Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে বিপাকে দুই ব্যাংক

অর্থনীতি

ওমর ফারুক
16 June, 2021, 12:40 pm
Last modified: 16 June, 2021, 05:18 pm

Related News

  • সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%
  • ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক
  • ঋণখেলাপি: নির্বাচনে হাসনাতের বিরুদ্ধে লড়তে পারবেন না বিএনপির মঞ্জুরুল আহসান
  • ৪৯ কোটি টাকার ঋণখেলাপি: সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে বিপাকে দুই ব্যাংক

চট্টগ্রামের সামিয়া শিপ রিসাইক্লিংয়ের কাছে ব্যাংক দু'টির পাওনা ৫২ কোটি টাকা
ওমর ফারুক
16 June, 2021, 12:40 pm
Last modified: 16 June, 2021, 05:18 pm

নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে বিপাকে পড়েছে দুই ব্যাংক। প্রতিষ্ঠানটির কাছে ব্যাংক দু'টির এখন ৫২ কোটি টাকা খেলাপি হয়ে পড়েছে। ঋণের বিপরীতে পর্যাপ্ত বন্ধকী সম্পত্তি না থাকায় পাওনা আদায়ে শঙ্কিত ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর এলাকার বাসিন্দা মো. সেকান্দার মিয়া। দীর্ঘদিন ধরে শিপ ব্রেকিং খাতে স্ক্র্যাপ, প্লেটসহ জাহাজের মালামাল অকশনে কিনে বিক্রি করতেন। সামিয়া শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামে স্ক্র্যাপ জাহাজ আমদানির ব্যবসা শুরু করেন ২০১০ সালে। প্রতিষ্ঠানের সহযোগী হিসেবে রাখেন নিজের শ্যালক ও উত্তর কাট্টলী এলাকার বাসিন্দা মোহাম্মদ মনজুর আলমকে।

২০১৫ থেকে ২০১৬ সালে এবি ব্যাংক পাহাড়তলী শাখা থেকে স্ক্র্যাপ জাহাজ আমদানির জন্য ঋণ সুবিধা নেয় সামিয়া শিপ রিসাইক্লিং। ঋণে শর্ত ছিল জাহাজ আমদানির পর তা স্ক্র্যাপ হিসেবে বিক্রি শেষে ব্যাংকের টাকা পরিশোধ করবেন। কিন্তু প্রথম দিকে জাহাজ আমদানি শেষে ব্যাংকের টাকা পরিশোধ করলেও ২০১৬ সালে জাহাজ আমদানির পর ব্যাংকের টাকা শোধ করে নি।

ঋণের টাকা শোধ করতে ব্যাংক বিভিন্ন সময় প্রতিষ্ঠান মালিকদের চিঠি প্রদান করে। কিন্তু এলসির শর্তানুযায়ী প্রতিষ্ঠান মালিকরা ব্যাংকের টাকা পরিশোধ করে নি।

বার বার তাগাদা দেওয়ার পরও ঋণের টাকা শোধ না করায় ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর সামিয়া শিপ রিসাইক্লিংয়ের কর্ণধারদের লিগ্যাল নোটিশ প্রদান করে ব্যাংক।

এরপরও ঋণ পরিশোধ না করায় অর্থঋণ আদালত ২০০৩ এর ১২ (৩) ধারা মোতাবেক প্রতিষ্ঠানটির বন্ধক রাখা ২৩ শতক সম্পত্তি নিলামে তুলে ব্যাংক। কিন্তু নিলামে কোন দরদাতা পাওয়া যায় নি।

এরপর প্রতিষ্ঠান কর্ণধারদের বিরুদ্ধে গত ৩১ মার্চ চট্টগ্রাম অর্থঋণ আদালতে মামলা দায়ের করে ব্যাংক। মামলায় সামিয়া শিপ রিসাইক্লিংয়ের কাছে এবি ব্যাংকের পাওনা উল্লেখ করা হয়েছে ৪১ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার ৪৫৪ টাকা। মামলায় সামিয়া শিপ রিসাইক্লিংয়ের ম্যানেজিং পার্টনার মো. সেকান্দার মিয়া, পার্টনার মোহাম্মদ মনজুর আলম, মো. সেকান্দারের স্ত্রী গোলজার বেগম এবং মনজুর আলমের স্ত্রী ফারজানা নূরকে বিবাদী করা হয়েছে।

এবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এন্ড রিলেশনশিপ ম্যানেজার (পাহাড়তলী শাখা) এইচ এম আলী মোরশেদ খান বলেন, শিপ ব্রেকিং খাতের সুদিনে সহজে ঋণ সুবিধা পেয়েছে সামিয়া শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ। কিন্তু ঋণের শর্ত অনুযায়ী ব্যাংকের টাকা শোধ করে নি। প্রতিষ্ঠানটির কাছ থেকে ঋণের টাকা উদ্ধারে আমরা ইতোমধ্যে এন আই অ্যাক্টে চারটি চেক ডিজনার মামলা ও অর্থঋণ আদালতে একটি মামলা দায়ের করেছি। আশা করছি মামলার রায়ের মাধ্যমে ঋণের টাকা উদ্ধার সম্ভব হবে।

ব্যবসার শুরু থেকে অর্থাৎ ২০১০ সাল থেকে স্ক্র্যাপ জাহাজ আমদানিতে ব্যাংক এশিয়া ভাটিয়ারি শাখা থেকে ঋণ সুবিধা নেয় সামিয়া শিপ রিসাইক্লিং। ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্যাংকের সাথে ভালো লেনদেন করেন প্রতিষ্ঠানটির কর্ণধার সেকান্দার মিয়া। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি ঋণ সুবিধা নিলেও তা যথাযথভাবে শোধ করে নি। বর্তমানে প্রতিষ্ঠানটির কাছে ব্যাংক এশিয়ার প্রায় ১০ কোটি টাকা পাওনা রয়েছে। যা ইতোমধ্যে শ্রেণিকৃত হয়ে পড়েছে।

এই বিষয়ে ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড (চট্টগ্রাম) এ কে এম সাইফুল ইসলাম চৌধুরী বলেন, অনেক চেষ্টার পরও ঋণের টাকা শোধ না করায় ইতোমধ্যে ঋণটি শ্রেণিকৃত হয়ে পড়েছে। এরপর আমরা চেষ্টা করছি ঋণটি উদ্ধারে। সর্বশেষ চেষ্টা করেও ঋণের টাকা পাওয়া না গেলে আমাদেরও আদালতের দ্বারস্থ হতে হবে।  

এই বিষয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির কর্ণধার মো. সেকান্দার মিয়ার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিক বার ফোন করে ও ক্ষুদেবার্তা পাঠানোর পরও তিনি কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেন নি। 

 

Related Topics

টপ নিউজ

ঋণ খেলাপি / সামিয়া শিপ রিসাইক্লিং / বকেয়া পাওনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%
  • ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন: কেন্দ্রীয় ব্যাংক
  • ঋণখেলাপি: নির্বাচনে হাসনাতের বিরুদ্ধে লড়তে পারবেন না বিএনপির মঞ্জুরুল আহসান
  • ৪৯ কোটি টাকার ঋণখেলাপি: সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net