Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
বিশ্বকাপ খেলবেন, কখনোই ভাবেননি রিকশাচালকের ছেলে সিরাজ

খেলা

টিবিএস রিপোর্ট
15 October, 2023, 01:20 pm
Last modified: 15 October, 2023, 01:21 pm

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরি, বাংলাদেশের ২২৮

বিশ্বকাপ খেলবেন, কখনোই ভাবেননি রিকশাচালকের ছেলে সিরাজ

অথচ সেই সিরাজই এখন ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্নে অন্যতম সেরা অস্ত্র। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে আহমেদাবাদের এক লাখ ৩২ হাজার দর্শকের সামনে দুর্দান্ত বোলিং করেছেন এই ডানহাতি পেসার।
টিবিএস রিপোর্ট
15 October, 2023, 01:20 pm
Last modified: 15 October, 2023, 01:21 pm

বাবা ছিলেন রিকশাচালক, কখনও বিশ্বকাপে খেলবেন এই স্বপ্ন ঘুণাক্ষরেও দেখেননি মোহাম্মদ সিরাজ। 

অথচ সেই সিরাজই এখন ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্নে অন্যতম সেরা অস্ত্র। চিরপ্রতিদ্বন্দ্বী  পাকিস্তানের বিপক্ষে আহমেদাবাদের এক লাখ ৩২ হাজার দর্শকের সামনে দুর্দান্ত বোলিং করেছেন এই ডানহাতি পেসার। 

পাকিস্তান ওপেনার আবদুল্লাহ শফিক এবং হাফ সেঞ্চুরি তুলে নেওয়া অধিনায়ক বাবর আজমকে আউট করেন সিরাজ। পাকিস্তানের স্কোর একসময় যেখানে ছিলো দুই উইকেট হারিয়ে ১৫৫, সেই তারাই সব উইকেট হারায় ১৯১ রান তুলতেই। প্রথম তোপটা দেগেছেন সিরাজই। 

হায়দ্রাবাদে গরীব রিকশাওয়ালা বাবার ঘরে জন্ম নেওয়া সিরাজ নিজেই বলেছেন, বিশ্বকাপ খেলার স্বপ্ন তিনি কখনোই দেখেননি, 'আমার বাবা ছিলেন দরিদ্র। রিকশাচালকের ঘরে জন্ম হওয়ায় আমি এতবড় স্বপ্ন দেখতাম না। কিন্তু আমি এখন এখানে।' 

স্বপ্ন না দেখলেও যেহেতু বিশ্বকাপ খেলছেনই, নিজের সবটুকু ঢেলে দিতে চান ২৯ বছর বয়সী এই পেসার, 'আমি সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি৷ আমি এখন বিশ্বকাপে খেলছি এবং এটি আমার জন্য গর্বের বিষয়।' 

সিরাজ প্রথম নজরে আসেন আইপিএল দিয়ে। সেখান থেকে ২০১৯ সালে ওয়ানডে ও টেস্টে অভিষেক হয় তার। এরপর থেকেই ভারতের পেস বোলিং আক্রমণের অন্যতম ভরসার জায়গা হয়ে আছেন তিনি। এশিয়া কাপের ফাইনালে ক্যারিয়ার সেরা ২১ রানে ছয় উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কাকে মাত্র ৫০ রানে গুটিয়ে দিয়ে সহজেই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় ভারত।

Related Topics

টপ নিউজ

মোহাম্মদ সিরাজ / ভারত ক্রিকেট দল / ২০২৩ বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরি, বাংলাদেশের ২২৮

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net