Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
সংবাদমাধ্যমের সমালোচনাকে ‘অন্যায়’ বলছেন কাবরেরা

খেলা

টিবিএস রিপোর্ট
17 November, 2024, 04:20 pm
Last modified: 17 November, 2024, 04:24 pm

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ফাহামিদুলের এখন আর দলে ফেরার সুযোগ নেই, জানিয়ে দিলেন কাবরেরা

সংবাদমাধ্যমের সমালোচনাকে ‘অন্যায়’ বলছেন কাবরেরা

মালদ্বীপের বিপক্ষে ম্যাচ হারলেও পুরো ম্যাচে দাপট ছিল বাংলাদেশেরই। এরপরও দল নিয়ে সমালোচনা হওয়ায় সংবাদমাধ্যমের ওপর চটেছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।  
টিবিএস রিপোর্ট
17 November, 2024, 04:20 pm
Last modified: 17 November, 2024, 04:24 pm

বল দখল বা আক্রমণ সাজানোয় এগিয়ে ছিল বাংলাদেশই। কিন্তু জালের দেখা না মেলায় হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ ফুটবল দলকে। মালদ্বীপের বিপক্ষে ওই হারের পর দল নিয়ে বেশ সমালোচনা হয়, কাঠগড়ায় তোলা হয় বাংলাদেশের আক্রমণভাগকে। ম্যাচ হারলেও পুরো ম্যাচে দাপট ছিল ঘরের মাঠের দলটিরই। এরপরও দল নিয়ে সমালোচনা হওয়ায় সংবাদমাধ্যমের ওপর চটেছেন হাভিয়ের কাবরেরা। এটাকে অন্যায় বলছেন জাতীয় দলের স্প্যানিশ এই কোচ। 

ভালো খেলেও জিততে না পারার হতাশা ঘুচেছে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে। কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে পাপন সিংয়ের করা শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ। যদিও এই ম্যাচেও অনেকটা সময় একই রকম চিত্র ছিল। আক্রমণে আধিপত্য ধরে রাখার পরও বাংলাদেশই শুরুতে পিছিয়ে পড়ে। মজিবর রহমান জনির দারুণ গোলে সমতায় ফেরে তারা। যোগ করা সময়ে পাপনের গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। 

প্রীতি ম্যাচ হলেও জয়টি বাংলাদেশের জন্য স্বস্তিরই। হতাশার বছরটি জয় দিয়ে শেষ করেছে তারা, এটাই ছিল এ বছর তাদের শেষ আন্তর্জাতিক ম্যাচ। চলতি বছর ৮ ম্যাচের ৬টিতে হেরেছে কারবেরার শিষ্যরা। কালকের ম্যাচের আগে একমাত্র জয়টি ছিল ভুটানের বিপক্ষে গত সেপ্টেম্বরে। এমন রোমাঞ্চকর জয় পাওয়ার দিনে তৃপ্তির হাসি শোভা পেয়েছে কাবরেরার ঠোটে। কিন্তু এর মাঝেও হতাশা প্রকাশ করেছেন তিনি। দলকে নিয়ে হওয়া সমালোচনা কাবরেরার দৃষ্টিতে অস্বাভাবিক। 

আগের ম্যাচের গোল করতে না পারার ব্যর্থতা নিয়ে প্রশ্ন করলে জাতীয় দলের প্রধান কোচ বলেন, 'আপনারা প্রথম ম্যাচে আমাদের চমৎকার ফুটবল দেখেননি? আমার মনে হয়, এই ম্যাচের চেয়ে প্রথম ম্যাচে আমরা আরও বেশি ভালো খেলেছিলাম। এদিনের চেয়ে সেদিন বেশি সুযোগ তৈরি করেছিলাম। সেই একই মনোভাব, শক্তি, মানসিকতা নিয়েই আমরা নেমেছিলাম, আপনারা শুধু এই দলকে সমালোচনা করতে চান, যেটা পুরোপুরি অন্যায়।'

সমালোচনায় বিরক্ত হলেও বিশ্বাস হারাননি কাবরেরা। জেতার বিশ্বাস ছিল জানিয়ে তিনি বলেন, 'প্রথম ম্যাচে আমরা যে মানসিকতা নিয়ে খেলতে নেমেছিলাম, দ্বিতীয় ম্যাচেও সেটার সাথে খুব বেশি পার্থক্য ছিল না। পরিকল্পনা, আক্রমণ; আগের ম্যাচের মতেই ছিল। চাপের মুখে ভুগলেও আক্রমণ কিন্তু করে গেছি। দ্বিতীয়ার্ধে ছেলেরা তাদের জাত চিনিয়েছে। এখানে যারা আছে, তারা কেউই বিশ্বাস করেনি আমরা জিতব। প্রথম ম্যাচের পর তারা সমালোচনা করেছিল। কিন্তু এরপরও আমরা বিশ্বাস করেছি, আমরা জিতব।'    

Related Topics

টপ নিউজ

হাভিয়ের কাবরেরা / বাংলাদেশ ফুটবল দল / বাংলাদেশ জাতীয় ফুটবল দল / বাংলাদেশ-মালদ্বীপ ফুটবল ম্যাচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • দেশে ফিরেছে নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দল
  • ‘জুনে ফিরব ইনশাআল্লাহ’- বলে দেশ ছাড়লেন হামজা 
  • হামজার অভিষেকের ম্যাচে মিসের মহড়া, গোলশূন্য ড্র বাংলাদেশের
  • জয়ের লক্ষ্যে প্রতিকূলতার দেয়াল পেরোচ্ছে বাংলাদেশ
  • ফাহামিদুলের এখন আর দলে ফেরার সুযোগ নেই, জানিয়ে দিলেন কাবরেরা

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net