Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
পেনাল্টি মিসের পরিণাম নিয়ে দুশ্চিন্তাই পেনাল্টি মিসের অন্যতম কারণ: গবেষণা 

টিবিএস ডেস্ক
11 December, 2022, 07:35 pm
Last modified: 11 December, 2022, 08:01 pm

Related News

  • বয়স বাড়লে সময় দ্রুত চলে যাচ্ছে বলে মনে হয় কেন?
  • যে পাখির ডাক সবচেয়ে সুরেলা, জানা গেল নতুন গবেষণায়
  • নেপাল-তিব্বত বন্যায় অনুঘটক হিসেবে কাজ করেছে জলবায়ু পরিবর্তন: গবেষণা
  • চট্টগ্রামে অন্য রোগের চিকিৎসায় হাসপাতালে গিয়ে হামে আক্রান্ত ৫৯ শতাংশের বেশি শিশু: গবেষণা
  • উগান্ডান রাজ্যের রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের নবম স্তরে খেলা ফুটবলার

পেনাল্টি মিসের পরিণাম নিয়ে দুশ্চিন্তাই পেনাল্টি মিসের অন্যতম কারণ: গবেষণা 

পেনাল্টি নেওয়ার আগে যেসব খেলোয়াড় বেশি উদ্বেগ ও পেনাল্টি মিস করার চিন্তা করেন, তাদের মস্তিষ্কে প্রি-ফ্রন্টাল কর্টেক্স একটিভ হয়ে যায়। কর্টেক্সের এই অংশ ব্যক্তিকে দীর্ঘস্থায়ী চিন্তায় মগ্ন করে ফেলে। যার ফলে খেলোয়াড় পেনাল্টিতে গোল করার বিষয়ে ফোকাস না করে বরং পেনাল্টি মিস করলে পরিণাম কী হবে সে বিষয়ে মস্তিষ্কে বেশি ফোকাস করতে থাকেন।
টিবিএস ডেস্ক
11 December, 2022, 07:35 pm
Last modified: 11 December, 2022, 08:01 pm
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি পেয়েও মিস করেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

ফুটবল খেলায় পেনাল্টিতে গোল করা সবচেয়ে সহজ আবার একই সাথে সবচেয়ে কঠিন কাজও বটে। কেননা ফুটবলে শ্বাসরুদ্ধকর মুহূর্তে দেখা যায় একজন খেলোয়াড় অনায়াসেই পেনাল্টিতে গোল করছেন, আবার অন্যজন করে বসছেন একের পর এক মিস। মেসি-লেভানদোফস্কির মত বিশ্বসেরা খেলোয়াড়দের পায়ের যাদুতে যেখানে পুরো বিশ্ব বুঁদ হয়ে থাকে, সেসব তারকারাও গুরুত্বপূর্ণ বহু পেনাল্টি মিস করেছেন। আবার তুলনামূলক কম বয়সেই নেইমার জুনিয়র যেন হেসেখেলে গোল দিয়ে দিচ্ছেন পেনাল্টিতে। ব্যক্তিবিশেষে এমন ভিন্নতার বিষয়টি নজরে এনে, পেনাল্টির সময় একজন খেলোয়াড়ের মনস্তাত্ব্বিক দিকটি নিয়ে গবেষণা করেছে নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অফ টুয়েন্টি। খবর কসমস ম্যাগাজিনের।

গবেষক ম্যাক্স স্লাটারের নেতৃত্বে করা এ গবেষণায় বেশ কিছু প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। প্রথমত, গবেষকরা বুঝতে চেয়েছেন যে, একজন খেলোয়াড় যেখানে গড়ে ৫০ মিটার দূর থেকেও গোলবারে বল ঢুকাতে পারেন; ঠিক কী কারণে ঐ একই খেলোয়াড়ই মাত্র ১১ মিটার দূরের পেনাল্টি স্পট থেকে গোল করতে পারেন না। দ্বিতীয়ত, পেনাল্টি নেওয়ার সময় প্রচণ্ড মানসিক চাপ থাকে তা সত্য। কিন্তু মানসিক ঠিক কোন চাপের কারণে পেনাল্টি মিস হয় সেটিও এ গবেষণায় জানার চেষ্টা করা হয়েছে।

গবেষণায় ২২ জন স্বেচ্ছাসেবককে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে পেনাল্টিতে গোল করতে দেওয়া হয়। প্রথমদিকে বার ফাঁকা রেখে, পরবর্তীতে অপেক্ষাকৃত দুর্বল গোলকিপার রেখে এবং সর্বশেষ, উপহার দেওয়ার শর্তে অপেক্ষাকৃত শক্তিশালী স্বয়ংক্রিয় বাধার বিপক্ষে গোল করতে দেওয়া হয়। এই ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে গোল করার সময় প্রতিপক্ষের পরিবর্তনে পেনাল্টি টেকারের মস্তিষ্কের ক্রিয়ায় কী পরিবর্তন ঘটে তা এফএনআইআরএস নামক একটি প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে।

গবেষণায় ২২ জন স্বেচ্ছাসেবকের মস্তিষ্কের ক্রিয়া পর্যালোচনা করে দেখা গেছে, পেনাল্টির সময় বিদ্যমান চাপের সাথে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশ 'মোটর কর্টেক্সে'র সম্পর্ক রয়েছে। মস্তিষ্কের মোটর কর্টেক্স হচ্ছে সেরিব্রাল কর্টেক্সের একটি অংশ, যেটি ব্যক্তির ঐচ্ছিক চলাচলার ক্ষেত্রে পরিকল্পনা, নিয়ন্ত্রণ ও বাস্তবায়নের মত গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে।

পেনাল্টি নেওয়ার আগে যেসব খেলোয়াড় বেশি উদ্বেগ ও পেনাল্টি মিস করার চিন্তা করেন, তাদের মস্তিষ্কে প্রি-ফ্রন্টাল কর্টেক্স একটিভ হয়ে যায়। কর্টেক্সের এই অংশ ব্যক্তিকে দীর্ঘস্থায়ী চিন্তায় মগ্ন করে ফেলে। যার ফলে খেলোয়াড় পেনাল্টিতে গোল করার বিষয়ে ফোকাস না করে বরং পেনাল্টি মিস করলে পরিণাম কী হবে সে বিষয়ে মস্তিষ্কে বেশি ফোকাস করতে থাকেন। আর এ অবস্থায়ই সবচেয়ে বেশি পেনাল্টি মিস করে বসেন খেলোয়াড়রা।

গবেষক দলের পক্ষ থেকে বলা হয়েছে, পেনাল্টির সময় খেলোয়াড়দের চিন্তাভাবনায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় এই গবেষণাটি কার্যকরী ভূমিকা রাখতে পারে। যদি ফুটবলারদের অনুশীলনের সময় এফএনআইআরএস প্রযুক্তি ব্যবহার করে মস্তিষ্কের কর্টেক্সের নিয়ন্ত্রণের ব্যাপারটি ট্রেইন করা হয় তবে আরও সূক্ষ্ম ও নির্ভুলভাবে পেনাল্টি নেওয়া সম্ভব হবে। এমনকি শুধু পেনাল্টির ক্ষেত্রেই নয়, বরং ব্রেইন সার্জারির মত নানা ধরনের অত্যাধিক চাপযুক্ত কাজের ক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে।

Related Topics

খেলা / টপ নিউজ

পেনাল্টি মিস / ফুটবল / দুশ্চিন্তা / খেলোয়াড় / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিক্স: টিবিএস
    সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • ছবি: সংগৃহীত
    আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪
  • কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

Related News

  • বয়স বাড়লে সময় দ্রুত চলে যাচ্ছে বলে মনে হয় কেন?
  • যে পাখির ডাক সবচেয়ে সুরেলা, জানা গেল নতুন গবেষণায়
  • নেপাল-তিব্বত বন্যায় অনুঘটক হিসেবে কাজ করেছে জলবায়ু পরিবর্তন: গবেষণা
  • চট্টগ্রামে অন্য রোগের চিকিৎসায় হাসপাতালে গিয়ে হামে আক্রান্ত ৫৯ শতাংশের বেশি শিশু: গবেষণা
  • উগান্ডান রাজ্যের রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের নবম স্তরে খেলা ফুটবলার

Most Read

1
গ্রাফিক্স: টিবিএস
বাংলাদেশ

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

পেনশন বাড়ছে ৫৫ থেকে ১০০%: মাসে সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা, সর্বনিম্ন ১৮ হাজার টাকা

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশুলিয়ায় পোশাক কারখানা চত্বরে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন: ৬ জনের মৃত্যু, আহত ২৪

6
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আইফোন দিতে চায়নি অপ্রতিম, ছিনিয়ে নিতে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়: পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net