Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 22, 2026
পাকিস্তানের সঙ্গে সংঘাতের জেরে আইপিএল স্থগিত ভারতের

খেলা

রয়টার্স
09 May, 2025, 03:55 pm
Last modified: 09 May, 2025, 07:06 pm

Related News

  • জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান
  • সীমান্ত চুক্তি করল চীন-পাকিস্তান, ক্ষুব্ধ হয়ে প্রবল আপত্তি জানাল ভারত—কারণ কী?
  • সৌদিকে রক্ষায় আমরা যেকোনো মাত্রায় যেতে প্রস্তুত: পাক সেনা কর্মকর্তা
  • বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব ভারতের
  • আবারও ট্রাম্পের শুল্ক হুমকি ও রাশিয়ার তেলের দ্বিমুখী চাপে ভারত

পাকিস্তানের সঙ্গে সংঘাতের জেরে আইপিএল স্থগিত ভারতের

বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়া লিগগুলোর একটি হিসেবে পরিচিত আইপিএল স্থগিত হওয়ায় বড় ধাক্কা খাবে ম্যাচ সম্প্রচারের দায়িত্বে থাকা রিলায়েন্স-ডিজনি যৌথ উদ্যোগ। এছাড়াও ক্ষতির সম্মুখীন হবে বহু কোম্পানি, যারা বিজ্ঞাপনের জন্য লাখ লাখ ডলার বিনিয়োগ করেছিল।
রয়টার্স
09 May, 2025, 03:55 pm
Last modified: 09 May, 2025, 07:06 pm
৪ মে, ২০২৫, কলকাতার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল। ফাইল ছবি: রয়টার্স/অভিজিৎ আড্ডা

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম ধনী ক্রীড়া লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুর্নামেন্ট স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই বিষয়ে সরাসরি সম্পৃক্ত একটি সূত্র শুক্রবার (৯ মে) রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়া লিগগুলোর একটি হিসেবে পরিচিত আইপিএল স্থগিত হওয়ায় বড় ধাক্কা খাবে ম্যাচ সম্প্রচারের দায়িত্বে থাকা রিলায়েন্স-ডিজনি যৌথ উদ্যোগ। এছাড়াও ক্ষতির সম্মুখীন হবে বহু কোম্পানি, যারা বিজ্ঞাপনের জন্য লাখ লাখ ডলার বিনিয়োগ করেছিল।

গত বছর ওয়াল্ট ডিজনির সঙ্গে ৮.৫ বিলিয়ন ডলারের মিডিয়া একীভবনের পর ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স আইপিএল থেকে রাজস্ব বাড়াতে ছোট ব্যবসাগুলোকে টার্গেট করছিল এবং ব্যতিক্রমধর্মী স্নায়ুবিজ্ঞান-ভিত্তিক গবেষণাকে উৎসাহ দিচ্ছিল।

সূত্র জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই মুহূর্তে আইপিএল চালিয়ে যাওয়া উচিত কি না এবং আন্তর্জাতিক ও ভারতীয় খেলোয়াড়দের নিরাপত্তা—এইসব নানা বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে।

তবে ওই ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক কারণ এই সিদ্ধান্তটি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

তিনি বলেন, 'বিষয়টা খুবই স্পষ্ট—এই মুহূর্তে আইপিএল চালিয়ে যাওয়া ঠিক হবে না।'

আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমাল এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া রয়টার্সের ফোন ও বার্তার সাড়া দেননি।

ভারতের সীমান্ত অঞ্চলে সংঘর্ষ শুরু হওয়ায় বৃহস্পতিবারের আইপিএল ম্যাচটি মাঝপথে বন্ধ হয়ে যায়।

তবে দেশটির ক্রিকেট বোর্ড বলেছে, পাবর্ত্য শহর ধর্মশালার স্টেডিয়ামে বিদ্যুৎ বিভ্রাটের কারণেই ম্যাচ বন্ধ করা হয়েছে।

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলের চলতি মৌসুম শুরু হয়েছিল গত ২২ মার্চ, আর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ২৫ মে। দেশটির ১৩টি ভেন্যুতে এই ম্যাচগুলো হওয়ার কথা ছিল।

অন্যদিকে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মৌসুমের শেষ দিকের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সরিয়ে নেওয়া হয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা দিয়েছে, ২০২৫ সালের পিএসএল মৌসুমের শেষ আটটি ম্যাচ এখন ইউএই-তে অনুষ্ঠিত হবে। আগে এসব ম্যাচ রাওয়ালপিন্ডি, মুলতান ও লাহোরে হওয়ার কথা ছিল। তবে চলমান আঞ্চলিক অনিশ্চয়তার কারণে সেগুলোর সময় ও ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

পিএসএল- ২০২৫ মৌসুমের বাকি ম্যাচগুলোর পরবর্তী সময়সূচি, তারিখ এবং ইউএই-র ভেন্যুগুলোর তথ্য পরে প্রকাশ করা হবে।

গত মাসে কাশ্মীরে প্রাণঘাতী হামলার জবাবে 'সন্ত্রাসী অবকাঠামো' দাবি করে পাকিস্তানের একাধিক স্থানে হামলা চালানোর পর থেকে বুধবার থেকে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চলছে।

নয়াদিল্লি ওই হামলার সন্দেহভাজন হিসেবে দুইজন পাকিস্তানি নাগরিকের নাম প্রকাশ করেছে এবং ইসলামাবাদকে এ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করেছে।

তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে এবং একটি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।

ভারতের সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত পাকিস্তানের সশস্ত্র বাহিনী ড্রোন ও অন্যান্য অস্ত্র ব্যবহার করে পশ্চিম সীমান্তজুড়ে 'একাধিক হামলা' চালিয়েছে।

তবে পাকিস্তান এই দাবিও অস্বীকার করেছে।

Related Topics

আন্তর্জাতিক

ভারত / পাকিস্তান / আইপিএল / বিসিসিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: এআই
    পোর্টফোলিও বিক্রি করে দিয়ে রিটেইল ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেওয়ার পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের
  • কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
    কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
  • প্রতীকী। ছবি: টিবিএস
    জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের
  • ফ্রান্সে একটি তেলক্ষেত্রে পাম্পজ্যাক। ফাইল ছবি: রয়টার্স
    মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
    সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
  • ছবি: রয়টার্স
    ‘নির্বাসন-বাণিজ্য’: গোপন চুক্তির আওতায় ২৫ হাজার অভিবাসীকে তৃতীয় দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র; বিনিময়ে ওইসব দেশকে দিয়েছে অর্থ

Related News

  • জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান
  • সীমান্ত চুক্তি করল চীন-পাকিস্তান, ক্ষুব্ধ হয়ে প্রবল আপত্তি জানাল ভারত—কারণ কী?
  • সৌদিকে রক্ষায় আমরা যেকোনো মাত্রায় যেতে প্রস্তুত: পাক সেনা কর্মকর্তা
  • বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব ভারতের
  • আবারও ট্রাম্পের শুল্ক হুমকি ও রাশিয়ার তেলের দ্বিমুখী চাপে ভারত

Most Read

1
প্রতীকী ছবি: এআই
অর্থনীতি

পোর্টফোলিও বিক্রি করে দিয়ে রিটেইল ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে নেওয়ার পরিকল্পনা স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের

2
কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার
বাংলাদেশ

কাজে গতি আনতে প্রায় ৫.২ লাখ শূন্য পদ পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার

3
প্রতীকী। ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

4
ফ্রান্সে একটি তেলক্ষেত্রে পাম্পজ্যাক। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন

5
সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংক: ২০ দিনে ৩,২৪৫ কোটি টাকা উত্তোলন, নতুন আমানত পেয়েছে ২,৭০০ কোটি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নির্বাসন-বাণিজ্য’: গোপন চুক্তির আওতায় ২৫ হাজার অভিবাসীকে তৃতীয় দেশে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র; বিনিময়ে ওইসব দেশকে দিয়েছে অর্থ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net