Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
কলকাতার হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের সংখ্যা সামান্য বেড়েছে

বাংলাদেশ

পল্লব ভট্টাচার্য, দিল্লি
15 December, 2025, 08:50 am
Last modified: 15 December, 2025, 08:48 am

Related News

  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা না জানানোয় ভারত সরকারকে ‘মেরুদণ্ডহীন, ভীতু’ বললেন অরুন্ধতী
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার  
  • ভারতের রুশ তেল কেনা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা ভেস্তে দিল ইরান যুদ্ধ
  • জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে আসছে ৫,০০০ টন ডিজেল, খালাস শেষ হবে বুধবার

কলকাতার হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের সংখ্যা সামান্য বেড়েছে

মেডিক্যাল ট্যুরিজম রেটিং সংস্থা কেয়ারএজ-এর তথ্যমতে, ভারতে চিকিৎসার জন্য যাওয়া আন্তর্জাতিক পর্যটকদের ৫০-৬০ শতাংশই বাংলাদেশি।
পল্লব ভট্টাচার্য, দিল্লি
15 December, 2025, 08:50 am
Last modified: 15 December, 2025, 08:48 am

গত বছর বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের জেরে চিকিৎসার জন্য কলকাতা যাওয়া মানুষের প্রবাহে বড় ধাক্কা লেগেছিল। তবে হাসপাতালগুলো বলছে, গত ছয় মাসে বাংলাদেশ থেকে যাওয়া মেডিক্যাল ট্যুরিস্টের সংখ্যা আবারও ধীরে ধীরে বাড়ছে।

ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্যমতে, বাংলাদেশে অস্থিরতা ও ভিসাপ্রাপ্তিতে ধীরগতি নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও, ২০২৪ সালে ভারতে চিকিৎসা নিতে যাওয়া পর্যটকদের প্রধান উৎস ছিল বাংলাদেশ। ২০২৪ সালে মোট বাংলাদেশি মেডিক্যাল ট্যুরিস্টের সংখ্যা ছিল ৪ লাখ ৮২ হাজার ৩৩৬ জন, যা ২০২৩ সালের ৪ লাখ ৯৯ হাজার ৯৫১ জনের প্রায় কাছাকাছি। ২০২২ সালে এই সংখ্যা ছিল ৩ লাখ ২৬ হাজার ৮০৫ জন।

চলতি বছরের প্রথম চার মাসে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়া বিদেশি পর্যটকের সংখ্যা ছিল ১ লাখ ৩১ হাজার ৮৫৬ জন।

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার পর মেডিক্যাল ট্যুরিজম ইকোসিস্টেম—যার মধ্যে রয়েছে সেবাদাতা, সহযোগী প্রতিষ্ঠান, হাসপাতাল, হোটেল ও এয়ারলাইন্সের মতো বাণিজ্যিক সংস্থা—বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিল। তবে খাতসংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

মেডিক্যাল ট্যুরিজম রেটিং সংস্থা কেয়ারএজ-এর তথ্যমতে, ভারতে চিকিৎসার জন্য যাওয়া আন্তর্জাতিক পর্যটকদের ৫০ থেকে ৬০ শতাংশই বাংলাদেশি।

পর্যটন মন্ত্রণালয়ের তথ্যে দেখা যায়, গুণগত মান ও সাশ্রয়ী চিকিৎসার খোঁজে বিদেশি রোগীদের আগমন বাড়ার ফলে ভারতে মেডিকেল ভ্যালু ট্রাভেল (এমভিটি) খাতের আকার ২০২৬ সালের মধ্যে ১৩.৪২ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। ২০২০ সালে এই খাতের মূল্য ছিল ২.৮৯ বিলিয়ন ডলার।

দক্ষিণ কলকাতার রুবি এলাকার ডিসান হাসপাতাল বলছে, চলতি বছরের এপ্রিল থেকে সেখানে বাংলাদেশি রোগীদের যাতায়াত বাড়তে শুরু করেছে।

রুবি জেনারেল হাসপাতালে এক বছর আগেও প্রতি মাসে প্রায় ৮০০ জন বাংলাদেশি রোগী যেত। রাজনৈতিক অস্থিরতার পর এই সংখ্যা কমে প্রায় ২০০-তে নেমে এসেছিল। বর্তমানে তা বেড়ে প্রায় ৪০০ হয়েছে, যদিও তা আগের চেয়ে এখনো অনেক কম।

হাসপাতালটির মহাব্যবস্থাপক (অপারেশন্স) শুভাশিস দত্ত বলেন, 'গত দুই মাসে পরিস্থিতির উন্নতি হয়েছে, কিন্তু আমরা আগে যে পরিমাণ রোগী পেতাম, বর্তমান সংখ্যা এখনো তার অর্ধেক।'

মণিপাল গ্রুপের হাসপাতালগুলোতেও রোগীর সংখ্যা কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। মণিপাল হসপিটালস-এর (পূর্ব) আঞ্চলিক চিফ অপারেটিং অফিসার অয়নাভ দেবগুপ্ত বলেন, বাংলাদেশ থেকে যাওয়া মেতিক্যাল ট্যুরিস্টরা যে বিলম্বে পড়ছিলেন, তা 'ধীরে ধীরে কমে আসছে। ফলে আরও বেশি রোগী কাঙ্ক্ষিত চিকিৎসা নিতে পারছেন'।

তিনি আরও জানান, বাংলাদেশ থেকে যাওয়া রোগীর সংখ্যা বেড়েছে। দেবগুপ্ত বলেন, 'রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশ থেকে রোগীর সংখ্যা মাসে প্রায় ১ হাজার ৭০০-তে নেমে এসেছিল। তবে এখন তা বেড়ে গড়ে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০-তে উন্নীত হয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশই নতুন রোগী।'

তিনি আরও জানান, তাদের গ্রুপ পূর্ব ভারতে অবস্থিত মণিপাল হাসপাতালের শাখাগুলোর জন্য প্রতিদিন গড়ে ৩০০ মেডিক্যাল ভিসা রিকমেন্ডেশন ইস্যু করছে।

ওপিডি-তে বাংলাদেশি রোগীর উপস্থিতি কম

বাংলাদেশি রোগীদের কাছে জনপ্রিয় দক্ষিণ কলকাতার আরেকটি চিকিৎসাকেন্দ্র পিয়ারলেস হাসপাতাল। বর্তমানে তাদের বহির্বিভাগে (ওপিডি) প্রতিদিন ১৫ থেকে ২০ জন বাংলাদেশি রোগী যাচ্ছেন। এক বছর আগেও এই সংখ্যা ছিল প্রায় ১৫০ জন। এখন হাসপাতালে রোগী ভর্তির ঘটনা খুবই বিরল।

হাসপাতালের একজন মুখপাত্র বলেন, ভিসা প্রক্রিয়াকরণে ধীরগতির কারণে সম্ভবত এক বছরেরও বেশি সময় ধরে রোগীর সংখ্যা কম রয়েছে।

কিছু বেসরকারি হাসপাতাল বলছে, বহির্বিভাগে বাংলাদেশি রোগীর সংখ্যা কম হওয়ার অন্যতম কারণ হলো টেলিমেডিসিন বা অনলাইন চিকিৎসা সেবার ক্রমবর্ধমান ব্যবহার, বিশেষ করে ফলো-আপ চিকিৎসার ক্ষেত্রে।

বিপি পোদ্দার হাসপাতালের গ্রুপ উপদেষ্টা সুপ্রিয় চক্রবর্তী বলেন, 'নন-ইমার্জেন্সি যেসব হৃদরোগী ওষুধের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন কিংবা আগে থেকেই আইভিএফ চিকিৎসা নিচ্ছেন, তারা এখন অনলাইনে পরামর্শ নিচ্ছেন।'

পিয়ারলেস হাসপাতালের একজন কর্মকর্তা বলেন, এ কারণেই সম্ভবত তারা অনলাইন পরামর্শ সেবা চালু করেননি এবং সশরীরে রোগী আসার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছেন।

মুকুন্দপুরের আর এন টেগোর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অভ কার্ডিয়াক সায়েন্সেস-এর চিত্রও অনেকটা একই। হাসপাতালটি পরিচালনাকারী প্রতিষ্ঠান নারায়ণা হেলথ-এর গ্রুপ চিফ অপারেটিং অফিসার আর ভেঙ্কটেশ জানান, ২০২৪ সালের জুনে সেখানে বাংলাদেশি রোগীদের মাসিক উপস্থিতি ছিল প্রায় ৬ হাজার—যা ২০২৫ সালের জুলাইয়ে কমে মাত্র ১ হাজার ৮০০-তে দাঁড়িয়েছে।

Related Topics

টপ নিউজ

ভারত / মেডিক্যাল ট্যুরিজম / ভারতে চিকিৎসা / বাংলাদেশ-ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা না জানানোয় ভারত সরকারকে ‘মেরুদণ্ডহীন, ভীতু’ বললেন অরুন্ধতী
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার  
  • ভারতের রুশ তেল কেনা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা ভেস্তে দিল ইরান যুদ্ধ
  • জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে আসছে ৫,০০০ টন ডিজেল, খালাস শেষ হবে বুধবার

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net