Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
এবার মোটরবাইক, ফ্রিজ, এসি উৎপাদনকারীদের কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের 

অর্থনীতি

রিয়াদ হোসেন
07 January, 2025, 09:35 am
Last modified: 07 January, 2025, 09:51 am

Related News

  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
  • অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • আরো কর ছাড়ের পরিকল্পনা: ৩ মাস পরপর ভ্যাট পরিশোধ; সোনা বিক্রির ক্যাপিটাল গেইনস ট্যাক্স কমে ৫% হতে পারে

এবার মোটরবাইক, ফ্রিজ, এসি উৎপাদনকারীদের কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের 

রিয়াদ হোসেন
07 January, 2025, 09:35 am
Last modified: 07 January, 2025, 09:51 am

৫০টির বেশি পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর (ভ্যাট) ও অন্যান্য কর বাড়ানোর পর এবার মোটরসাইকেল, রেফ্রিজারেটর, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ও কম্প্রেশর তৈরি করা প্রতিষ্ঠানের বিদ্যমান কর দ্বিগুণ করার পরিকল্পনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বর্তমানে এ ধরনের শিল্প তাদের আয়ের ওপর ১০ শতাংশ কর দিচ্ছে এবং শিল্পের যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও উপকরণ আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) দিচ্ছে—যা ২০৩২ সাল পর্যন্ত বলবত থাকার কথা ছিল। 

তবে এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই করহার দ্বিগুণ করা হতে পারে এবং তা কার্যকর হতে পারে আগামী ২০২৫-২৬ অর্থবছর থেকেই। এ লক্ষ্যে বিদ্যমান আদেশটি বাতিল করে চলতি সপ্তাহেই নতুন আদেশ জারি করা হতে পারে। 

তবে আমদানি পর্যায়ে এআইটি বাড়ানো হলে তা আদেশ জারির দিন থেকেই কার্যকর হবে বলে এনবিআরের আয়কর বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান।

অবশ্য কর বাড়ানোর বিষয়ে গত শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতেই ইঙ্গিত দিয়েছে এনবিআর। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্যাটের পাশাপাশি করজালের আওতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কর বাড়ালে দেশের মোটরসাইকেল, রেফ্রিজারেটর ও এসি শিল্পের ওপর বাড়তি চাপ তৈরি হবে এবং শেষপর্যন্ত এই ভার ভোক্তার ঘাড়েই চাপবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ ও খাতসংশ্লিষ্টরা।

এনবিআরের সাবেক আয়কর নীতি সদস্য সৈয়দ মো. আমিন্নুল করিম টিবিএসকে বলেন, 'কর বাড়ানো হলে এই চাপে শেষপর্যন্ত পণ্যমূল্য বেড়ে যাবে এবং কোম্পানিও কিছুটা চাপে পড়বে।'

'তবে সবচেয়ে বড় কথা হলো, যে সুবিধা ২০৩২ সাল পর্যন্ত দেওয়া হলো, তা হঠাৎ করে বাতিল করে দেওয়া হলে বাংলাদেশে কর নীতি যে বিনিয়োগবান্ধব নয়, তা আবার প্রকাশ হবে,' বলেন তিনি।

'কর সুবিধা বিবেচনায় নিয়েই একজন বিনিয়োগকারী বিনিয়োগ করেছিলেন। এভাবে ঘন ঘন নীতির পরিবর্তন বাংলাদেশ সম্পর্কে বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা পাঠায়।'

এসি ও রেফ্রিজারেটর বাজারের অন্যতম শীর্ষস্থানীয় উৎপাদনকারী ফেয়ার ইলেক্ট্রনিকসের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ মেসবাজ উদ্দিন টিবিএসকে বলেন, 'যে হারে ভ্যাট-ট্যাক্স বাড়াচ্ছে, তাতে পণ্যের দাম আরও বেড়ে যাবে। একদিকে উচ্চ মূল্যস্ফীতির কারণে প্রকৃত আয় কমছে, অন্যদিকে ক্রমাগত কর বাড়ানোর কারনে পণ্যমূল্যও বাড়ছে। ফলে আমাদের বিক্রিও কমতির দিকে।'

'নতুন করে কর বাড়ালে তা পণ্যের দাম বাড়িয়ে দেবে এবং বাজার আরও সংকুচিত হবে,' বলেন তিনি। 

প্রসঙ্গত, গত দুই বছর ধরে ইলেক্ট্রনিকস পণ্যের ভ্যাট হার বাড়িয়ে বর্তমানে ৭.৫ শতাংশ করা হয়েছে। আগামী বাজেটে এ হার ১৫ শতাংশ করার আলোচনা চলছে। এর মধ্যেই করহারও দ্বিগুণ করার আলোচনা হচ্ছে। 

এনবিআর সূত্রে জানা গেছে, ২০১৯ সালের এক আদেশ অনুযায়ী মোটরসাইকেল, এসি, রেফ্রিজারেটর ও কমপ্রেশর উৎপাদনকারী কোম্পানির করহার ছিল ৫ শতাংশ। পরে ২০২১ এক আদেশে তা ১০ শতাংশ করা হয়, যা ২০৩২ সাল পর্যন্ত বলবত থাকার কথা। 

বর্তমানে কর্পোরেট কর ২৫ শতাংশ থেকে ২৭.৫ শতাংশ।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পক্ষ থেকে এনবিআরকে আগের লক্ষ্যমাত্রার চেয়ে চলতি অর্থবছরে বাড়তি ১২ হাজার কোটি টাকা আদায়ের শর্ত জুড়ে দেওয়া হয়। এরপর এই অর্থ আদায়ে নতুন করে ঢালাওভাবে ভ্যাট-কর বাড়ানোর পথে হাঁটতে শুরু করে এনবিআর। 

এনবিআর সূত্রে জানা গেছে, নতুন করে চার ধরনের পণ্যের কর বাড়ানো হলে বছরে বাড়তি ১ হাজার কোটি টাকা আদায় হতে পারে। 

বিনিয়োগ এসেছে কর সুবিধা বিবেচনায়

দেশে রেফ্রিজারেটর ও এসির কমপ্রেশর উৎপাদন করে ওয়ালটন। এছাড়া প্রতিষ্ঠানটি রেফ্রিজারেটর বাজারেও শীর্ষস্থানীয়, এসিও তৈরি করছে। 

ওয়ালটনের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, 'হাইটেক পার্কে শিল্প হিসেবে আমাদের কর অব্যাহতি রয়েছে। কিন্তু আমাদের ওপর যদি করহার বাড়ানো হয়, তাহলে তা শিল্পের জন্য বিপর্যয়কর হবে।' 

দেশের মোটরসাইকেল খাতে নতুন করে হোন্ডা, টিভিএস, হিরো ও রানার—এ চারটি কোম্পানি উৎপাদন শুরু করেছে, যেখানে বিদেশি বিনিয়োগও আছে। 

রানারের একজন সিনিয়র কর্মকর্তা টিবিএসকে বলেন, 'মূলত ভ্যাট, ট্যাক্সের দীর্ঘমেয়াদি সুবিধা বিবেচনায় নতুন বিনিয়োগ এসেছিল।'

ফেয়ার ইলেক্ট্রনিকসের মোহাম্মদ মেসবাহ উদ্দিন বলেন, 'দেশে এসি এবং ওয়াশিং মেশিনের চাহিদা বাড়ছে। কিন্তু এর বাইরে রেফ্রিজারেটরসহ অন্যান্য ইলেক্ট্রনিকস পণ্যের চাহিদা কমছে।' 

দেশে গত দুই বছরে সিঙ্গার, সনি র‌্যাংগসের মতো প্রতিষ্ঠানগুলো নতুন বিনিয়োগ নিয়ে এসেছিল বলে জানান মেসবাহ।

তিনি বলেন, 'একটি স্থানীয় ফ্রিজের দাম ৩০ হাজার টাকা থেকে বেড়ে ৩৬ হাজার টাকা হয়ে গেছে। নতুন করে কর বাড়লে এই দাম আরও বাড়বে। কিন্তু এই সময়ে মূল্যস্ফীতির কারণে মানুষের প্রকৃত আয় ইনকাম বাড়েনি।'

'মূল্যস্ফীতি বাড়লে মানুষ আগে খাবারের জন্য খরচ করবে, এরপর ইলেক্ট্রনিকস পণ্যের জন্য,' বলেন তিনি।

বিনিয়োগ নিরুৎসাহিত হবে

২০৩২ সাল পর্যন্ত দেওয়া কর সুবিধা ২০২৫ সালে এসে বাতিল করার সিদ্ধান্তের সঙ্গে একমত নন কর বিশেষজ্ঞ ও স্নেহাশিস মাহমুদ অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউটেন্টের ম্যানেজিং পার্টনার স্নেহাশিস বড়ুয়া। 

স্নেহাশিস বলেন, 'কম করহারের সুবিধার কথা বিবেচনায় নিয়েই অনেক স্থানীয় ও বিদেশি উদ্যোক্তা বিনিয়োগে এসেছেন। এখন অর্থবছরের মাঝে এসে হঠাৎ করহার বাড়িয়ে দিলে পলিসি ইনকন্সিটেন্সির বিষয়টি ফের সামনে আসবে।

'এভাবে পলিসির পরিবর্তনে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হন।'

সাবেক এনবিআর সদস্য সৈয়দ মো. আমিনুল করিম বলেন, 'রাজস্ব ঘাটতির কারণে আইএমএফের পরামর্শে এনবিআর হয়তো ঢালাওভাবে কর বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে। তবে কোনো প্ল্যান ছাড়া হঠাৎ করে কর বাড়ালে বিনিয়োগকারীরা হতাশ হন।'

তিনি আরও বলেন, 'কর বাড়ানোর পর বিনিয়োগের সঙ্গে যুক্ত অন্যান্য বাধাগুলো—বিশেষত বন্দর, কাস্টমসসহ লজিস্টিকস ক্ষেত্রে—দক্ষতা বৃদ্ধি, স্পিড মানি বন্ধ করার মতো ব্যবসার জন্য সহায়ক পরিবেশ তৈরি করা গেলে হয়তো এ ক্ষতি পোষানো সম্ভব হবে।'

Related Topics

টপ নিউজ

কর / এনবিআর / রাজস্ব বোর্ড / আয়কর / অগ্রিম আয়কর / মোটরসাইকেল / মোটরবাইক / ফ্রিজ / রেফ্রিজারেটর / এসি / এয়ার কন্ডিশনার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • ছবি: টিবিএস
    ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

Related News

  • বছরের শেষ দিকে বড় উল্লম্ফনেও লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৮৮,০০০ কোটি টাকা
  • সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট পাস
  • এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
  • অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • আরো কর ছাড়ের পরিকল্পনা: ৩ মাস পরপর ভ্যাট পরিশোধ; সোনা বিক্রির ক্যাপিটাল গেইনস ট্যাক্স কমে ৫% হতে পারে

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

5
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net