Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত

আন্তর্জাতিক

সিএনএন
05 March, 2026, 10:15 am
Last modified: 05 March, 2026, 10:34 am

Related News

  • মাল্টি-বিলিয়ন ডলারের নতুন চুক্তিতে এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে বিমান
  • এআই কি আপনার কাজ সহজ করবে, নাকি চাকরিই কেড়ে নেবে?
  • এয়ারবাস কেনার আগ্রহ দেখাল সরকার, বিমানের মিশ্র বহরের পরিকল্পনায় সহযোগিতার আশ্বাস ইউরোপীয় দূতদের
  • ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ
  • মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত

পরামর্শক প্রতিষ্ঠান অলিভার ওয়াইম্যানের গত শুক্রবারের তথ্যমতে, উত্তর আমেরিকায় এখনই ১৭ হাজার টেকনিশিয়ানের ঘাটতি আছে। আগামী এক দশকে আরও ৪৫ হাজার টেকনিশিয়ান অবসরে যাবেন। ২০২৮ সাল নাগাদ এই সংকট চরমে পৌঁছাবে। তখন ঘাটতি হতে পারে ৩০ হাজারে।
সিএনএন
05 March, 2026, 10:15 am
Last modified: 05 March, 2026, 10:34 am
ওহাইও অঙ্গরাজ্যের হ্যারিসনে অবস্থিত সিনসিনাটি স্টেট টেকনিক্যাল অ্যান্ড কমিউনিটি কলেজের শিক্ষার্থীরা বিমান মেকানিক হওয়ার প্রশিক্ষণের অংশ হিসেবে জেট ইঞ্জিনে হাতে–কলমে কাজ করছে। ছবি: ডেভন সেয়ার্স/সিএনএন

বিশ্বজুড়ে বিমানের মেকানিক বা কারিগরের তীব্র সংকট চলছে। কারিগরের অভাবে ফ্লাইট দেরি হচ্ছে, বাতিলও হচ্ছে। তাই এখন বেশি মানুষকে বিমান মেরামতের কাজ শেখানোর তোড়জোড় শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওহাইও'র সিনসিনাটি স্টেট টেকনিক্যাল অ্যান্ড কমিউনিটি কলেজে এখন শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। এয়ারলাইন ও কার্গো কোম্পানিগুলো হন্যে হয়ে প্রশিক্ষিত মেকানিক খুঁজছে। ওই কলেজে বর্তমানে ১৮৫ জন শিক্ষার্থী আছে। কর্তৃপক্ষ সংখ্যাটি বাড়িয়ে ৩৫০ করার পরিকল্পনা করছে।

প্রশিক্ষক কেন রোলিং জানালেন, নিয়োগদাতারা রীতিমতো লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি ১৯৮৭ সালে এখান থেকেই পাস করেছিলেন এবং তখন থেকেই এই পেশায় আছেন। তিনি বললেন, 'ওরা এসে বলে, লাইসেন্স পাওয়ার পর তোমাদের সবাইকেই আমরা চাকরি দেব।'

এই নিয়োগের তোড়জোড়ই বলে দিচ্ছে সংকট কতটা গভীর। এতে আকাশভ্রমণের চিত্রটাই বদলে যাচ্ছে। পরামর্শক প্রতিষ্ঠান অলিভার ওয়াইম্যানের গত শুক্রবারের তথ্যমতে, উত্তর আমেরিকায় এখনই ১৭ হাজার টেকনিশিয়ানের ঘাটতি আছে। আগামী এক দশকে আরও ৪৫ হাজার টেকনিশিয়ান অবসরে যাবেন। ২০২৮ সাল নাগাদ এই সংকট চরমে পৌঁছাবে। তখন ঘাটতি হতে পারে ৩০ হাজারে।

ব্রায়ান প্রেনটিস ওই প্রতিষ্ঠানের একজন অংশীদার। তিনি বললেন, 'এটা আসলে এক মহাবিপদ। বিমানগুলো এখন বেশিক্ষণ উড়ছে, ভ্রমণের চাহিদাও আকাশচুম্বী। ঠিক এই সময়েই আমরা অভিজ্ঞ টেকনিশিয়ানদের হারাচ্ছি।'

এর ফলে ওড়ার জন্য পর্যাপ্ত বিমান পাওয়া যাবে না। শেষমেশ এয়ারলাইনগুলো ফ্লাইটের সংখ্যা কমিয়ে দিতে বাধ্য হবে।

সিনসিনাটি স্টেটের শিক্ষার্থীদের কাছে এই সংকটই সবচেয়ে বড় সুযোগ। আমাজনের চাকরি ছেড়ে আসা টেলর হিল বললেন, 'আমার কাছে এটা চাকরির নিশ্চয়তা।' ক্যারিয়ার মেলায় এই কোর্সের খোঁজ পেয়ে তিনি এখানে ভর্তি হন।

ওহাইওর হ্যারিসনে অবস্থিত সিনসিনাটি স্টেট টেকনিক্যাল অ্যান্ড কমিউনিটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী টেইলর হিল বিমান মেকানিক হওয়ার প্রশিক্ষণের অংশ হিসেবে একটি জেট ইঞ্জিনের সম্পূর্ণ ওভারহল করছে। ছবি: ডেভন

তিনি জানান, ওহাইও অঞ্চলে নতুন মেকানিকদের শুরুতে ঘণ্টায় ২৮ থেকে ৩০ ডলার বেতন দেওয়া হচ্ছে। চার বছরের ডিগ্রি ছাড়া অন্য যেকোনো চাকরির চেয়ে এটা অনেক বেশি। হিল বলেন, 'মেকানিকদের সবসময়ই দরকার হবে। এটা দারুণ এক ক্যারিয়ার।'

অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি এখনই কাজ শুরু করে দিয়েছেন। ম্যাথিউ ব্রাউন ক্লাসের ফাঁকে বিমানে যন্ত্রাংশ সরবরাহের কাজ করেন। তিনি বলেন, চাহিদাটা স্পষ্ট।

ব্রাউন বলেন, 'সবকিছুরই এখন রমরমা অবস্থা।' তিনি যে গ্যারেজে কাজ করতেন, সেখানকার ৭০ শতাংশ মেকানিকের বয়সই ৫০-এর বেশি।

এই ঘাটতি কিন্তু হুট করে তৈরি হয়নি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর এয়ারলাইনগুলো নিয়োগ কমিয়ে দিয়েছিল। বিশ্লেষকরা একে বলেন 'হারিয়ে যাওয়া প্রজন্ম'। এরপর এল করোনা মহামারি। তখন হাজার হাজার কর্মী কাজ ছাড়লেন। আবার সেনাবাহিনী থেকেও এখন আগের মতো বেসামরিক বিমান মেকানিক আসছে না।

কর্মী সংকটের কারণে রক্ষণাবেক্ষণে বেশি সময় লাগছে। বিমানগুলো মাটিতেই পড়ে থাকছে বেশি সময়। এয়ারলাইনগুলো পুরনো বিমান বেশিদিন চালাচ্ছে, ফলে কাজের চাপ বাড়ছে।

প্রেনটিস বলেন, 'এতে এয়ারলাইনগুলোর খরচ বাড়বে। আর সেই খরচের বোঝা গিয়ে পড়বে যাত্রীদের কাঁধেই।'

তবে প্রশিক্ষণ শুধু কলেজেই শেষ হচ্ছে না। জিই অ্যারোস্পেসের কারখানায় প্রতি বছর প্রায় ৪ হাজার মেকানিক আসেন। নির্দিষ্ট কিছু ইঞ্জিনে কাজ করার আগে তাদের উচ্চতর প্রশিক্ষণ নিতে হয়। জিই বলছে, এর লক্ষ্য হলো দ্রুত বাড়তে থাকা বৈশ্বিক বহরে নিরাপত্তা নিশ্চিত করা।

সিনসিনাটি স্টেটের হ্যাঙ্গারে ফিরে আসা যাক। নতুন শিক্ষার্থীরা বলছেন, এর চেয়ে ভালো সময় আর হতে পারে না।

ব্রাউন বলেন, 'ওভারটাইমের প্রচুর সুযোগ আছে, উন্নতির সুযোগও ঢের। কোম্পানিগুলো অন্য শহরে গিয়ে কাজ করার জন্য টাকা দেয়, বেতনও বেশ ভালো।'

প্রশিক্ষক রোলিং বললেন, নতুন প্রজন্ম এই শিল্পকে বদলে দিচ্ছে।

তিনি বলেন, 'ওরা শিখতে চায়। ওরা বিমানের কাজ করতে চায়।'

Related Topics

টপ নিউজ

বিমান / এভিয়েশন / উড়োজাহাজ / সিনসিনাটি / চাকরি / কর্মী অভাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
    মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • ছবি: ইউএনবি
    ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

Related News

  • মাল্টি-বিলিয়ন ডলারের নতুন চুক্তিতে এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে বিমান
  • এআই কি আপনার কাজ সহজ করবে, নাকি চাকরিই কেড়ে নেবে?
  • এয়ারবাস কেনার আগ্রহ দেখাল সরকার, বিমানের মিশ্র বহরের পরিকল্পনায় সহযোগিতার আশ্বাস ইউরোপীয় দূতদের
  • ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ
  • মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

Most Read

1
বাম থেকে: সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লা হিল কাফী, রমনা বিভাগের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধ: বরখাস্ত হচ্ছেন আইসিটিতে সাজাপ্রাপ্ত ৯ পুলিশ কর্মকর্তা

2
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net