Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
আকিজ জুট মিলস: বাণিজ্যিক উৎপাদনের দ্বারপ্রান্তে বিশ্বের বৃহত্তম পাটকল

অর্থনীতি

সাজ্জাদুর রহমান
12 August, 2023, 02:45 pm
Last modified: 12 August, 2023, 05:49 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্তের আওতায় বাংলাদেশসহ প্রধান রপ্তানিকারকরা
  • যুদ্ধের প্রভাবে নতুন রপ্তানি আদেশ কমার শঙ্কা; শিল্পে ডিজেলের কোটা চায় বিজিএমইএ
  • ভারতের সঙ্গে বাণিজ্যে চীনের মতো ‘ভুল’ করবে না যুক্তরাষ্ট্র: মার্কিন কর্মকর্তা
  • রপ্তানি মন্থরতা গভীর হওয়ায় এয়ার কার্গো কমেছে ৪০ শতাংশ
  • শুল্ক পরিবর্তনে নতুন অর্ডার নিয়ে দোদুল্যমান মার্কিন ক্রেতারা, রপ্তানি হারানোর শঙ্কায় পোশাক খাত

আকিজ জুট মিলস: বাণিজ্যিক উৎপাদনের দ্বারপ্রান্তে বিশ্বের বৃহত্তম পাটকল

বাংলাদেশে নতুন আদমজীর আবির্ভাব ঘটতে চলেছে। পাট খাতে বড় বিনিয়োগ করে চলেছেন আকিজ গ্রুপের তিন ভাই। 
সাজ্জাদুর রহমান
12 August, 2023, 02:45 pm
Last modified: 12 August, 2023, 05:49 pm
ইনফোগ্রাফ: টিবিএস

অর্থনৈতিক মন্দার কারণে যেখানে অনেক ব্যবসায়ী নতুন বিনিয়োগ করতে দ্বিধাগ্রস্ত, আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের উদ্যোগী ছেলেরা প্রতিকূলতাকে উপেক্ষা করে বাংলাদেশের পাট শিল্পে অর্থ ঢেলে যাচ্ছেন।

আকিজ ভাইদের মধ্যে কনিষ্ঠ শেখ বশির উদ্দিন গত তিন বছরে এই খাতে প্রায় দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন। এখন তার বড় ভাই, আকিজ গ্রুপের চেয়ারম্যান এবং আকিজ জুট মিলের মালিক শেখ নাসির উদ্দিন আরো প্রায় ২,৫০০ কোটি টাকার বিনিয়োগ নিয়ে এগিয়ে এসেছেন।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি পাটকল তৈরিতে এই বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে। প্রস্তৃত হলে এটিই হবে বিশ্বের বৃহত্তম পাটকল। 

আকিজ জুট মিলস নামের পাটকলটি চূড়ান্তভাবে উদ্বোধনের আগে গত মাসে একটি সীমিত পরিসরে চালু করা হয়েছে। আর ডিসেম্বরে বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্যে বর্তমানে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হচ্ছে। 

৪৫০ বিঘা জুড়ে বিস্তৃত পাটকলটিতে ছয়টি কারখানা থাকবে। প্রতিটি কারখানা গড়ে ওঠেছে ১ লাখ ৭৫ হাজার বর্গফুটজুড়ে। 

আকিজ জুটের পরিচালক (অপারেশন) জি মুর্শিদ বাপ্পি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, প্রতিদিন ৬০০ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন পাটকলটি হবে 'বিশ্বের বৃহত্তম জুট কম্পোজিট টেক্সটাইল মিল'।

তিনি আরো বলেন, আমরা মিলটিতে পাটের কাপড় উৎপাদনের দিকে মনোযোগ দিচ্ছি। এছাড়াও, আমাদের লক্ষ্য হল এই কাপড়গুলিতে প্রিন্ট করা, যা সাধারণত সুতির কাপড়ে দেখা যায়। 

পাটশিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা বলছেন, এই কৌশলগত পদক্ষেপগুলি আকিজ ভাইদের পাট খাতে গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। বাংলাদেশের মোট পাট উৎপাদনের প্রায় ৫০ শতাংশ হয় তাদের মিলগুলি থেকে। 

২০২০ সাল থেকে, আকিজ গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন- আকিজ বশির গ্রুপের প্রতিষ্ঠাতা - পাট শিল্পে উল্লেখযোগ্য অধিগ্রহণ শুরু করেন। তিনি জনতা জুট মিলস এবং সাদাত জুট মিলস ক্রয় করেন, যার সম্মিলিত ব্যয় ৭০০ কোটি টাকারও বেশি। তিনি পারটেক্স গ্রুপ থেকে পারটেক্স জুট মিলসও কিনেছেন প্রায় ৫০০ কোটি টাকা দামে। এখানেই শেষ নয়, তিনি তার মিলের আধুনিকীকরণ এবং পণ্যে বৈচিত্র্য আনতে পাটে বিনিয়োগ অব্যাহত রাখেন।

আকিজ বশির গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা হেলাল আহমেদ, যিনি গ্রুপের পাট ব্যবসা দেখাশোনা করেন, তিনি বলেন, বর্তমানে তারা জনতা, পারটেক্স এবং সাদাত জুট মিলের উৎপাদন দিয়ে বাজারের শীর্ষস্থানে আছেন।

আকিজ গ্রুপে ৩৫ বছর ধরে কাজ করছেন হেলাল এবং পাট খাতে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, ২০২০ সালের জুনে দায়িত্ব নেওয়ার পর জনতা পাটকলের সক্ষমতা বৃদ্ধি এব্ং বৈচিত্র্য আনতে আমরা বিনিয়োগ করেছি। 

নাসির এবং বশিরের প্রচেষ্টার পাশাপাশি, তাদের ভাই শেখ আফিল উদ্দিন কয়েক বছর ধরে সফলভাবে আফিল জুট উইভিং মিলস চালাচ্ছেন। তার মিলটি পাটের বস্তার বৃহত্তম সরবরাহকারী, যা দেশে চাল এবং আলু প্যাকেজিংয়ের জন্য ব্যবহৃত হয়। 

লক্ষণীয়ভাবে, তারা শুধুমাত্র তাদের কার্যক্রমকে প্রসারিতই করেননি বরং একই ধরনের পাটজাত পণ্য উৎপাদনে নিজেদের প্রতিযোগীর অবস্থানে দাঁড় করিয়েছেন।

যদিও বশির ও নাসিরের নজর রপ্তানি বাজারের দিকে। আর আফিল স্থানীয় বাজারে কাজ করেন।

বর্তমানে, চাল, আটা, আলু, ডাল, পেঁয়াজ এবং হাঁস-মুরগি এবং ফিশ ফিড সহ ১৩টি পণ্য বাধ্যতামূলক পাটের প্যাকেজিং নিয়মের আওতায় রয়েছে। তবে পাট শিল্পের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, এ নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। 

আফিল জুট উইভিং মিলসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, যদি বাধ্যতামূলক প্যাকেজিং নিয়ম পরিপূর্ণভাবে অনুসরণ করা হয়, তাহলে স্থানীয় বাজারে পাটের চাহিদা বছরে বর্তমানের দুই লাখ টন থেকে দ্বিগুণ হবে।

বাংলাদেশের পাট শিল্প

বাংলাদেশে বছরে ১১-১২ লাখ টন পাট উৎপাদন হয়। যার মধ্যে দুই লাখ টন কাঁচা পাট সরাসরি রপ্তানি করা হয় এবং আরও দুই লাখ টন স্থানীয়ভাবে ব্যবহার করা হয়। বাকি সাত লাখ টন ব্যবহার করা হয় বিভিন্ন পণ্য বিশেষ করে বিশ্ববাজারে রপ্তানির জন্য সুতা তৈরিতে। 

বাংলাদেশ ২০২২-২৩ অর্থবছরে ৯১২ মিলিয়ন ডলার মূল্যের পাট ও পাটজাত পণ্য রপ্তানি করেছে, যা এক বছর আগের তুলনায় ১৯ শতাংশ কম। এই রপ্তানি আয়ের মধ্যে, প্রায় ৫০০ মিলিয়ন এসেছে সুতা থেকে। যা এক বছর আগের তুলনায় ২৮ শতাংশ কম।

রপ্তানিকারকরা পাট রপ্তানি হ্রাসের জন্য বৈশ্বিক অর্থনৈতিক মন্দাকে দায়ী করেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশের পাটের সুতার সবচেয়ে বড় বাজার তুরস্কে রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমেছে। দুই লাখ টন থেকে এখন প্রায় এক লাখ টনে নেমেছে। 

ইরান, ভারত ও চীনের মতো অন্যান্য বড় বাজারেও রপ্তানি কমছে। তারা বলেন, কাঁচা পাটের উচ্চ মূল্য- প্রতি মণ ৬,০০০ টাকা- দুই বছর আগে অনেক ক্রেতাকে পাটজাত পণ্যের বিকল্প খুঁজতে বাধ্য করেছে।

আকিজ ভাইয়েরা এগিয়ে যাচ্ছেন

প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে বিশেষ করে ছোট অনেক মিল যখন গত কয়েক বছরে বন্ধ হয়ে যাচ্ছে, আকিজ গ্রুপের ভাইয়েরা এই খাতে এগিয়ে যাচ্ছেন।

শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত কয়েক বছরে উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, এই সময় আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে গেছে। যার ফলে ছোট মিলগুলো বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের মতে, দেশের ৮০টি পাটকলের মধ্যে ১২টি পুরোপুরি বন্ধ এবং এক ডজনেরও বেশি কারখানা টিকে থাকার জন্য সংগ্রাম করছে।

Related Topics

টপ নিউজ

পাটকল / পাটশিল্প / আদমজী / আকিজ গ্রুপ / জুট মিল / বাণিজ্য / পাট রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্তের আওতায় বাংলাদেশসহ প্রধান রপ্তানিকারকরা
  • যুদ্ধের প্রভাবে নতুন রপ্তানি আদেশ কমার শঙ্কা; শিল্পে ডিজেলের কোটা চায় বিজিএমইএ
  • ভারতের সঙ্গে বাণিজ্যে চীনের মতো ‘ভুল’ করবে না যুক্তরাষ্ট্র: মার্কিন কর্মকর্তা
  • রপ্তানি মন্থরতা গভীর হওয়ায় এয়ার কার্গো কমেছে ৪০ শতাংশ
  • শুল্ক পরিবর্তনে নতুন অর্ডার নিয়ে দোদুল্যমান মার্কিন ক্রেতারা, রপ্তানি হারানোর শঙ্কায় পোশাক খাত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net