Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 22, 2026
টেস্টের নিয়ম মেনে বোলিং করে টি-টোয়েন্টিতে সফল তাসকিন

খেলা

টিবিএস রিপোর্ট
24 October, 2022, 06:15 pm
Last modified: 24 October, 2022, 06:21 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

টেস্টের নিয়ম মেনে বোলিং করে টি-টোয়েন্টিতে সফল তাসকিন

সাফল্যের এই পথ ব্যাটিং করার সময়ই চিনে ফেলেন তাসকিন। বাংলাদেশের ইনিংসে উইকেটে মুভমন্টে টের পান তিনি। তখনই বোলিংয়ের পরিকল্পনা সাজিয়ে ফেলেন বাংলাদেশ এই পেসার।
টিবিএস রিপোর্ট
24 October, 2022, 06:15 pm
Last modified: 24 October, 2022, 06:21 pm
আগুনে বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তাসকিন। ছবি: এএফপি

১৪৪ রানের পুঁজি নিয়ে স্বস্তিতে থাকার উপায় ছিল না। বোলারদের ওপর ছিল গুরুদায়িত্ব। নেদারল্যান্ডসের বিপক্ষে সেই দায়িত্ব সামনে থেকে পালন করেছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের ডানহাতি এই পেসার ইনিংসের প্রথম দুই বলে দুই উইকেট নেওয়াসহ ৪ ওভারে ২৫ রানে ৪ উইকেট নেন। যা তার ক্যারিয়ার সেরা এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের চতুর্থ সেরা বোলিং। 

সাফল্যের এই পথ ব্যাটিং করার সময়ই চিনে ফেলেন তাসকিন। বাংলাদেশের ইনিংসে উইকেটে মুভমন্টে টের পান তিনি। তখনই বোলিংয়ের পরিকল্পনা সাজিয়ে ফেলেন বাংলাদেশ পেসার। কিন্তু সেটা টি-টোয়েন্টির মতো করে নয়, টেস্টের লেংন্থে বোলিং করার জন্য মন স্থির করেন তিনি। এই পরিকল্পনা মতো বোলিং করে সফলও তাসকিন।

ম্যাচসেরার পুরস্কার জেতা তাসকিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, 'এটা দারুণ জয় আমাদের জন্য, জয়টা আমাদের দরকার ছিল। দল হিসেবে আমরা ভালো খেলেছি, অবদান রাখতে পেরে ভালো লাগছে। আমি আমার মৌলিক দিকটা ঠিক রেখেছি। প্রথম ইনিংসে মুভমেন্ট দেখেছিলাম, তাই টেস্ট ক্রিকেটের লেংন্থে বোলিং করেছি।'

ইনিংসের প্রথম দুই বলে বিক্রমজিত সিং ও বাস ডে লেডেকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান তাসকিন। দলের বাকিদের মতো হ্যাটট্রিকের চিন্তা তারও মাথায় আসে তখন। কিন্তু হ্যাটট্রিক বা ৫ উইকেট পেতে ভাগ্য লাগে বলে মনে করেন তাসকিন, 'আশা ছিল অবশ্যই। কিন্তু নিজের প্রক্রিয়ায় ছিলাম। আসলে হ্যাটট্রিক, পাঁচ উইকেট ; এসবে ভাগ্যও লাগে। দল জিতেছে, আমার অবদান ছিল। এতেই আমি খুশি।'

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গত কয়েক ম্যাচে পাখির চোখ রাখেন তাসকিনরা। সর্বশেষ নিউজিল্যান্ড সফরও কাজে দিয়েছে জানিয়ে তিনি বলেন, 'আমরা গত কয়েকটি ম্যাচ দেখছিলাম। নতুন বল এখানে উপমহাদেশের চেয়ে বেশি সুইং হয়। পেসাররা সবাই কঠোর পরিশ্রম করছিল। আমরা নিউজিল্যান্ডেও কিছু সময় কাটিয়েছি। এখানে এসে চেষ্টা করেছি মৌলিক দিকগুলো যেন ঠিক থাকে। আমরা সবাই বোলিং ইউনিট হিসেবে উন্নতি করছি। সবাই ভালো করছি।'

Related Topics

টপ নিউজ

তাসকিন আহমেদ / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর
  • ফাইল ছবি: সংগৃহীত
    'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  • কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
    মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ফাইল ছবি: সংগৃহীত
    একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু
  • ছবি: টিবিএস
    আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
    তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

আন্তঃব্যাংক লেনদেনের ফি অপরিবর্তিত থাকছে; চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের পুনর্বহাল আদালতের ওপর

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

3
কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকের অসুস্থ আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি বিবেচনাধীন: আমির খসরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার

6
রাজধানীর একটি ফিলিং স্টেশনের চিত্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net