Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
পেগাসাস ‘হ্যাক’: নিজের ফোনের ক্যামেরায় ‘প্লাস্টার’ করে দিলেন মমতা!

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
21 July, 2021, 03:30 pm
Last modified: 21 July, 2021, 03:33 pm

Related News

  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত
  • ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • প্রত্যর্পণ চুক্তিতে ফিরলে হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, যেতে হবে কারাগারে: চিফ প্রসিকিউটর
  • ভারতে ‘গোরক্ষকদের’ সাজা দিয়ে প্রাণনাশের হুমকির মুখে মুসলিম বিচারক

পেগাসাস ‘হ্যাক’: নিজের ফোনের ক্যামেরায় ‘প্লাস্টার’ করে দিলেন মমতা!

‘মনে রাখবেন, পেগাসাসের নাম করে আপনার-আমার-সবার ফোন ট্যাপ করেছে। আপনি কখন বাড়িতেও ঘুমাচ্ছেন, সেটাও দেখা যাবে। আপনি কী খাচ্ছেন, সেটাও দেখা যাবে। আপনার ব্রেনটাও স্ক্যান করে নিচ্ছে।’
হিন্দুস্তান টাইমস
21 July, 2021, 03:30 pm
Last modified: 21 July, 2021, 03:33 pm
ক্যামেরা 'প্লাস্টার' করে রাখা সেলফোন দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস

পেগাসাস 'হ্যাক' নিয়ে তোপ দাগলেন ভারতের তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন, তার ফোনেও আড়ি পাতা হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কংগ্রেস নেতা পি চিদম্বরম, এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের মতো নেতাদের সঙ্গে ফোনে কথা বলারও জো নেই।

সেইসঙ্গে নিজের ফোন দেখিয়ে মমতা জানান, নিজের ফোনের ক্যামেরা তিনি 'প্লাস্টার' করে দিয়েছেন!

আজ (বুধবার) শহিদ দিবসের মঞ্চ থেকে মমতা অভিযোগ করেন, গরিব মানুষের হাতে টাকা দেওয়ার পরিবর্তে 'স্পাইগিরির' জন্য কোটি-কোটি টাকা খরচ করছে কেন্দ্রের বিজেপি সরকার। শুধুমাত্র 'স্পাইগিরি' করা হচ্ছে, বিজেপি 'বিটিং' (মারধর করছে), 'কিলিং' (খুন করছে) এবং 'টকিং টু মাচ অ্যান্ড ডুয়িং নাথিং'ও (কাজ না করে বেশি কথা বলছে) করছে বলে অভিযোগ করেন মমতা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, 'মনে রাখবেন, পেগাসাসের নাম করে আপনার-আমার-সবার ফোন ট্যাপ করেছে। আপনি কখন বাড়িতেও ঘুমাচ্ছেন, সেটাও দেখা যাবে। আপনি কী খাচ্ছেন, সেটাও দেখা যাবে। আপনার ব্রেনটাও স্ক্যান করে নিচ্ছে।'

গত রোববার 'দ্য গার্ডিয়ান', 'ওয়াশিংটন পোস্ট', 'দ্য ওয়ার'সহ ১৭টি সংবাদমাধ্যমের একটি গোষ্ঠীর প্রতিবেদনে দাবি করা হয়, 'পেগাসাস' নামে পরিচিত একটি ফোন হ্যাকিং সফটওয়্যার ব্যবহার করে বিশ্বব্যাপী হাজার-হাজার মানুষকে নিশানা করা হয়েছিল। 'দ্য ওয়ার'-এর প্রতিবেদনে সোমবার দাবি করা হয়, ভারতে ভোটকুশলী প্রশান্ত কিশোরের ফোনে আড়ি পাতা হয়েছিল। সম্ভাব্য তালিকায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও ছিল বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, যা নিয়ে সরব হয়েছে তৃণমূল।

মমতার অভিযোগ, তার ফোনেও আড়ি পাতা হয়েছে। কীভাবে, সেই ব্যাখ্যাও দেন তিনি। দাবি করেন, অভিষেক এবং পিকের সঙ্গে তার ফোনে কথা হয়। ফলে তার কথায় আড়ি পাতা হচ্ছে।

তারপর নিজের 'প্লাস্টার' করা ফোন তুলে ধরে  মমতা বলেন, 'পেগাসাস নিয়ে ভাবতে পারেন? আমি একটা কাজ করেছি। আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা আমি পুরো প্লাস্টার করে দিয়েছেন।' 

সঙ্গে যোগ করেন, কেন্দ্রের বিজেপি সরকারকেই পুরো 'প্লাস্টার' করে দিতে হবে। 'নাহলে দেশ ধ্বংস হয়ে যাবে।'

  • আরও পড়ুন: ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস যেভাবে ফোন হ্যাক করে

Related Topics

টপ নিউজ

মমতা বন্দ্যোপাধ্যায় / পশ্চিমবঙ্গ / ভারত / পেগাসাস / রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • রুপির পতন ঠেকাতে বিশেষ আমানত কর্মসূচিতে ভারতের প্রায় ১ হাজার কোটি ডলার সংগ্রহ
  • হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: ভারত
  • ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • প্রত্যর্পণ চুক্তিতে ফিরলে হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, যেতে হবে কারাগারে: চিফ প্রসিকিউটর
  • ভারতে ‘গোরক্ষকদের’ সাজা দিয়ে প্রাণনাশের হুমকির মুখে মুসলিম বিচারক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net