ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম সংগঠনটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।
ফেসবুক স্ট্যাটাসে সাদিক কায়েম লিখেছেন, 'দেখতে দেখতে দীর্ঘ এক সোনালী অধ্যায়ের সমাপ্তি ঘটলো। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে।'
তবে ঠিক কী কারণে তিনি ছাত্রশিবিরের রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে তার পোস্টে নির্দিষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাদিক কায়েমের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
