Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 26, 2026
হার্টের রিং পরাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 September, 2026, 06:55 pm
Last modified: 20 September, 2026, 07:29 pm

Related News

  • ঘুষ ও দালাল সিন্ডিকেটের অভিযোগ, কেরানীগঞ্জে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান
  • হজ-ওমরাহ খাতে অনিয়মের অভিযোগ; ১,৮০০ ট্রাভেল এজেন্সির সঙ্গে চুক্তি স্থগিত করল সৌদি আরব
  • জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চীন-বাংলাদেশ যৌথ হৃদরোগ ক্লিনিক উদ্বোধন
  • আটাবে ৪১ লাখ টাকার অনিয়মের অভিযোগ, সাবেক নেতৃত্বের কাছে ব্যাখ্যা তলব
  • মিউচুয়াল ফান্ডে ২২০ কোটি টাকার অনিয়ম: রেস অ্যাসেটকে আদালতে নিচ্ছে আইসিবি

হার্টের রিং পরাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান

অভিযোগে বলা হয়, স্টেন্ট ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকদের মোটা অংকের কমিশন দেওয়ার ঘটনা রয়েছে। কখনো কখনো ওই কমিশনের একটি অংশ হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট অন্য পক্ষের কাছেও যাওয়ার অভিযোগ রয়েছে।
টিবিএস রিপোর্ট
20 September, 2026, 06:55 pm
Last modified: 20 September, 2026, 07:29 pm
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। ছবি; সংগৃহীত

হার্টের রিং (করোনারি স্টেন্ট) পরানোর ক্ষেত্রে রোগীদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে সহকারী পরিচালক খোরশেদ আলমের নেতৃত্বে একটি টিম হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে। এ সময় স্টেন্টের মূল্য তালিকা, সরবরাহ ব্যবস্থা ও রোগীদের কাছ থেকে অর্থ আদায়সংক্রান্ত বিভিন্ন নথিপত্র সংগ্রহ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ।

তিনি বলেন, 'অভিযোগের ভিত্তিতে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম হাসপাতালে অভিযান পরিচালনা করেছে। অভিযানে রোগীদের জন্য ব্যবহৃত স্টেন্টের মূল্য, সরবরাহের প্রক্রিয়া, রোগীদের কাছ থেকে অর্থ আদায়ের পদ্ধতি এবং সংশ্লিষ্টদের ভূমিকা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে।'

দুদকে দেওয়া অভিযোগে বলা হয়েছে, হৃদরোগের চিকিৎসায় জরুরি ভিত্তিতে স্টেন্ট ব্যবহারের প্রয়োজন হলে রোগী ও স্বজনদের দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। এই পরিস্থিতির সুযোগ নিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে স্টেন্ট বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও দাবি করা হয়েছে, অনেক ক্ষেত্রে রোগীর স্বজনদের স্টেন্টের কোম্পানি, মূল্য ও বিকল্প সম্পর্কে পর্যাপ্ত তথ্য না দিয়ে নির্দিষ্ট কোম্পানির স্টেন্ট কিনতে বলা হয়। চিকিৎসক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে কমিশনভিত্তিক লেনদেনের কারণেও স্টেন্টের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, স্টেন্ট ব্যবহারের ক্ষেত্রে চিকিৎসকদের মোটা অংকের কমিশন দেওয়ার ঘটনা রয়েছে। কখনো কখনো ওই কমিশনের একটি অংশ হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট অন্য পক্ষের কাছেও যাওয়ার অভিযোগ রয়েছে।

দুদক জানিয়েছে, এনফোর্সমেন্ট অভিযানে সংগৃহীত নথি ও তথ্য পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
 
Related Topics

টপ নিউজ

হার্টের রিং / জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল / দুদকের অভিযান / অনিয়মের অভিযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

Related News

  • ঘুষ ও দালাল সিন্ডিকেটের অভিযোগ, কেরানীগঞ্জে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান
  • হজ-ওমরাহ খাতে অনিয়মের অভিযোগ; ১,৮০০ ট্রাভেল এজেন্সির সঙ্গে চুক্তি স্থগিত করল সৌদি আরব
  • জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চীন-বাংলাদেশ যৌথ হৃদরোগ ক্লিনিক উদ্বোধন
  • আটাবে ৪১ লাখ টাকার অনিয়মের অভিযোগ, সাবেক নেতৃত্বের কাছে ব্যাখ্যা তলব
  • মিউচুয়াল ফান্ডে ২২০ কোটি টাকার অনিয়ম: রেস অ্যাসেটকে আদালতে নিচ্ছে আইসিবি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 

5
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net