Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
ডাচদের গুঁড়িয়ে নয়ে নয় অপ্রতিরোধ্য ভারতের

খেলা

টিবিএস রিপোর্ট
12 November, 2023, 10:40 pm
Last modified: 12 November, 2023, 10:46 pm

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরি, বাংলাদেশের ২২৮

ডাচদের গুঁড়িয়ে নয়ে নয় অপ্রতিরোধ্য ভারতের

গ্রুপ পর্বের নয় ম্যাচের সবকটিই জিতল ভারত। আত্মবিশ্বাস তুঙ্গে নিয়েই সেমি-ফাইনাল খেলতে নামবে রোহিত শর্মার দল।
টিবিএস রিপোর্ট
12 November, 2023, 10:40 pm
Last modified: 12 November, 2023, 10:46 pm

স্বাগতিক ভারতের বড় জয় দিয়ে শেষ হলো বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা। চার সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়ে গেছে আগেই। নিয়মরক্ষার ম্যাচে বড় জয় পেয়েছে ভারত। 

নেদারল্যান্ডসকে ১৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। গ্রুপ পর্বের নয় ম্যাচের সবকটিই জিতল ভারত। আত্মবিশ্বাস তুঙ্গে নিয়েই সেমি-ফাইনাল খেলতে নামবে রোহিত শর্মার দল। 

বেঙ্গালুরুতে ভারতের ব্যাটিং ইনিংসের পরই ম্যাচে ফলাফল নির্ধারিত হয়ে গেছে বলা চলে। ৪১১ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করে জিততে হলে ডাচদের ভাঙতে হতো রেকর্ড। যা স্বাভাবিকভাবেই পারেনি তারা। 

তবে একেবারে ভেঙেও পড়েনি ডাচরা। ২৫০ রানে অলআউট হয়েছে তারা। দুজন করেছেন চল্লিশের ওপর রান রান, দুজন করেছেন ত্রিশের বেশি। সর্বোচ্চ ৫৪ রান করেছেন নিদামানারু। ইঙ্গেলব্রেখট করেছেন ৮০ বলে ৪৫ রান, অ্যাকারম্যানের ব্যাট থেকে এসেছে ৩৫ রান, ওডড করেছেন ৩০ রান। 

ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, জস্প্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি। উইকেট পেয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মাও। 

এর আগে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টসে জিতে ব্যাট করে নেদারল্যান্ডসকে ৪১১ রানের লক্ষ্য দেয় স্বাগতিক ভারত। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের ব্যাটসম্যানরা কচুকাটা করেছেন ডাচ বোলারদের৷ 

রেকর্ড গড়া সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার ও তুলে নিয়েছেন সেঞ্চুরি। বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন রাহুল। 

৬২ বলে সেঞ্চুরি করে এই বিশ্বকাপেই রোহিত শর্মার করা ৬৩ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন রাহুল। পাঁচে নেমে আউট হওয়ার আগে ৬৪ বলে ১১ চার ও চার ছয়ে ১০২ রান করেছেন রাহুল। শ্রেয়াস আইয়ার অপরাজিত থাকেন ৯৪ বলে দশ চার ও পাঁচ ছয়ে ১২৮ রান করে। চতুর্থ উইকেটে রাহুল ও আইয়ার ২১ ওভারে গড়েছেন ২০৮ রানের জুটি। 

ভারতের প্রথম তিন ব্যাটারই পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা। অধিনায়ক রোহিত শর্মা ৫৪ বলে করেছেন ৬১ রান, শুভমান গিলের ব্যাট থেকে এসেছে ৩২ বলে ৫১ রান, বিরাট কোহলি করেছেন ৫৬ বলে ৫১ রান। 

নেদারল্যান্ডসের হয়ে দুটি উইকেট নিয়েছেন বাস ডি লিডি। ১০ ওভারে ১০৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন লোগান ভ্যান বিক।

Related Topics

টপ নিউজ

২০২৩ বিশ্বকাপ / ভারত ক্রিকেট দল / নেদারল্যান্ডস ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরি, বাংলাদেশের ২২৮

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস

3
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক

5
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

6
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net