Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
অস্ট্রেলিয়ার মতো জৈব সুরক্ষা বলয় চায় নিউজিল্যান্ড

খেলা

টিবিএস রিপোর্ট
16 August, 2021, 06:10 pm
Last modified: 16 August, 2021, 06:14 pm

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়
  • টিকে থাকার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাহিদ-মাহমুদউল্লাহ
  • চ্যাম্পিয়ন পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু নিউজিল্যান্ডের

অস্ট্রেলিয়ার মতো জৈব সুরক্ষা বলয় চায় নিউজিল্যান্ড

বাংলাদেশ সফরে আসার অপেক্ষায় থাকা নিউজিল্যান্ডের চাওয়াও অস্ট্রেলিয়ার মতো জৈব সুরক্ষা বলয়। তবে পুরো প্রক্রিয়ায় কিছু পরিবর্তন থাকবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।
টিবিএস রিপোর্ট
16 August, 2021, 06:10 pm
Last modified: 16 August, 2021, 06:14 pm

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তিনটি কঠিন শর্ত মানিয়ে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ঢাকা এসে আরও কয়েকটি শর্ত জুড়ে দেয় অজিরা। কোনো কিছুতেই আপত্তি দেখায়নি বিসিবি। দেশে ফিরে বাংলাদেশের আতিথেয়তা ও জৈব সুরক্ষা বলয়ের প্রশংসা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বাংলাদেশ সফরে আসার অপেক্ষায় থাকা নিউজিল্যান্ডের চাওয়াও অজিদের মতো জৈব সুরক্ষা বলয়।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। ক্রিকেটার, কোচিং স্টাফসহ সফরের বাকিদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে কিউইদের দাবিও অস্ট্রেলিয়ার মতো জৈব সুরক্ষা বলয়। বিষয়টি জানানোর পর বিসিবি সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছে। 

এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সোমবার বলেন, 'ব্যবস্থাপনার দিক থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই দলই প্রায় একই ধরনের। তাই তাদের চাহিদা অস্ট্রেলিয়ার মতো জৈব সুরক্ষা বলয়। এটা দেওয়ার জন্য তারা বারবার বলছে। আমরাও চেষ্টা করছি একই রকম পরিবেশ রাখার। এটা শুধু এই দুই দলেরই নয়, আমাদের দলের ক্ষেত্রেও নিরাপদ থাকার ব্যাপার রয়েছে। সবকিছু বিবেচনা করে যতটুকু ভালো সম্ভব, সম্পূর্ণ জৈব সুরক্ষা বলয় তৈরি করে সিরিজ আয়োজন করব।'

পুরো প্রক্রিয়ায় কিছু পরিবর্তন থাকবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী। অস্ট্রেলিয়া ভাড়া করা বিমানে এসেছিল বলে তাদেরকে ইমিগ্রেশন করতে হয়নি। আলাদা ব্যবস্থায় ইমিগ্রেশন সারা হয়। কিন্তু নিউজিল্যান্ড আসবে কমার্শিয়াল ফ্লাইটে। এ কারণে তাদেরকে ইমিগ্রেশন করতে হবে। 

নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'কিছু পরিবর্তন তো আছেই। অস্ট্রেলিয়া কিন্তু চার্টার্ড ফ্লাইটে এসেছিল, নিউজিল্যান্ডের পরিকল্পনা কমার্শিয়াল ফ্লাইটে আসার। সেক্ষেত্রে কিছুটা পরিবর্তন তো আসবেই। যেহেতু তারা কমার্শিয়াল ফ্লাইটে আসছে, তাই ইমিগ্রেশন বা অন্যান্য প্রক্রিয়া অস্ট্রেলিয়ার মতো হবে না। তাও চেষ্টা থাকবে পাবলিক কন্ট্রাক্ট যথা সম্ভব কমিয়ে যেন হোটেলে আনা যায়।'

টি-টোয়েন্টি সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু স্বাস্থ্য সুরক্ষার বিবেচনায় নিয়ে ম্যাচটি খেলতে চায় না তারা। বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'দেশের বাইরে গেলে আমরা প্র্যাকটিস ম্যাচ চাই, যেন খেলোয়াড়রা কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নিতে পারে। তাদেরও আমরা  প্রস্তুতি ম্যাচের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু বাড়তি জৈব সুরক্ষা বলয়ের বিষয় আছে। অন্য ভেন্যুতে খেলা, সেখানে সুরক্ষা বলয় পরিবেশ তৈরি করতে হবে। এই ব্যাপারে নিউজিল্যান্ড নিরুৎসাহী। তারা চাচ্ছে যত কম চলাফেরায় সিরিজটা শেষ করা যায়। এই ব্যাপারে আলোচনা হচ্ছে।'

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। দ্বিতীয় সারির দল নিয়ে সফরে আসছে তারা, এই দলটিতে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের কেউ নেই। সিরিজের সূচি চূড়ান্ত হলেও ম্যাচ শুরুর সময় জানানো হয়নি। জানা গেছে, চারটায় শুরু হতে পারে ম্যাচ। প্রথম ম্যাচ আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। পরের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিবা-রাত্রির হবে।

Related Topics

টপ নিউজ

নিউজিল্যান্ড ক্রিকেট দল / নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর / জৈব সুরক্ষা বলয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
    নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন
  • বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
    বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়
  • টিকে থাকার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাহিদ-মাহমুদউল্লাহ
  • চ্যাম্পিয়ন পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু নিউজিল্যান্ডের

Most Read

1
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

3
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: বাসস
বাংলাদেশ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে কক্সবাজার-২ আসনের পরাজিত প্রার্থী জামায়াত নেতা আযাদের আবেদন

4
বিটিএসের সঙ্গে দলটির প্রতিষ্ঠাতা ব্যাং সি-হিউক (মাঝখানে)। ছবি: ব্যাং সি-হিউকের ইনস্টাগ্রাম
আন্তর্জাতিক

বিটিএসের প্রতিষ্ঠাতাকে কেন গ্রেপ্তার করতে চাইছে পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net