Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

খেলা

টিবিএস রিপোর্ট
24 February, 2025, 12:45 am
Last modified: 24 February, 2025, 12:51 am

Related News

  • ওয়ানডেতে দ্রুততম সময়ে ১৫ হাজার রান, ইতিহাস গড়লেন বিরাট কোহলি, ভাঙলেন শচিনের রেকর্ড 
  • ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

টানা দুই হারে বিদায়ের শঙ্কায় পড়ে গেল স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড জিতলেই হিসেব মিটে যাবে। ভারত ও নিউজিল্যান্ড উঠবে শেষ চারে, বিদায় নিতে হবে পাকিস্তান ও বাংলাদেশকে। সোমবার বাংলাদেশ জিতলেই কেবল আসরে টিকে থাকবে পাকিস্তান।
টিবিএস রিপোর্ট
24 February, 2025, 12:45 am
Last modified: 24 February, 2025, 12:51 am

আইসিসির টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন পুরনো সেই একই গল্প। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে অনেক আলোচনা হবে, দুই দেশের সীমানা ছাড়িয়ে উত্তাপ ছড়াবে সবখানে। কিন্তু মাঠের লড়াইয়ে বিজয় কেতন ওড়াবেই কেবল ভারতই। আরও একবার তেমনই দৃশ্য দেখা গেল। আইসিসির টুর্নামেন্টগুলোর মধ্যে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে তুলনামূলক ভালো রেকর্ড নিজেদের, সেই আসরে এবার পাত্তাই পেল না পাকিস্তান। আগে ব্যাটিং করে অল্প সংগ্রহ গড়ার পর বিরাট কোহলির দারুণ এক সেঞ্চুরিতে বড় হারই মেনে নিতে হলো স্বাগতিক দলটিকে। 

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। এই জয়ে সেমি-ফাইনালে এক পা দিয়ে রাখলো রোহিত শর্মার দল। দুই জয়ে চার পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের শীর্ষে ভারত। টানা দুই হারে বিদায়ের শঙ্কায় পড়ে গেল পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড জিতলেই হিসেব মিটে যাবে। ভারত ও নিউজিল্যান্ড উঠবে শেষ চারে, বিদায় নিতে হবে পাকিস্তান ও বাংলাদেশকে। সোমবার বাংলাদেশ জিতলেই কেবল আসরে টিকে থাকবে মোহাম্মদ রিজওয়ানের দল। 

টস জিতে আগে ব্যাটিং করতে নামে পাকিস্তান। সাবধানী শুরুর পরও তারা ইনিংস গুছিয়ে নিতে পারেনি, দিক হারিয়ে বিপাকে পড়া দলটি খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিং করে। সৌদ শাকিল, রিজওয়ান ও খুশদিল শাহর ব্যাটে সব কটি উইকেট হারিয়ে ২৪১ রান তোলে পাকিস্তান, দুই বল বাকি থাকতে অলআউট হয় তারা। জবাবে শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে দ্রুততম ১৪ হাজার ওয়ানডে রানের রেকর্ড দখলে নেওয়া কোহলির সেঞ্চুরি ও শ্রেয়ার আইয়ারের সেঞ্চুরিতে ৪২.৩ ওভারে (৪৫ বল হাতে রেখে) জয় তুলে নেয় ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছয়বারের সাক্ষাতে ভারত-পাকিস্তান দুই দলই তিনটি করে ম্যাচ জিতেছে। 

লক্ষ্য তাড়ায় ভারতকে সবচেয়ে বেশি সময় ধরে পথ দেখান কোহলি। বর্তমান সময়ের সেরা এই ব্যাটসম্যান পঞ্চম ওভারে উইকেটে গিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। দায়িত্বশীল ব্যাটিংয়ে ১১১ বলে ১০০ রানে অপরাজিত থাকেন এই ম্যাচসেরা। এটা তার ৫১তম সেঞ্চুরি, যা ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ। ৪৯টি নিয়ে দুইয়ে শচিন। আগেই নিজ দেশের ব্যাটিং ঈশ্বরকে ছাড়িয়ে যাওয়া কোহলি আজ ১৪ হাজার রানের মাইলফলকেও রেকর্ড গড়েছেন। ১৪ হাজার রানে কোহলিই দ্রুততম। 

এই ফরম্যাটে সর্বোচ্চ রানের রেকর্ড দখলে রাখা শচিন ৩৫০ ইনিংসে ১৪ হাজার রান পূর্ণ করেছিলেন। কোহলি মাইলফলকটি ছুঁলেন ২৮৭ ইনিংসেই। ডানহাতি এই ব্যাটসম্যানের রান এখন ১৪ হাজার ৮৫, যা এই ফরম্যাটের তৃতীয় সর্বোচ্চ। তার উপরে আছেন কেবল শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও শচিন। আজকের কোহলিময় ম্যাচে  ১৫ বলে ২০ রান করেন রোহিত। ৫২ বলে ৪৬ রান করেন শুভমান গিল। ৬৭ বলে ৫৬ রান আসে শ্রেয়াসের ব্যাট থেকে। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ২টি এবং আবরার আহমেদ ও খুশদিল একটি করে উইকেট নেন। 

এর আগে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন সৌদ। দলের বিপর্যয়ের সময় হাল ধরে ৭৬ বলে ৫টি চারে নিজের ইনিংসটি সাজান তিনি। বাবর আজম করেন ২৩ রান। অধিনায়ক রিজওয়ান চাপ সামলে ৭৭ বলে ৪৬ রান করেন। দুই ছক্কায় ৩৯ বলে ৩৮ রান করেন খুশদিল। সালমান আগা ১৯ ও নাসিম শাহ ১৪ রান করেন। ব্যাট হাতে নেতার মতো খেলা কোহলি আগে দুটি ক্যাচ নিয়ে রেকর্ড গড়েন। ভারতের পক্ষে সর্বোচ্চ ১৫৮ ক্যাচ এখন তার, ছাড়িয়ে গেছেন ১৫৬ ক্যাচ নেওয়া মোহাম্মদ আজহারউদ্দিনকে। পাকিস্তানকে অল্প রানে বাধতে নেতৃত্ব দেন কুলদীপ যাদব। বাঁহাতি এই রিস্ট স্পিনার ৯ ওভারে ৪০ রানে ৩টি উইকেট নেন। ২টি উইকেট পান হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট নেন হর্ষিত রানা, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা। 

 

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ / ভারত ক্রিকেট দল / পাকিস্তান ক্রিকেট দল / চ্যাম্পিয়ন্স ট্রফি / বিরাট কোহলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল
  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • ওয়ানডেতে দ্রুততম সময়ে ১৫ হাজার রান, ইতিহাস গড়লেন বিরাট কোহলি, ভাঙলেন শচিনের রেকর্ড 
  • ইমরানপুত্রদের সাক্ষাৎকার প্রচার করলে লর্ডস টেস্টের মাঝপথে খেলা বন্ধের হুমকি দিয়েছিল পাকিস্তান
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল

2
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

3
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

4
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

6
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net