Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 September, 2026, 09:35 pm
Last modified: 24 September, 2026, 10:00 pm

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
  • অক্টোবর-নভেম্বরে প্রধানমন্ত্রীর তুরস্ক, জাপান ও সৌদি আরব সফর নিয়ে আলোচনা
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ: মাহ্‌দী আমিন
  • পর্যটন খাতকে প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের করা অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • জাতিসংঘ নিয়ে ইসরায়েলি ও আমেরিকানদের তীব্র অসন্তোষ: জরিপ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 

খলিলুর রহমানের কার্যালয়ের বিভিন্ন পদে রয়েছেন মোট ৪০ জন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি কর্মরত।
টিবিএস রিপোর্ট
24 September, 2026, 09:35 pm
Last modified: 24 September, 2026, 10:00 pm
জাইমা রহমান। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

খলিলুর রহমানের কার্যালয়ের বিভিন্ন পদে রয়েছেন মোট ৪০ জন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি কর্মরত। জাতিসংঘ কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে আইনি বিষয়গুলো দেখাশোনা করবেন।

যুক্তরাজ্য ও বাংলাদেশে আইন ও নীতিসংক্রান্ত খাতে দীর্ঘদিন ধরে কাজ করছেন ব্যারিস্টার জাইমা রহমান। আইনি পরামর্শের পাশাপাশি সমাজকল্যাণ ও শিক্ষা নিয়ে সমন্বিত কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

জাইমা রহমান কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন ও রাজনীতি বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে দ্য অনারেবল সোসাইটি অব দ্য ইনার টেম্পল থেকে ইংল্যান্ড ও ওয়েলসের সনদপ্রাপ্ত ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেন।

পেশাগত জীবনে যুক্তরাজ্যে আবাসন, জনকল্যাণ ও শ্রম আইন বিষয়ক প্র্যাকটিসের পাশাপাশি স্বাস্থ্য খাতে আইনি পরামর্শ ও জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন জাইমা রহমান। এছাড়া সমাজকল্যাণ ও শিক্ষা আইন সম্পর্কিত বিষয়ে বিনামূল্যে আইনি সেবা (প্রো বোনো) দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার।

বাংলাদেশে তিনি আইন সংস্থা 'সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটস'-এর সঙ্গে যুক্ত থেকে সাংবিধানিক, করপোরেট ও বাণিজ্যিক আইন, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) এবং কর সংক্রান্ত জটিল বিষয়ে কাজ করেছেন।

পেশাগত কাজের পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত। সুবিধাবঞ্চিত ও ঝরে পড়া শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করা দেশের অন্যতম সামাজিক উন্নয়ন সংস্থা 'সুরভি'র পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

Related Topics

টপ নিউজ

জাইমা রহমান / তারেক রহমান / খলিলুর রহমান / জাতিসংঘ / লিগ্যাল অফিসার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
  • অক্টোবর-নভেম্বরে প্রধানমন্ত্রীর তুরস্ক, জাপান ও সৌদি আরব সফর নিয়ে আলোচনা
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ: মাহ্‌দী আমিন
  • পর্যটন খাতকে প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের করা অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • জাতিসংঘ নিয়ে ইসরায়েলি ও আমেরিকানদের তীব্র অসন্তোষ: জরিপ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net