Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
রিংকুকে নিজের 'পাঠান' বানালেন শাহরুখ

খেলা

টিবিএস রিপোর্ট
10 April, 2023, 01:35 pm
Last modified: 10 April, 2023, 01:37 pm

Related News

  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে
  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়

রিংকুকে নিজের 'পাঠান' বানালেন শাহরুখ

কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ রিংকুকে আখ্যায়িত করেছেন ‘পাঠান’ হিসেবে। শাহরুখের অভিনীত ছবি ‘পাঠান’ সাফল্য পেয়েছে বিশ্বব্যাপী।
টিবিএস রিপোর্ট
10 April, 2023, 01:35 pm
Last modified: 10 April, 2023, 01:37 pm
শাহরুখের সঙ্গে রিংকু। ছবি: কেকেআর

যে কান্ড ঘটিয়েছেন তাতে চারদিক থেকে প্রশংসার জোয়ারেই ভেসে যাচ্ছেন রিংকু সিং। তবে বাকি সবার চেয়ে একজনের কথা তার কাছে একটু বেশিই ভালো লাগার কথা। কারণ সেটি যে বলিউড বাদশা শাহরুখ খানের প্রশংসাবাক্য! 

কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ রিংকুকে আখ্যায়িত করেছেন 'পাঠান' হিসেবে। শাহরুখের অভিনীত ছবি 'পাঠান' সাফল্য পেয়েছে বিশ্বব্যাপী।

আইপিএলে গুজরাট টাইটানসের বিপক্ষে অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন কলকাতার বাঁহাতি ব্যাটসম্যান রিংকু। জয়ের জন্য শেষ ৫ বলে ২৮ রান দরকার ছিল কলকাতার। 

ইয়াশ দয়ালের ৫ বলে ৫ ছক্কা মেরে টি-টোয়েন্টি ইতিহাসেরই অবিশ্বাস্য এক গল্প লিখেছেন রিংকু। ছয় বলে ছয় ছক্কা ক্রিকেট কয়েকবারই দেখেছে। কিন্তু রান তাড়ায় শেষ ৫ বলে ৫ ছক্কা স্বীকৃত ক্রিকেটে এই প্রথম।

এমন অবিশ্বাস্য একটা ইনিংসের পর চারদিকে চলছে রিংকু স্তুতি। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান রিংকুকে দিয়েছেন চমৎকার এক উপহার। নিজের জায়গায় 'পাঠান' বানিয়ে দিয়েছেন রিংকুকেই। জানুয়ারি মাসে মুক্তি পেয়েছে শাহরুখ, দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা পাঠান। 

টুইটার অ্যাকাউন্টে পাঠানের পোস্টারে ছবি সম্পাদনা করে নিজের মুখের জায়গায় বসিয়ে দিয়েছেন রিংকু সিংয়ের মুখ। ক্যাপশনে রিংকুকে 'বেবি' উল্লেখ করে ছবির টাইটেল সংয়ের পাঠানও বদলে দিয়েছেন, 'ঝুমে জো পাঠান'র জায়গায় লিখেছেন, 'ঝুমে জো রিংকু'। 

সিনেমার আসল পাঠানের কাছ থেকে 'পাঠান' স্বীকৃতি পেয়ে খুবই খুশি রিংকু। এই সুযোগে কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। শাহরুখের টুইট রিটুইট করে রিংকু লিখেছেন, 'শাহরুখ স্যার, আপনার জন্য ভালোবাসা। সবসময় সমর্থন দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ।'

Related Topics

টপ নিউজ

শাহরুখ খান / রিংকু সিং / আইপিএল / পাঠান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • শাহরুখের প্রথম ছবি ছেড়েছিলেন বিজয়ের বাবা, মাঝপথে চলে যান নায়ক: যেভাবে ‘দিওয়ানা’ পেয়েছিলেন এসআরকে
  • ৪২ লাখ রুপি মওকুফ করেছিলেন শাহরুখ, মারাঠি সিনেমাটি এখন ৮০ কোটির ঘরে
  • শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net