Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
সম্ভাব্য মেয়র প্রার্থীদের সংসদ নির্বাচনের মনোনয়ন দেয়নি বিএনপি

বাংলাদেশ

জহির রায়হান
03 November, 2025, 09:35 pm
Last modified: 04 November, 2025, 02:19 pm

Related News

  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সিটি করপোরেশনকে ‘গভর্নমেন্টে’ রূপান্তর ছাড়া ঢাকার সমস্যার সমাধান সম্ভব নয়: মির্জা ফখরুল
  • শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী
  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি
  • অতীতে উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংস করা হয়েছে: রিজভী

সম্ভাব্য মেয়র প্রার্থীদের সংসদ নির্বাচনের মনোনয়ন দেয়নি বিএনপি

বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, দল এখন স্থানীয় সরকার নির্বাচনকে সাংগঠনিক পুনর্গঠনের কৌশল হিসেবে বিবেচনা করছে। এজন্য অভিজ্ঞ, জনপ্রিয় ও মাঠে সক্রিয় নেতাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
জহির রায়হান
03 November, 2025, 09:35 pm
Last modified: 04 November, 2025, 02:19 pm
বিএনপির লোগো। ছবি: সংগৃহীত

আগামী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে কয়েকটি জায়গায় সম্ভাব্য মেয়র প্রার্থীদের সংসদ নির্বাচনের মনোনয়ন দেয়নি বিএনপি।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এসব নেতাদের জাতীয় নির্বাচনের পরিবর্তে নগরভিত্তিক স্থানীয় সরকার নির্বাচনেই মনোনিবেশ করতে বলা হয়েছে।

ঢাকা উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি বড় সিটির সম্ভাব্য প্রার্থীদের নাম ইতোমধ্যে দলের অভ্যন্তরীণ আলোচনায় উঠে এসেছে।

বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, দল এখন স্থানীয় সরকার নির্বাচনকে সাংগঠনিক পুনর্গঠনের কৌশল হিসেবে বিবেচনা করছে। এজন্য অভিজ্ঞ, জনপ্রিয় ও মাঠে সক্রিয় নেতাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। 

ব্যবসায়ী পরিবার থেকে উঠে আসা এই তরুণ রাজনীতিক ২০১৫ ও ২০২০ সালের দুই দফা সিটি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। তাবিথ আউয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং দলের তরুণ নেতৃত্বের প্রতিনিধিত্ব করছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) দলের সম্ভাব্য মেয়র প্রার্থী আফরোজা আব্বাস। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি।

সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং দক্ষিণ সিটিতে দলের নারী সংগঠনকে সংগঠিত করতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী ডা. শাহাদাত হোসেন। তিনি বর্তমানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।

পেশায় চিকিৎসক ডা. শাহাদাত ১৯৯০-এর দশকে ছাত্রদল ও যুবদলের রাজনীতি থেকে উঠে আসেন। মাঠের রাজনীতিতে সক্রিয় উপস্থিতি এবং সংগঠনের প্রতি তার নিবেদনের কারণে দলীয়ভাবে তিনি চট্টগ্রামে শক্ত অবস্থান তৈরি করেছেন।

সিলেট সিটি করপোরেশনে (সিসিক) দলের সম্ভাব্য প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি ২০১৩ ও ২০১৮ সালের নির্বাচনে সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এই নেতা শহরের উন্নয়ন ও গণমানুষের ইস্যুতে সরব ছিলেন। ২০২৩ সালের নির্বাচনে তিনি অংশ নেননি, তবে স্থানীয় রাজনীতিতে এখনও দলের প্রভাবশালী মুখ হিসেবে সক্রিয় রয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে রাজশাহী ও খুলনা, ময়মনসিংহ, বরিশাল, গজীপুর, রংপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানা যায়নি।

দলীয় সূত্র বলছে, স্থানীয় পর্যায়ের মতামত ও সাংগঠনিক যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

Related Topics

টপ নিউজ

সিটি করপোরেশন / বিএনপি / মেয়র পদপ্রার্থী / তাবিথ আউয়াল / আফরোজা আব্বাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সিটি করপোরেশনকে ‘গভর্নমেন্টে’ রূপান্তর ছাড়া ঢাকার সমস্যার সমাধান সম্ভব নয়: মির্জা ফখরুল
  • শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী
  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি
  • অতীতে উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংস করা হয়েছে: রিজভী

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net