Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
পিয়ন-ড্রাইভার পদে চাকরির আবেদন পিএইচডিধারীর, ১৫ পদে আবেদন ১১ হাজার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 December, 2021, 08:40 pm
Last modified: 29 December, 2021, 08:42 pm

Related News

  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, দলে দলে চাকরি ছাড়ছেন গবেষকেরা
  • ‘বহুগামী পেশা’: বসের অগোচরেই একসঙ্গে একাধিক ফুলটাইম চাকরি!
  • পরবর্তী সরকারের এজেন্ডা: তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন
  • কর্মীদের আসলে কত ঘণ্টা কাজ করা উচিত?

পিয়ন-ড্রাইভার পদে চাকরির আবেদন পিএইচডিধারীর, ১৫ পদে আবেদন ১১ হাজার

পিয়ন, গাড়িচালক ও ওয়াচম্যানের ১৫টি পদের এ পরীক্ষায় অংশ নেন স্নাতক, স্নাতকোত্তর, ইঞ্জিনিয়ারিং ও এমবিএ পাস। এমনকি ছিলেন পিএইচডি ডিগ্রিধারীও।
টিবিএস ডেস্ক
29 December, 2021, 08:40 pm
Last modified: 29 December, 2021, 08:42 pm

পিয়ন, গাড়িচালক ও ওয়াচম্যানের ১৫টি পদের জন্য আবেদন আহ্বান করা হয়েছিল। এই ১৫ পদের বিপরীতে আবেদন পড়ে ১১ হাজারের বেশি। শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণি পাস চাওয়া হয়েছিল। কিন্তু চাকরিপ্রার্থীদের মধ্যে ছিলেন অনেক স্নাতক, স্নাতকোত্তর, ইঞ্জিনিয়ারিং ও

এমবিএ পাস। এমনকি ছিলেন পিএইচডি ডিগ্রিধারী ও সিভিল জজ পদের জন্য প্রস্তুতি নেওয়া প্রার্থীরাও। 

ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের। পিয়ন, গাড়িচালক ও ওয়াচম্যানের ১৫টি পদের এ পরীক্ষা অনুষ্ঠিত হয় গত শনি ও রোববার।

পরীক্ষা দিতে আসা এক প্রার্থী অজয় বাঘেল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে তিনি বলেন, 'আমি বিজ্ঞানের স্নাতক। আবেদন করেছি পিয়ন পদের জন্য। পিএইচডি ডিগ্রিধারী অনেক লোকও আছে এই পরীক্ষার লাইনে।'

জিতেন্দ্র মৌর্য নামের এক প্রার্থী বলেন, 'আমি আইনের স্নাতক হয়েও ড্রাইভার পদে আবেদন করেছি। জজ নিয়োগের পরীক্ষার জন্যও প্রস্তুতি নিচ্ছি। পড়াশোনা করেছি মাধব কলেজে। পরিস্থিতি এমন যে, মাঝেমধ্যে বই কেনার মতো টাকাও থাকে না। তাই ভেবেছি যেকোনো একটা চাকরি জোটাতে হবে।'

কিছুদিন আগেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছিলেন, 'আমরা বছরে এক লাখ কর্মী নিয়োগ দেব। সরকারের কোনো পদই খালি থাকবে না। তবে একটা কথা বলি—এটা সত্য যে, সব শিক্ষার্থীকে সরকারি চাকরি দেওয়া সম্ভব না।'

কিন্তু পরিসংখ্যান ভিন্ন কথা বলছে। মধ্যপ্রদেশে বেকারের সংখ্যা ৩২ লাখ ৫৭ হাজার ১৩৬। আর রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরে শূন্য পদের সংখ্যা ৩০ হাজার ৬০০, স্বরাষ্ট্র দপ্তরে ৯ হাজার ৩৮৮, স্বাস্থ্য দপ্তরে ৮ হাজার ৫৯২ এবং রাজস্ব দপ্তরে ৯ হাজার ৫৩০টি। সব মিলিয়ে রাজ্য

সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদের সংখ্যা ১ লাখ।

চাকরিপ্রত্যাশীরা বলছেন, এই কারণেই গোয়ালিয়রে এত কম বেতনের পদের জন্য হাজার হাজার উচ্চশিক্ষিত প্রার্থী আবেদন করেছেন।

সম্প্রতি ভারত সরকারের স্ট্রিট ভেন্ডর পদে চাকরির জন্য ১৫ লাখ আবেদন জমা পড়ে। এ পদে চাকরি পান ৯৯ হাজার প্রার্থী। তাদের ৯০ শতাংশই ছিলেন স্নাতক পাস।

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র (এনআরসিবি) এক হিসাবে দেখা যায়, গত বছর কেবল মধ্যপ্রদেশেই বেকারত্বের জন্য ৯৫ জন আত্মহত্যা করেছেন।


  • সূত্র: এনডিটিভি

Related Topics

টপ নিউজ

চাকরি / বেকারত্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, দলে দলে চাকরি ছাড়ছেন গবেষকেরা
  • ‘বহুগামী পেশা’: বসের অগোচরেই একসঙ্গে একাধিক ফুলটাইম চাকরি!
  • পরবর্তী সরকারের এজেন্ডা: তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন
  • কর্মীদের আসলে কত ঘণ্টা কাজ করা উচিত?

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net