Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
টিকে থাকার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাহিদ-মাহমুদউল্লাহ

খেলা

টিবিএস রিপোর্ট
24 February, 2025, 02:55 pm
Last modified: 24 February, 2025, 03:00 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

টিকে থাকার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাহিদ-মাহমুদউল্লাহ

প্রথম ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতায় ভারতের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। এক হারেই কোণঠাসা অবস্থা, আরেকটি ম্যাচ হারলেই টুর্নামেন্ট থেকে নিতে হবে বিদায়। টিকে থাকার এই লড়াইয়ে একাদশ থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব।
টিবিএস রিপোর্ট
24 February, 2025, 02:55 pm
Last modified: 24 February, 2025, 03:00 pm

নাজমুল হোসেন শান্ত শিরোপা জেতার কথা বলে গেলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তেমন শুরু করতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতায় ভারতের বিপক্ষে হেরে যায় তারা। এক হারেই কোণঠাসা অবস্থা, আরেকটি ম্যাচ হারলেই টুর্নামেন্ট থেকে নিতে হবে বিদায়। 

এমন অবস্থায় আজ টিকে থাকার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে তাদের। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। ম্যাচটি পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজই প্রথম এই মাঠে খেলা হতে যাচ্ছে। টস জিতলে বোলিং নিতেন বলে জানান শান্ত। তবে ব্যাটিং করাতেও আপত্তি নেই বলে জানান বাংলাদেশ অধিনায়ক। টিকে থাকার লড়াইয়ে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। 

বাদ পড়েছেন সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিব। তাদের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও তরুণ গতি তারকা নাহিদ রানাকে। চোটের কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ডও দুই পরিবর্ত এনেছে একাদশে। 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ: ইল ইয়াং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইল ও'রোর্ক। 
 
Related Topics

টপ নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফি / বাংলাদেশ-নিউজিল্যান্ড ক্রিকেট ম্যাচ / টস রিপোর্ট / বাংলাদেশ ক্রিকেট দল / নিউজিল্যান্ড ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net