Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
চলতি বছরের প্রথম প্রান্তিকে সিএমএসএমই ঋণ বিতরণ কমেছে ১৯%

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
13 July, 2023, 09:50 am
Last modified: 13 July, 2023, 09:54 am

Related News

  • ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত, এই সুবিধা কারা পাবে?
  • ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে আমানত সুরক্ষা শক্তিশালী করছে সরকার: অর্থমন্ত্রী
  • ৫,০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন স্কিম গঠন বাংলাদেশ ব্যাংকের, সর্বোচ্চ সুদ ৯ শতাংশ
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

চলতি বছরের প্রথম প্রান্তিকে সিএমএসএমই ঋণ বিতরণ কমেছে ১৯%

দেশের সার্বিক আমদানি ধারাবাহিকভাবে কমতে থাকায় এই খাতে ঋণ বিতরণও কমছে বলে জানান ব্যাংকাররা
শাখাওয়াত প্রিন্স
13 July, 2023, 09:50 am
Last modified: 13 July, 2023, 09:54 am
ইনফোগ্রাফ: টিবিএস

ব্যাংকিং খাতে চলমান অর্থনৈতিক মন্দা এবং তারল্য সংকটের কারণে এ বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (সিএমএসএমই) ঋণ বিতরণ কমেছে ১১,৫৪৩ কোটি টাকা বা ১৯.০৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এই খাতে ৪৯,০৬৮ কোটি টাকা ঋণ বিতরণ করেছে, যা আগের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ছিল ৬০,৬১১ কোটি টাকা।

ব্যাংকাররা বলছেন, দেশের সার্বিক আমদানি ধারাবাহিকভাবে কমতে থাকায় এই খাতে ঋণ বিতরণও কমছে। যদিও মার্চ ও জুন প্রান্তিকে সিএমএসএমই ঋণ বিতরণ কম থাকে। পরবর্তী দুই প্রান্তিকে লক্ষ্যমাত্রা অর্জন করতে ঋণ বেশি বিতরণ করে ব্যাংকগুলো। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বছরের প্রথম প্রান্তিকে এই খাতের উদ্যোক্তাদের ঋণ বিতরণ কমেছে ২,৬৪৮ কোটি টাকা। গত বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকগুলো এই খাতের ২,৮৯,৩৪৭ জন উদ্যোক্তাকে ৫১,৭১৬ কোটি টাকা ঋণ দিয়েছিল।

রাজধানীর পুরান ঢাকায় হার্ডওয়্যার ব্যবসায়ী শাহাদৎ হোসেন টিবিএসকে জানান, ব্যাংক থেকে ঋণ পেতে রীতিমত লড়াই করতে হচ্ছ তাকে।
 
তিনি বলেন, "ক্রেতাদের কাছে আমাদের পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু পণ্যের যোগান  কম থাকায় তিনমাস ধরে আমাদের ব্যবসা ভালো যাচ্ছে না। যেসব ব্যাংকের সঙ্গে দীর্ঘদিন ব্যবসা করেছি, ভালো ইমেজ থাকার পরেও তারা ঋণ দিচ্ছে না।" 

"এক কোটি টাকার ঋণের জন্য ২০ বার পর্যন্ত যেতে হচ্ছে। বিভিন্ন অজুহাতে নানান ধরনের কাগজপত্র চেয়ে নিচ্ছে, অথচ ঋণ দিচ্ছে না," যোগ করেন তিনি।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন,"পুরো বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি এখন ধীরগতিতে চলছে। আমাদের দেশেরও একই অবস্থা, যার কারণে সার্বিকভাবে ঋণ বিতরণ কমছে।"

"সিএমএসএমই খাতে খেলাপি ঋণের পরিমাণও ক্রমান্বয়ে বাড়ছে, যার কারণে ঋণ বিতরণে ব্যাংকগুলো কিছুটা চাপের মধ্যে রয়েছে। এছাড়া বেশ কিছু ব্যাংকে তারল্য সংকট রয়েছে, এটিও ঋণ বিতরণ কমার আরেকটি কারণ," যোগ করেন তিনি।

এদিকে, মূল্যস্ফীতির লাগম টানতে ও ব্যাংকে তারল্যের যোগান দিতে গত বছরের জুলাইয়ে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ খাতে ৩ বছরের জন্য  ২৫,০০০ কোটি টাকার রিফাইন্যান্স স্কিম গঠনের ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক।

নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা জানান, "চলতি বছরের জুলাইয়ের ১০ তারিখ পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ১৪,০০০ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। তবে আমাদের টার্গেট ছিল আরও বেশি ঋণ বিতরণ করা। ডিসেম্বর পর্যন্ত আশা করি পুরো ঋণ বিতরণ হবে।" 

যদিও কেন্দ্রীয় ব্যাংক এই স্কিমের তহবিলের মেয়াদ ৩ বছরের জন্য নির্ধারণ করেছে; তবে প্রয়োজনে এর মেয়াদ আরও বাড়ানো হতে পারে। 

বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের এই স্কিম থেকে ২ শতাংশ হারে তহবিল নিতে পারে ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। তারা সর্বোচ্চ ৭ শতাংশ হারে গ্রাহকের কাছে ঋণ বিরতণ করতে পারে।

ঋণ বিতরণ কম হওয়ার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের এসএমই বিভাগের ওই কর্মকর্তা বলেন, "ব্যাংকগুলোর এসএমই ঋণ বিতরণে আগ্রহ কম হওয়ার আরেকটি কারণ হলো এখানে ইন্টারেস্ট রেট (সুদের হার) কম এবং অপারেটিং কস্ট (পরিচালন ব্যয়) বেশি।"

"তবে চলতি জুলাই মাস থেকে সিএমএসএমই অপারেটিং কস্ট হিসেবে অতিরিক্ত ১  শতাংশ ইন্টারেস্ট গ্রহণ করতে পারবে, যার কারণে ঋণের গ্রোথ বাড়বে বলে আশা করি," যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

সিএমএসএমই / সিএমএসএমই ঋণ / ব্যাংকিং খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

Related News

  • ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত, এই সুবিধা কারা পাবে?
  • ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে আমানত সুরক্ষা শক্তিশালী করছে সরকার: অর্থমন্ত্রী
  • ৫,০০০ কোটি টাকার সিএমএসএমই পুনঃঅর্থায়ন স্কিম গঠন বাংলাদেশ ব্যাংকের, সর্বোচ্চ সুদ ৯ শতাংশ
  • ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
টোকিওতে বিমান সংস্থা অ্যারোফ্লোটের কার্যালয়। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যেভাবে জাপানকে গুপ্তচরদের আস্তানা বানালেন পুতিন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net