ট
09 February, 2025, 08:40 pm
Last modified: 09 February, 2025, 08:43 pm

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

অবশেষে বাংলাদেশ দলে হামজা, আছেন আরেক প্রবাসী

এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাফুফের ঘোষণা করা প্রাথমিক দলের ৩৮ ফুটবলারের ১৪ জনই বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। আবাহনী থেকে ডাক পেয়েছেন ৮ জন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৬ জন।
টিবিএস রিপোর্ট
09 February, 2025, 08:40 pm
Last modified: 09 February, 2025, 08:43 pm

আলোচনাটা অনেক দিনের, অপেক্ষাও তেমনই। অবশেষে এসব শেষ হওয়ার পথে, বাংলাদেশের হয়ে খেলার দ্বারপ্রান্তে হামজা চৌধুরী। ইংল্যান্ডে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা এই ফুটবলারের নাম প্রথমবারের মতো বাংলাদেশের স্কোয়াডে যুক্ত হলো। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ঘোষণা করা প্রাথমিক দলে আছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের ডিফেন্সিভ এই মিডফিল্ডার। 

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২৫ মার্চ, প্রতিপক্ষ ভারত। এই ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে পারে হামজার। লেস্টার সিটির সাবেক এই ফটবলারের ছাড়াও বাফুফের ঘোষণা করা ৩৮ সদস্যের প্রাথমিক দলে আছেন আরেক প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড ইতালির ক্লাব আলবিও কালচোর হয়ে খেলেন। 

প্রাথমিক দলে আছেন জাতীয় দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। যদিও তার ফিটনেস ও ফর্ম নিয়ে অনেক আলোচনা আছে। প্রাথমিক দলের ৩৮ ফুটবলারের ১৪ জনই বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। আবাহনী থেকে ডাক পেয়েছেন ৮ জন, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৬ জনের জায়গা মিলেছে।

প্রাথমিক দলে ৫ জন গোলরক্ষক নেওয়া হয়েছে। দলে আছেন মোহামেডানের দুই গোলরক্ষক সুজন হোসেন ও সাকিব আল হাসান।  জায়গা পেয়েছেন বসুন্ধরা কিংসের আনিসুর রহমান ও মেহেদি হাসান শ্রাবণ। লিগের স্থানীয়দের মধ্যে রাকিব হোসেনের সঙ্গে সর্বোচ্চ ৫ গোল করা রহমতগঞ্জের স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবনকে বিবেচনা করা হয়নি। চোটের কারণে দলে নেই ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। প্রাথমিক দলটি ঢাকায় কয়েক দিন অনুশীলন করবে। এরপর ক্যাম্প তাদের করতে সৌদি আরব যাওয়ার কথা।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড

গোলরক্ষক

মিতুল মারমা, সুজন হোসাইন, আনিসুর রহমান, মেহেদী হাসান শ্রাবণ ও সাকিব আল হাসান।

ডিফেন্ডার

মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান ও জাহিদ হাসান।

মিডফিল্ডার

মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজিম, সোহেল রানা, চন্দন রয়, মাহবুবুর রহমান জনি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।

ফরোয়ার্ড

ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন, রফিকুল ইসলাম, ইমন শাহারিয়া, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পলাশ আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম।

Related Topics

টপ নিউজ

হামজা চৌধুরী / বাংলাদেশ ফুটবল দল / বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) / এএফসি এশিয়ান কাপ বাছাই / ফাহমেদুল ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: রয়টার্স
    বাংলাদেশ থেকে আসা হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের ৬ মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেয়া হবে: অমিত শাহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
    তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

Most Read

1
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ থেকে আসা হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের ৬ মাসের মধ্যে ভারতের নাগরিকত্ব দেয়া হবে: অমিত শাহ

2
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে নিজ মাথায় গুলি করে সাবেক ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net