Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
মোহামেডানকে হারিয়ে স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন ১০ জনের বসুন্ধরা কিংস

খেলা

টিবিএস রিপোর্ট
18 December, 2023, 04:50 pm
Last modified: 18 December, 2023, 04:54 pm

Related News

  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের
  • নাঈমের বিধ্বংসী ১৭৬, প্রাইম ব্যাংকের ইতিহাস, তামিম-আল আমিনের সেঞ্চুরি
  • শুরুর দিনে আবাহনী-মোহামেডানের হার, ইফতি-ইমরুল-শামীমের ব্যাটে রান
  • নারী প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন মোহামেডান

মোহামেডানকে হারিয়ে স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন ১০ জনের বসুন্ধরা কিংস

দৃশ্যপট পাল্টে দিতে সময় নেয়নি বসুন্ধরা কিংস, ১০ জন নিয়ে দারুণ লড়া দলটি কয়েক মিনিটের মধ্যেই ফেরে সমতায়। পরে আবারও মোহামেডানের জালে বল পাঠিয়ে চ্যাম্পিয়নের মুকুট জেতে তারা। তৃতীয়বারের মতো আসরটির শিরোপা জিতলো কিংস, যা যৌথভাবে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড।
টিবিএস রিপোর্ট
18 December, 2023, 04:50 pm
Last modified: 18 December, 2023, 04:54 pm

প্রথমার্ধে লড়াই হলো সমানে সমান। দ্বিতীয়ার্ধের শুরুতেই পাল্টে গেল চিত্র। বসুন্ধরা কিং ১০ জনের দলে পরিণত হতেই সুযোগ কাজে লাগালো মোহামেডান স্পোর্টিং ক্লাব, খুঁজে নিলো জালের ঠিকানা। দৃশ্যপট পাল্টে দিতে অবশ্য সময় নেয়নি কিংস, ১০ জন নিয়ে দারুণ লড়া দলটি কয়েক মিনিটের মধ্যেই ফেরে সমতায়। পরে আবারও মোহামেডানের জালে বল পাঠিয়ে চ্যাম্পিয়নের মুকুট জেতে তারা।

সোমবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে স্বাধীনতা কাপের ফাইনালে মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এ নিয়ে তৃতীয়বারের মতো আসরটির শিরোপা জিতলো তারা, যা যৌথভাবে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড। মোহামেডানও স্বাধীনতা কাপের তিনবারের চ্যাম্পিয়ন। 

৯ বছর পর ফাইনালে উঠে সংখ্যাটা এবার চার করার লক্ষ্যে মাঠে নেমেছিল তারা, কিন্তু ঐতিহ্যবাহী ক্লাবটির অপেক্ষা ফুরালো না। ফিরে পাওয়া হলো না শ্রেষ্ঠত্বের মুকুট। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে মোহামেডানকে এগিয়ে নেন এমানুয়েল সানডে। কিছুক্ষণ পরই কিংসকে সমতায় ফেরান রাকিব হোসেন। শেষ দিকে দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর গোলে বিজয় নিশান ওড়ায় কিংস।

শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কিংস। চতুর্থ মিনিটেই সুযোগ তৈরি করে তারা। বক্সের ভেতরে বল নিয়ন্ত্রণে নিলেও ভারসাম্য ধরে রেখে ঠিকভাবে শট নিতে পারেননি কিংসের রফিকুল ইসলাম। তার নেওয়া দূর্বল শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ১৪তম মিনিটে বক্সের বেশ বাইরে থেকে জোরালো শট নেন রবিনিয়ো, গোলরক্ষকের কল্যাণে এ যাত্রায় রক্ষা পায় মোহামেডান।

শুরুর গতি থাকেনি বেশি সময়, দুই দলই আস্তে ধীরে খেলতে থাকে। ৩৬তম মিনিটে গিয়ে ভালো একটি সুযোগ পায় কিংস। যদিও সোহেল রানার দারুণ ক্রসে দোরিয়েলতন গোমেস নাসিমেন্তোর হেড জালে জড়ায়নি, সহজেই সামলে নেন মোহামেডান গোলরক্ষক সুজন চৌধুরী। দ্বিতীয়ার্ধের শুরুতে ১০ জনের দলে পরিণত হয় কিংস। বলের নিয়ন্ত্রণে নিতে গিয়ে মোহামেডানের ওমর ফারুক বাবুকে ফাউল করে লাল কার্ড দেখেন রফিকুল।

কয়েক মিনিট পরই পিছিয়ে পড়ে কিংস। মোজাফ্ফর মোজাফ্ফরভের কর্নার কিক থেকে দারুণ হেডে জাল খুঁজে নেন নাইজেরিয়ান মিডফিল্ডার এমানুয়েল সানডে। সমতা টানতে দেরি করেনি কিংস। দুই মিনিট পরই বাঁ পায়ের নিখুঁত শটে গোল করে কিংসকে সমতায় ফেরান রাকি। ৮৬তম মিনিটে এগিয়ে যায় কিংস। দামাশেনোর থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে কোনাকুনি শটে বল জালে পাঠান দোরিয়েলতন। 

Related Topics

টপ নিউজ

বসুন্ধরা কিংস / মোহামেডান স্পোর্টিং ক্লাব / স্বাধীনতা কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫,৯০৩ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • তামিমকে জয় উৎসর্গ করলো মোহামেডান
  • অধিনায়ক তামিম হাসপাতালে, মাঠে দাপুটে জয় মোহামেডানের
  • নাঈমের বিধ্বংসী ১৭৬, প্রাইম ব্যাংকের ইতিহাস, তামিম-আল আমিনের সেঞ্চুরি
  • শুরুর দিনে আবাহনী-মোহামেডানের হার, ইফতি-ইমরুল-শামীমের ব্যাটে রান
  • নারী প্রিমিয়ার লিগে অপরাজিত চ্যাম্পিয়ন মোহামেডান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সংকটে থাকা ব্যাংকগুলোকে ৭৫,৯০৩ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net