বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থায়ী কমিটিতে নতুন ৪ সদস্য মনোনিত হওয়ার পর এটাই প্রথম বৈঠক।
শনিবার (১২ সেপ্টম্বর) সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রমসহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
এর আগে সন্ধ্যা ৬টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে রাজশাহী বিভাগের নাটোর এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভা শুরু হয়। ওই বৈঠক শেষ হওয়ার পর স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়।
গত ১৫ আগস্ট বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন করে চার নেতাকে মনোনীত করা হয়। তারা হলেন—রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম (ডোনার) এবং মো. ইসমাইল জবিউল্লাহ।
