Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো

আন্তর্জাতিক

রয়টার্স
14 July, 2026, 10:45 pm
Last modified: 14 July, 2026, 10:52 pm

Related News

  • ড্রোন যুদ্ধের রূপকার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে বরখাস্ত করলেন জেলেনস্কি
  • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের বন্দর ও অবকাঠামো খাতে ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
  • সরকার কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
  • জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো

এক বছর আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন সিভিরিদেনকো। এরপর থেকে তার সমালোচনাকারীরা অভিযোগ করে আসছিলেন, সিভিরিদেঙ্কো প্রশাসনের দুর্নীতি দূর করতে দৃঢ় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।
রয়টার্স
14 July, 2026, 10:45 pm
Last modified: 14 July, 2026, 10:52 pm
ইউলিয়া সিভিরিদেঙ্কো। ফাইল ছবি/রয়টার্স

ইউক্রেনের পার্লামেন্ট আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেনকোর পদত্যাগপত্র গ্রহণ করেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে মাত্র এক বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করলেন তিনি। ৪০ বছর বয়সি এই অর্থনীতিবিদের পদত্যাগপত্র গ্রহণের পর সেটি পার্লামেন্টে পাস হয়। 

জেলেনস্কি তাদের মন্ত্রিসভায় এই রদবদলের বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি। পার্লামেন্টের কয়েকজন সদস্য হঠাৎ এই রদবদল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বিদায়ী ভাষণে সিভিরিদেনকো বলেন, "এ বছরের প্রতিটি দিনই ছিল কঠিন সিদ্ধান্ত এবং দৃঢ় পদক্ষেপের। আমি যে আস্থা ও সমর্থন পেয়েছি, তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ।'' 

এক বছর আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন সিভিরিদেনকো। এরপর থেকে তার সমালোচনাকারীরা অভিযোগ করে আসছিলেন, সিভিরিদেঙ্কো প্রশাসনের দুর্নীতি দূর করতে দৃঢ় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেন তার রাজনৈতিক কৌশল পরিবর্তন করছে এবং এজন্য নতুন মানুষের প্রয়োজন। এর বেশি কিছু তিনি বলেননি। 

সিভিরিদেনকোর পদত্যাগের ফলে পুরো সরকারই পদত্যাগ করেছে বলে গণ্য হবে। আইনপ্রণেতাদের মতে, রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস কোম্পানি নাফতোগাজের প্রধান সেরহি কোরেৎস্কি নতুন প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবচেয়ে সম্ভাব্য প্রার্থী।  

এছাড়াও বর্তমান জ্বালানিমন্ত্রী দেনিস শ্যামিহাল ও প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভও আলোচনায় রয়েছেন।  

Related Topics

টপ নিউজ

ইউক্রেন / প্রধানমন্ত্রী / পদত্যাগ / ভলোদিমির জেলেনস্কি / প্রেসিডেন্ট / মন্ত্রিসভা / রদবদল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • ড্রোন যুদ্ধের রূপকার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে বরখাস্ত করলেন জেলেনস্কি
  • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের বন্দর ও অবকাঠামো খাতে ১০০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
  • সরকার কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
  • জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net