Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
28 March, 2026, 08:35 pm
Last modified: 28 March, 2026, 08:42 pm

Related News

  • খেলাপি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ঋণসীমা নির্ধারণ, শীর্ষ খেলাপিদের নজরদারিতে রাখবে বাংলাদেশ ব্যাংক
  • রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা
  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • সেপ্টেম্বরে রেমিট্যান্স কমে ২.৭৭ বিলিয়ন ডলার, ১১ মাসের মধ্যে সর্বনিম্ন
  • নতুন বেতন কাঠামো, জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়াচ্ছে মূল্যস্ফীতির ঝুঁকি: বাংলাদেশ ব্যাংক

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, নীতি সহায়তার আওতায় অনেক বড় প্রতিষ্ঠান তাদের ঋণ পুনঃতফসিল করেছে। এতে একটি বড় অংক খেলাপি তালিকা থেকে সাময়িকভাবে সরে গেছে। তা না হলে ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ আরও অনেক বেশি হতো।
টিবিএস রিপোর্ট
28 March, 2026, 08:35 pm
Last modified: 28 March, 2026, 08:42 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

দেশের ব্যাংকিং খাতে কোটি টাকার ওপর বিতরণ করা বড় অঙ্কের ঋণে খেলাপি হওয়ার হার এক বছরের ব্যবধানে ৩১ শতাংশ ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বর প্রান্তিক শেষে কোটি টাকার উপরের অ্যাকাউন্টে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ২০ শতাংশ, যা এক বছর আগে একই সময়ে ছিল ১৯ দশমিক ৯০ শতাংশ।

টাকার অঙ্কে এই খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৫৪ হাজার ৪৮৬ কোটি টাকা। মূলত আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ঋণ শ্রেণিকরণের নতুন নীতিমালার কারণেই খেলাপি ঋণের এই উল্লম্ফন ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সাল থেকে আন্তর্জাতিক চর্চা অনুসরণের লক্ষ্যে ঋণ পরিশোধের সময়সীমায় পরিবর্তন আনা হয়েছে। আগে কোনো ঋণ ১৮০ দিন অনাদায়ি থাকলে তা খেলাপি হিসেবে গণ্য করা হতো, যা এখন কমিয়ে ৯০ দিন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই ৯০ দিনের কঠোর নিয়মের কারণেই গত বছর থেকে খেলাপি ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তবে সেপ্টেম্বর প্রান্তিকের তুলনায় ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণের হার কিছুটা কমেছে। সেপ্টেম্বর শেষে এই হার ছিল ৩৬ দশমিক ৩০ শতাংশ। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন নীতি সহায়তা এবং ঋণ অবলোপন প্রক্রিয়ায় শিথিলতা আনায় এই সামান্য পতন ঘটেছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো ঋণ 'মন্দ মানে' শ্রেণিকৃত হওয়ার সঙ্গে সঙ্গেই তা অবলোপন করা যাচ্ছে, যেখানে আগে টানা দুই বছর 'মন্দ মানে' থাকার বাধ্যবাধকতা ছিল।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, নীতি সহায়তার আওতায় অনেক বড় প্রতিষ্ঠান তাদের ঋণ পুনঃতফসিল করেছে। এতে একটি বড় অংক খেলাপি তালিকা থেকে সাময়িকভাবে সরে গেছে। তা না হলে ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ আরও অনেক বেশি হতো।

ব্যাংকারদের মতে, গত দেড় বছরে খেলাপি ঋণ বাড়ার অন্যতম প্রধান কারণ হলো 'লুকানো ঋণের' প্রকৃত চিত্র সামনে আসা। আগে আদায় না করেও বিভিন্ন উপায়ে ঋণ নিয়মিত দেখানোর যে সুযোগ ছিল, তা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বিদেশি অডিট ফার্ম দিয়ে কয়েকটি ব্যাংকের সম্পদ যাচাই করার ফলে প্রকৃত খেলাপি চিত্র বেরিয়ে আসছে। বিশেষ করে একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ অনেক বেড়েছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে ব্যাংক খাতে যে ব্যাপক অনিয়ম, জালিয়াতি এবং দুর্নীতির সংস্কৃতি গড়ে উঠেছিল, তারই প্রতিফলন এখনকার খেলাপি ঋণের চিত্রে দেখা যাচ্ছে।

বিশেষ করে এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাসা গ্রুপ, বিসমিল্লাহ গ্রুপ এবং হল-মার্ক গ্রুপের মতো বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের বিপুল অঙ্কের ঋণ এখন খেলাপি হয়ে পড়েছে। এর পাশাপাশি বেসিক ব্যাংক কেলেঙ্কারির ক্ষতও এখনো বিদ্যমান। এই দীর্ঘ সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসলামী ধারার ব্যাংকগুলো। পাশাপাশি, প্রচলিত ধারার বেশ কিছু ব্যাংকও বড় ধরনের ঋণ অনিয়মের শিকার হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

ঋণ খেলাপি / খেলাপি ঋণ / ব্যাংক ঋণ / ঋণ পুনঃতফসিল / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • খেলাপি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ঋণসীমা নির্ধারণ, শীর্ষ খেলাপিদের নজরদারিতে রাখবে বাংলাদেশ ব্যাংক
  • রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা
  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • সেপ্টেম্বরে রেমিট্যান্স কমে ২.৭৭ বিলিয়ন ডলার, ১১ মাসের মধ্যে সর্বনিম্ন
  • নতুন বেতন কাঠামো, জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়াচ্ছে মূল্যস্ফীতির ঝুঁকি: বাংলাদেশ ব্যাংক

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net