Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
‘আমাদের আবারও শূন্য থেকে শুরু করতে হবে’

খেলা

টিবিএস রিপোর্ট
05 December, 2023, 03:25 pm
Last modified: 05 December, 2023, 03:32 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

‘আমাদের আবারও শূন্য থেকে শুরু করতে হবে’

দ্বিতীয় টেস্টের আগে হাথুরুসিংহেকে মনে করানো হলো বিশ্বকাপে তার দেওয়া বক্তব্যের কথা। হাসতে হাসতে বাংলাদেশের প্রধান কোচ বললেন, ‘তোমার খুব ভালো স্মৃতিশক্তি। তুমি আমার চাপ বাড়ানোর চেষ্টা করছো।’
টিবিএস রিপোর্ট
05 December, 2023, 03:25 pm
Last modified: 05 December, 2023, 03:32 pm

বিশ্বকাপে তখন বাংলাদেশের চরম হতাশার সময় কাটছে। সাত ম্যাচে একটিতে জেতা সাকিব আল হাসানের দল ততোদিনে ছিটকে গেছে সেমি-ফাইনালের দৌড় থেকে। ক্রিকেটারসহ প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহেকে নিয়ে তখন চরম সমালোচনা। এমন অবস্থায় শ্রীলঙ্কা ম্যাচের আগেরদিন হাথুরুসিংহে জানান, বিশ্বকাপের পরই আসল কাজ শুরু করার পরিকল্পনা তার। 

বিশ্বকাপ শেষে দেশে ফিরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে স্বাগতিকরা। পূর্ণ শক্তির নিউজিল্যান্ডের বিপক্ষে এই টেস্ট জয় বাংলাদেশের জন্য বড় অর্জনই। দ্বিতীয় টেস্টের আগে হাথুরুসিংহেকে মনে করানো হলো তার মন্তব্যের কথা, জানতে চাওয়া হলো সেই পরিকল্পনার অংশ হিসেবেই এই জয় এলো কিনা।

উত্তরের শুরুতে প্রশ্নকর্তার স্মৃতিশক্তির প্রশংসা করলেন বাংলাদেশের প্রধান কোচ। হাথুরুসিংহে হাসতে হাসতে বললেন, 'তোমার খুব ভালো স্মৃতিশক্তি। তুমি আমার চাপ বাড়ানোর চেষ্টা করছো।' এরপরই জানালেন, সব ম্যাচ জেতা সম্ভব না হলেও সেই চেষ্টা করবেন তারা। সিলেট টেস্টে জিতে সিরিজে এগিয়ে থাকলেও হাথুরুসিংহে বলছেন, কাল থেকে মিরপুরে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে শূন্য থেকে আবার শুরু করতে হবে তাদের।

তার ভাষায়, 'আপনি সবকিছু এ ঝটকায় বদলে দিতে পারবেন না। আমরা যদি এমন কিছু করতে থাকি যা আমাদের দল এবং দলের সংস্কৃতির জন্য ঠিক, ফল এমনি আসবে। আমরা সব ম্যাচ জিততে পারব না, সেটা করার চেষ্টা করব। আমরা একটি পরিপূর্ণ ম্যাচ খেলেছি, কিন্তু একটি ভালো দলের বিপক্ষে সেটা করা খুবই কঠিন। আবার শূন্য থেকে শুরু করতে হবে। একই নিবেদন, আশা ও লক্ষ্য নিয়ে আমরা সিলেটের মতো করে এই ম্যাচ শুরু করার চেষ্টা করছি। প্রতিদিনই আমাদের লড়াই করতে হবে।'

দ্বিতীয় ও শেষ টেস্টে দলের প্রতি কী বার্তা থাকবে জানতে চাইলে হাথুরুসিংহে বলেন, 'একই বার্তা থাকবে। আমাদের যা আছে, নিজেদের শক্তি বিবেচনায় প্রতিটা সেশন প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা থাকবে। অভিজ্ঞতায় দলটি তরুণ, তবে দক্ষতায় তারা খুবই ভালো। স্বাধীনতা পেলে তারা যেভাবে খেলে, জাতীয় লিগে যেভাবে খেলেছে, সেটা খুবই ভালো। এটা আমাদের ঘরোয়া ক্রিকেটের জন্য ভালো বিজ্ঞাপন। ঘরোয়া ক্রিকেট খেলে আসা সাতজন ক্রিকেটার একাদশে ছিল।'

Related Topics

টপ নিউজ

চান্দিকা হাথুরুসিংহে / বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net