Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
১০ মডেলের হার্টের রিংয়ের দাম ৪৭ শতাংশ পর্যন্ত কমাল সরকার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 August, 2025, 06:20 pm
Last modified: 05 August, 2025, 09:36 am

Related News

  • কার্ডিয়াক স্টেন্টের দাম কমাল সরকার, নতুন মূল্যতালিকা প্রকাশ
  • ‘হিডেন ব্লাড পাম্প’: যেভাবে বেশি চিবানো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়
  • থ্যালাসেমিয়া শনাক্তকরণ: শুধু ‘বিয়ের আগে পরীক্ষা’ নয়, প্রয়োজন বাস্তবসম্মত জাতীয় উদ্যোগ
  • গ্রীষ্মে শুক্রাণু দ্রুত সাঁতার কাটে, বলছে গবেষণা
  • অব্যবহৃত ২০০ ভবন মাতৃসদন ক্লিনিকসহ শিশু ও নারীদের চিকিৎসার উপযোগী করে তোলা হবে: প্রধানমন্ত্রী

১০ মডেলের হার্টের রিংয়ের দাম ৪৭ শতাংশ পর্যন্ত কমাল সরকার

বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাবট, বোস্টন সায়েন্টেফিক এবং মেডট্রোনিক কোম্পানির আমদানিকৃত মোট ১০টি স্টেন্টের নতুন মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন দামে কর, ভ্যাট, বিভিন্ন চার্জ এবং কোম্পানির যুক্তিসঙ্গত মুনাফা বিবেচনায় রাখা হয়েছে।
টিবিএস রিপোর্ট
04 August, 2025, 06:20 pm
Last modified: 05 August, 2025, 09:36 am
প্রতীকী ছবি: সংগৃহীত

সরকার কার্ডিয়াক স্টেন্টের (হার্টের রিং) দাম কমিয়ে ১০টি মডেলের নতুন সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে। আন্তর্জাতিক ও দেশীয় বাজারমূল্য বিশ্লেষণ এবং বিশেষজ্ঞ পরামর্শক কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ (৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংশোধিত মূল্যে হার্টের রিংগুলোর দাম সর্বোচ্চ ৪৬.৮ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। প্রতিটি স্টেন্টে দাম কমেছে ৩ হাজার থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাবট, বোস্টন সায়েন্টেফিক এবং মেডট্রোনিক কোম্পানির আমদানিকৃত মোট ১০টি স্টেন্টের নতুন মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন দামে কর, ভ্যাট, বিভিন্ন চার্জ এবং কোম্পানির যুক্তিসঙ্গত মুনাফা বিবেচনায় রাখা হয়েছে।
 
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের তুলনায় বাংলাদেশের বাজারে স্টেন্টের দাম অনেক বেশি হওয়ায় এটি কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

নতুন নির্ধারিত দামে যেসব স্টেন্ট অন্তর্ভুক্ত রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য:

রিসলুট অনিক্স (মেডট্রনিক): আগের দাম ১,৪০,৫০০ টাকা, এখন ৯০,০০০ টাকা

প্রমাস এলিট (বোস্টন): আগের দাম ৭৯,০০০ টাকা, এখন ৭২,০০০ টাকা

সিনার্জি এক্সআইডি (বোস্টন): আগের দাম ১,৮৮,০০০ টাকা, এখন ১,০০,০০০ টাকা

জিয়ান্স প্রাইম (অ্যাবট): আগের দাম ৬৬,৬০০ টাকা, এখন ৫০,০০০ টাকা

অনিক্স ট্রুকর (মেডট্রনিক): আগের দাম ৭২,৫০০ টাকা, এখন ৫০,০০০ টাকা

এছাড়া বোস্টন ও অ্যাবট কোম্পানির আরও কয়েকটি মডেলের দাম উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নতুন এই মূল্যতালিকা ব্যাপকভাবে প্রচার করতে হবে এবং কোনো হাসপাতাল স্টেন্টের ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসেবে ৫ শতাংশের বেশি আদায় করতে পারবে না।

একইসঙ্গে, অনুমোদিত সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দামে কোনো কার্ডিওভাসকুলার বা নিউরো ইমপ্ল্যান্ট ডিভাইস বিক্রি না হয় তা নিশ্চিত করতে কঠোর মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়।
 
Related Topics

টপ নিউজ

হার্টের রিং / কার্ডিয়াক স্টেন্ট / দাম কমল / হার্টে ব্লক / স্বাস্থ্য / স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • কার্ডিয়াক স্টেন্টের দাম কমাল সরকার, নতুন মূল্যতালিকা প্রকাশ
  • ‘হিডেন ব্লাড পাম্প’: যেভাবে বেশি চিবানো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়
  • থ্যালাসেমিয়া শনাক্তকরণ: শুধু ‘বিয়ের আগে পরীক্ষা’ নয়, প্রয়োজন বাস্তবসম্মত জাতীয় উদ্যোগ
  • গ্রীষ্মে শুক্রাণু দ্রুত সাঁতার কাটে, বলছে গবেষণা
  • অব্যবহৃত ২০০ ভবন মাতৃসদন ক্লিনিকসহ শিশু ও নারীদের চিকিৎসার উপযোগী করে তোলা হবে: প্রধানমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net