Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
দুই দিনেই করোনামুক্ত জাতীয় দলের ফুটবলার!

খেলা

টিবিএস রিপোর্ট
08 August, 2020, 04:45 pm
Last modified: 08 August, 2020, 07:43 pm

Related News

  • ফাহামিদুলের এখন আর দলে ফেরার সুযোগ নেই, জানিয়ে দিলেন কাবরেরা
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’
  • হামজার আগমনে প্রথম প্রেমের রোমাঞ্চ টের পাচ্ছেন মাশরাফি
  • কাবরেরা-বাটলারেই আস্থা বাফুফের
  • সংবাদমাধ্যমের সমালোচনাকে ‘অন্যায়’ বলছেন কাবরেরা

দুই দিনেই করোনামুক্ত জাতীয় দলের ফুটবলার!

আক্রান্ত হওয়ার দুই দিন পরই করোনা নেগেটিভ এসেছে জাতীয় দলের ফুটবলার বিশ্বনাথ ঘোষের। তরুণ এই ডিফেন্ডার নিজেই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন। 
টিবিএস রিপোর্ট
08 August, 2020, 04:45 pm
Last modified: 08 August, 2020, 07:43 pm
সতীর্থদের সঙ্গে বিশ্বনাথ ঘোষ (ডানে)। ছবি: সংগৃহীত

জাতীয় ফুটবল দলে থাবা বসিয়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত ২৪ জনের মধ্যে ১৮জন ফুটবলারের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। যে কারণে অনুশীলন ক্যাম্প নিয়ে বিপাকে পড়ে যেতে হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। সব মিলিয়ে আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে জাতীয় ফুটবল দল।

এর মাঝে আবার অদ্ভুত এক খবরও মিলেছে। আক্রান্ত হওয়ার দুই দিন পরই করোনা নেগেটিভ এসেছে জাতীয় দলের ফুটবলার বিশ্বনাথ ঘোষের। তরুণ এই ডিফেন্ডার নিজেই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

জাতীয় দলের ফুটবলারদের মধ্যে বিশ্বনাথেরই প্রথম করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। ৩ আগস্ট টেস্ট করিয়ে পরদিন বিশ্বনাথ জানতে পারেন তিনি করোনা আক্রান্ত। কিন্তু সংশয় থাকায় ৪ আগস্টই নমুনা পরীক্ষা করান তিনি। ৫ আগস্ট হাতে পাওয়া রিপোর্টের ফল নেগেটিভ আসে। 

এ বিষয়ে বিশ্বনাথ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমার শরীর ভালোই আছে। করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পরে আমি সংশয়ে ছিলাম। যে কারণে আমি স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া, চলাফেরা করেছি। দুদিন আগে আমি অনুশীলনও করেছি মাঠে। আমার উপসর্গ বা শরীরের অবস্থা খারাপ ছিল না। কিন্তু রেজাল্ট পজিটিভ আসে।'

'৩ আগষ্ট করানো পরীক্ষার ফল আমি পরদিন পাই। ফল পজিটিভ আসে। সংশয় কাজ করায় ৪ আগস্ট আমি দ্বিতীয় পরীক্ষা করাই। এটার রিপোর্ট ৫ আগস্ট হাতে পাই। এটাতে ফল নেগেটিভ এসেছে। প্রথম পরীক্ষা আমি এভারকেয়ার হাসপাতালে করাই। পরের পরীক্ষা করেয়েছি আনোয়ারা খান মডার্ন মেডিকেল কলেজ হাতপাতালে।'

দ্বিতীয় রিপোর্ট হাতে পেয়ে স্বস্তির নিশ্বাসই ফেলেছেন ২০১৮ সালে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলে অভিষেক হওয়া বিশ্বনাথ। তবে নিশ্চিত হতে আরও একবার নমুনা পরীক্ষা করাবেন জাতীয় দল ও অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ২৩টি ম্যাচ খেলা বিশ্বনাথ। কারণ পরীক্ষায় টানা দুবার নেগেটিভ না হলে কেউই করোনা ছাড়পত্র পাবেন না।

বিশ্বনাথ বলেন, 'নিশ্চিত হতে আরও একবার পরীক্ষা করাব আমি। আমি যদি ব্যক্তিগতভাবে পরীক্ষা করাই, তাহলে ১৪ আগস্ট করাতে চাই। কিন্তু যদি দলীয় নির্দেশনায় করতে হয়, তাহলে সেটা কবে হবে এখনও জানি না।'

কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপের এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচের প্রস্তুতির জন্য কিছুদিন আগে ৩৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাফুফে। গত ৫ আগস্ট গাজীপুরের সারাহ রিসোর্টে অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। ক্যাম্পে ডাক পাওয়া বাকি সাত ফটুবলারের ৮ আগস্ট করোনা পরীক্ষা করানোর কথা।

আগামী অক্টোবর থেকে ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের খেলা শুরু হবে। আগামী ৮ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে বাংলাদেশের।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ জাতীয় ফুটবল দল / বিশ্বনাথ ঘোষ / করোনা আক্রান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • ঢাকা মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস
    সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

Related News

  • ফাহামিদুলের এখন আর দলে ফেরার সুযোগ নেই, জানিয়ে দিলেন কাবরেরা
  • ‘হামজা আসার পর মনে হচ্ছে আমাদের মেসি চলে এসেছে’
  • হামজার আগমনে প্রথম প্রেমের রোমাঞ্চ টের পাচ্ছেন মাশরাফি
  • কাবরেরা-বাটলারেই আস্থা বাফুফের
  • সংবাদমাধ্যমের সমালোচনাকে ‘অন্যায়’ বলছেন কাবরেরা

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
ঢাকা মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস
বাংলাদেশ

সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা

4
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net