Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল

খেলা

অনলাইন ডেস্ক
03 July, 2019, 05:15 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ; ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?
  • আন্তর্জাতিক ফুটবলে রাশিয়া, ইসরায়েলকে নিষেধাজ্ঞার বিপক্ষে ফিফা সভাপতি; ট্রাম্পের শান্তি পুরস্কারের পক্ষে অবস্থান
  • টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড, আইসিসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করবে না বিসিবি

চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল

সেমিফাইনালের এই লড়াইয়েও গোল শূন্য ছিলেন তারকা ফুটবলার লিওনেল মেসি। তার সাথে যুক্ত হলো জাতীয় দলের জার্সি গায়ে ট্রফি শূন্যতার সেই পুরনো আক্ষেপ।
অনলাইন ডেস্ক
03 July, 2019, 05:15 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

সেমিফাইনালে গ্যাব্রিয়েল জেজুস আর রবার্তো ফিরিমিনোর নৈপুণ্যে আর্জেন্টিনাকে ২-০ গোলে পরাজিত করে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। 

বেলো হরিজন্তের মিনেইরো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকালে সেমি-ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে যতোটা উত্তেজনা ছিল এই ম্যাচ ঘিরে, ব্রাজিলের দুর্দান্ত প্রতাপে ততোটা উত্তাপ ছড়ায়নি একপেশে এই ম্যাচে। 

সেমিফাইনালের এই লড়াইয়েও গোল শূন্য ছিলেন তারকা ফুটবলার লিওনেল মেসি। তার সাথে যুক্ত হলো জাতীয় দলের জার্সি গায়ে ট্রফি শূন্যতার সেই পুরনো আক্ষেপ। 

কোপা আমেরিকায় আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিল সর্বশেষ এর শিরোপাটি জিতেছিল ২০০৭ সালে। ১২ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে আবার তারা ফাইনালে উঠল। 

২০০৫ সালের পর বড় কোনও ‍টুর্নামেন্টে সেলেসাওদের হারানোর কৃতিত্ব নেই আর্জেন্টিনার। কোপার সেমিফাইনালটিতেও নিজেদের আধিপত্য জানান দিলো ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে ব্রাজিলের আধিপত্য থাকলেও দ্বিতীয়ার্ধে ফেরার আভাস দিয়েও ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা। 

১৯ মিনিটে ফিরমিনোর লো ক্রস থেকে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন গাব্রিয়েল জেসুস। ৩০তম মিনিটে মেসির ফ্রি-কিক থেকে আগুয়েরো হেড দিলে তা ক্রসবারে লেখে ফিরে আসায় সমতায় ফেরেনি আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের শুরুতে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠে। ৫০তম মিনিটে আগুয়েরোর বাড়ানো বল ডি-বক্সে পেয়েও দুর্বল ভলি করেন লাউতারো মার্তিনেস। ৫৬তম মিনিটে ভালো পজিশনে বল পেয়েও গোল পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মেরে হতাশ করেন ফিলিপে কৌতিনিয়ো। 

পাল্টা আক্রমণে ৭১তম মিনিটে মাঝমাঠের কাছ থেকে দুর্দান্ত গতিতে ডি-বক্সে ঢুকে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস বল বাড়ান ডান দিকে। প্রথম স্পর্শেই তা গোলবক্সের জালে পাঠান ফাঁকায় থাকা লিভারপুলের ফরোয়ার্ড ফিরমিনো। 

১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাকি সময়ে তৈরি করতে পারেনি তেমন কোনো সুযোগ। ফলে আরও একবার হতাশ হয়ে খালি হাতেই ফিরতে হলো জাতীয় দলের হয়ে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে বারবার মাঠে নামা লিওনেল মেসিকে। 

চির প্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল-আর্জেন্টিনার  ১০৬ বারের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিলের এটি ৪২তম জয়, আর্জেন্টিনার জয় ছিল ৩৮টি। বাকি ২৬ ম্যাচ হয় ড্র।

ফাইনালে বৃহস্পতিবার চিলি ও পেরুর মধ্যকার সেমিফাইনাল বিজয়ীদের প্রতিপক্ষ হবে ব্রাজিল। রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে আগামী রোববার হবে ফাইনাল।

Related Topics

ব্রাজিল-আর্জেন্টিনা / ফুটবল / কোপা আমেরিকা / খেলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ; ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?
  • আন্তর্জাতিক ফুটবলে রাশিয়া, ইসরায়েলকে নিষেধাজ্ঞার বিপক্ষে ফিফা সভাপতি; ট্রাম্পের শান্তি পুরস্কারের পক্ষে অবস্থান
  • টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড, আইসিসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করবে না বিসিবি

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net