Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
ফিরে দেখা: মাইক টাইসন

খেলা

টিবিএস ডেস্ক
17 October, 2021, 11:35 am
Last modified: 17 October, 2021, 11:42 am

Related News

  • অপেশাদার বক্সিংয়ে হিজাবের অধিকার এনে এবার হিজাব পরে পেশাদার রিংয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন জেইনা নাসসার
  • রিংয়ে বক্সারের মৃত্যুর পর ঘানায় অনির্দিষ্টকালের জন্য বক্সিং স্থগিত
  • জাপানে একই প্রতিযোগিতায় পৃথক লড়াইয়ে মস্তিষ্কে আঘাত পেয়ে ২ বক্সারের মৃত্যু
  • চেসবক্সিং: যে খেলায় শুধু বক্সিং নয়, দাবাতেও হতে হবে তুখোড়
  • মোহাম্মদ আলী বনাম জর্জ ফোরম্যান: ৫০ বছর পরও কেন ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ সেরা!

ফিরে দেখা: মাইক টাইসন

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম একাউন্টে পুরনো দিনের কিছু ছবি পোস্ট করেছেন এই বক্সিং তারকা। তারই একটি ছবিতে দেখা মিলেছে টাইসনের পোষা বেঙ্গল টাইগারের।
টিবিএস ডেস্ক
17 October, 2021, 11:35 am
Last modified: 17 October, 2021, 11:42 am

আশির দশকে বক্সিং রিং কাঁপানো হেভিওয়েট সুপারস্টার মাইক টাইসনকে বলা যায় বক্সিং জগতের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত তারকা। নিজের অসামান্য শক্তির জোরে প্রতিপক্ষকে ঘায়েল করা এবং অগ্নিশিখার মতো উজ্জ্বল ব্যক্তিত্ব দিয়ে বরাবরই লাইমলাইটে এসেছেন তিনি। তবে বিতর্ক কখনো পিছু ছাড়েনি টাইসনের। আজীবন একের পর এক বিচার-বিতর্কের জালে আটকে থাকাই যেন টাইসনকে ক্রীড়া জগতের এক ব্যতিক্রমী মুখ হিসেবে চিনিয়েছে।

নিজেকে ভালোবাসতেন মাইক টাইসন। বক্সিং ক্যারিয়ারের গৌরবোজ্জ্বল সময়টায় নিজের জন্য প্রায়ই বিলাসবহুল-দামি উপহার কিনতেন। সেই ধারা বজায় রাখতেই যেন নব্বইয়ের দশকের গোড়ার দিকে একজোড়া বাঘশাবক কিনে আনেন তিনি। এদের মধ্যে একটি বাঘকে প্রায় ১৬ বছর নিজের পোষা প্রাণী হিসেবে রেখেছেন টাইসন।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম একাউন্টে পুরনো দিনের কিছু ছবি পোস্ট করেছেন এই বক্সিং তারকা। তারই একটি ছবিতে দেখা মিলেছে টাইসনের পোষা বেঙ্গল টাইগারের। ছবিতে হালকা করে বাঘের গলা চেপে ধরতে দেখা যায় 'আয়রন মাইক'কে।

ছবিগুলোর ক্যাপশনে টাইসন লিখেছেন, "চ্যাম্পিয়ন হয়ে ওঠার আগেই আগেই তোমাকে চ্যাম্প হতে হবে। এটাই হতে হবে তোমার লাইফস্টাইল।"

'দ্য ব্যাডেস্ট ম্যান অন দ্য প্লানেট' হিসেবে পরিচিত টাইসনের পোষা বাঘটির নাম 'কেনিয়া'। ৫৫০ পাউন্ড ওজনের কেনিয়ার প্রতি টাইসনের ভালোবাসা ছিল চোখে পড়ার মতো। একবার এক নারী বক্সিং তারকার বাগানে ঢুকে পড়লে, তাকে আক্রমণই করে বসে কেনিয়া।

তবে কেনিয়ার বয়স বেড়ে যাওয়ায়, তার কাছ থেকে বিদায় নিতে হয়েছে টাইসনকে; যদিও ভালোবাসাটা আগের মতোই আছে। এর বাইরে কয়েক শত কবুতরও পুষেন টাইসন।

View this post on Instagram

A post shared by Mike Tyson (@miketyson)

মাইক টাইসনের মতো কোনো বক্সার আর আসবে কিনা, সে এক বড় প্রশ্ন! এতগুলো বছর পরেও বক্সিংপ্রেমীরা টাইসনের মতো সেরা এবং ক্ষ্যাপাটে কাউকে খুঁজে পাননি। খেলোয়াড়ি দক্ষতা ও নৈপুণ্যের দিক থেকে টাইসন আজও অদ্বিতীয়।

টাইসন নিজেও মনে করেন, বক্সিং জগতে আজও তার নাম বেশ জোরালোভাবেই উচ্চারিত হয়। তাই একথা অস্বীকার করা কঠিন যে রিংয়ের ভেতরে তার মতো তারকা আর কেউই নেই।
  
  • সূত্র: এসেনশিয়ালি স্পোর্টস        

Related Topics

টপ নিউজ

মাইক টাইসন / বক্সিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • অপেশাদার বক্সিংয়ে হিজাবের অধিকার এনে এবার হিজাব পরে পেশাদার রিংয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন জেইনা নাসসার
  • রিংয়ে বক্সারের মৃত্যুর পর ঘানায় অনির্দিষ্টকালের জন্য বক্সিং স্থগিত
  • জাপানে একই প্রতিযোগিতায় পৃথক লড়াইয়ে মস্তিষ্কে আঘাত পেয়ে ২ বক্সারের মৃত্যু
  • চেসবক্সিং: যে খেলায় শুধু বক্সিং নয়, দাবাতেও হতে হবে তুখোড়
  • মোহাম্মদ আলী বনাম জর্জ ফোরম্যান: ৫০ বছর পরও কেন ‘রাম্বল ইন দ্য জঙ্গল’ সেরা!

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net