Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
ফিলিস্তিনের বিপক্ষে নতুন কৌশলে খেলবে বাংলাদেশ

খেলা

টিবিএস রিপোর্ট
04 September, 2021, 05:10 pm
Last modified: 04 September, 2021, 07:58 pm

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

ফিলিস্তিনের বিপক্ষে নতুন কৌশলে খেলবে বাংলাদেশ

ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড মনে করার মতো নয়। বঙ্গবন্ধু গোল্ড কাপে দলটির বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ, দুইবারই হার নিয়ে মাঠ ছাড়তে হয়।
টিবিএস রিপোর্ট
04 September, 2021, 05:10 pm
Last modified: 04 September, 2021, 07:58 pm
অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল। ছবি: বাফুফে

লম্বা সময় ধরে না চললেও প্রস্তুতিতে সন্তুষ্ট বাংলাদেশ। পাঁচ দিনের অনুশীলনে অনেক কিছুই গুছিয়ে নিয়েছে বাংলাদেশ ফুটবল দল। জামাল ভূঁইয়ার দলের দৃষ্টি এবার মাঠের লড়াইয়ে। শুরুতেই তাদের সামনে শক্তিশালী ফিলিস্তিন। কতোটা কঠিন পরীক্ষা হবে, তা আগে থেকেই বুঝতে পারছে বাংলাদেশ। তবু আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল। তিনি জানালেন, ফিলিস্তিনের বিপক্ষে লড়াই করতে প্রস্তুত তার দল। এই ম্যাচে নতুন কৌশলে খেলবে বাংলাদেশ।   

আগামী অক্টোবরের মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে কিরগিজস্তানে থ্রি নেশন্স কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবেই মূলত এই টুর্নামেন্টে খেলছেন জামাল-সাদরা। তিন জাতি বলা হলেও টুর্নামেন্টে চারটি দল অংশ নেবে। এতে অংশ নিচ্ছে বাংলাদেশ, ফিলিস্তিন, কিরগিজস্তান ও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল। 

রোববার ফিলিস্তিনের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। কিরগিজস্তানের রাজধানী বিশকেকের স্পার্তাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। ফিলিস্তিন তাদের প্রথম ম্যাচে কিরগিজস্তানকে ১-০ গোলে হারিয়েছে।

শক্তিশালী প্রতিপক্ষ হলেও জামাল ভূঁইয়ার কণ্ঠে লড়াইয়ের প্রত্যয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় বাংলাদেশ অধিনায়ক বলেন, 'ফিলিস্তিন ও কিরগিজস্তানের বিপক্ষে আমরা যে ম্যাচগুলো খেলব, সেগুলো আগামী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য খেলব। সাফের জন্য হাতে খুব বেশি সময় নেই। এক মাসেরও কম সময় রয়েছে। তাই এই সময় খুব মূল্যবান।'

জামাল ভুঁইয়া জানালেন, তাদেরকে কৌশল নিয়ে কাজ করতে। আরও কিছু জায়গায় দরকার উন্নতির। তিনি বলেন, 'কৌশল নিয়ে কাজ করতে হবে। কোন জায়গায় উন্নতি করতে হবে, সেটা দেখতে হবে। সবাই ফিট আছে; প্রস্তুত আছে। গত কয়েকটা দিনের প্রস্তুতি আসলেই ভালো ছিল। ফিলিস্তিনের বিপক্ষে লড়াই করতে আমরা প্রস্তুত।'

কিরগিজস্তান-ফিলিস্তিনের মধ্যকার ম্যাচটি দেখার পর নতুন কৌশলে খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। জামাল ভূঁইয়া বলেন, 'কাল ফিলিস্তিনের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ। এরই মধ্যে আমরা কিরগিজস্তানের বিপক্ষে ওদের ম্যাচ দেখেছি। ওদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জেনেছি। এসব নিয়ে কোচের সঙ্গে আলাপ করেছি । কীভাবে খেলতে হবে, সেটা ঠিক করেছি। নতুন কৌশলে খেলার চেষ্টা করব আমরা। যদি এটা ভালো হয়, তাহলে চালিয়ে যাব।'

অধিনায়কের মতো কোচ জেমি ডেও জানালেন, ম্যাচটি চ্যালেঞ্জিং হবে। ইংলিশ এই কোচ বলেন, 'খেলোয়াড়রা আগামীকালের ম্যাচের জন্য তিন-চার দিন ধরে অনুশীলন করছে। আমরা জানি ফিলিস্তিন আমাদের চেয়ে শক্তিশালী দল। একটা চ্যালেঞ্জিং ম্যাচ হবে নিশ্চয়ই। সকল খেলোয়াড় ফিট রয়েছে। ম্যাচে খেলোয়াড়দের প্রমাণ করতে হবে নিজেদের সেরাটা দিয়ে।'

ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড মনে করার মতো নয়। বঙ্গবন্ধু গোল্ড কাপে দলটির বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ, দুইবারই হার নিয়ে মাঠ ছাড়তে হয়। ২০১৮ সালে সেমি-ফাইনালে ২-০ গোলে হারে বাংলাদেশ। দুই বছর পর গ্রুপ পর্বের ম্যাচেও ফিলিস্তিনের বিপক্ষে হার মানতে হয়।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ফুটবল দল / থ্রি নেশন্স কাপ / জামাল ভূঁইয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net