Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
কৃত্রিম উপায়ে সৌন্দর্যবর্ধন, ‌প্রতিযোগিতা থেকে বাদ পড়লো ৪০ উট

অফবিট

টিবিএস ডেস্ক
11 December, 2021, 10:40 am
Last modified: 11 December, 2021, 10:46 am

Related News

  • সৌদি আরব কেন লাখ লাখ উটকে পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে?
  • উটের জন্য পাসপোর্ট চালু করছে সৌদি আরব
  • দুবাইয়ে উটের ক্লোনিং কেন একটি বড় ব্যবসা?
  • আতিথেয়তায় মুগ্ধ! মার্কিন নাগরিককে উট উপহার দিলেন সৌদি ভ্লগারের বাবা
  • উটের সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিলেন সৌদি নারীরা

কৃত্রিম উপায়ে সৌন্দর্যবর্ধন, ‌প্রতিযোগিতা থেকে বাদ পড়লো ৪০ উট

সৌন্দর্যবর্ধনের জন্য উটের ঠোঁট, নাক ও চোয়ালে বোটক্স ইনজেকশন দেয়া, ঠোঁট ও নাক বড় দেখানোর জন্য কোলাজেন প্রবেশ করানো, এমনকি পেশীর বৃদ্ধির জন্য হরমোন ইনজেকশন দেওয়া হয়।
টিবিএস ডেস্ক
11 December, 2021, 10:40 am
Last modified: 11 December, 2021, 10:46 am
ছবি: সংগৃহীত

সৌদি আরবে ঐতিহ্যবাহী উটের সৌন্দর্য প্রতিযোগিতা থেকে বাদ দেয়া হয়েছে ৪০টিরও বেশি উটকে। এসব উটের সৌন্দর্যবর্ধনে বোটক্স ইনজেকশন এবং অন্যান্য কসমেটিক সার্জারি ব্যবহারের অভিযোগ উঠেছে।

রিয়াদের নিকটে আয়োজিত 'কিং আবদুল আজিজ ক্যামেল ফেস্টিভ্যাল' এর অন্যতম আকর্ষণ এই প্রতিযোগিতা। এখানে বিজয়ীদের দেওয়া পুরস্কারের অর্থমূল্য ছয় কোটি ৬০ লাখ মার্কিন ডলারের সমতুল্য।

লম্বা ও ঝুলে-পড়া ঠোঁট, বড় নাক এবং সুগঠিত পশ্চাদ্দেশ উটের সৌন্দর্যের প্রধান মাপকাঠি। এই প্রতিযোগিতায় জয়লাভের আশায় প্রায়শই কৃত্রিম উপায়ে উটের সৌন্দর্যবর্ধন করে থাকেন মালিকেরা।

তবে রাষ্ট্রীয় সৌদি প্রেস এজেন্সি জানায়, এবছর বিচারকরা কৃত্রিম সৌন্দর্যবর্ধন সনাক্ত করা জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন।এতেই ধরা পড়ে উটগুলো।

প্রতিযোগিতায় অংশ নেওয়া উটগুলোকে একটি বড় হলঘরে সমবেত করা হয়। সেখানে বিশেষজ্ঞরা তাদের বাহ্যিক রূপ এবং হাঁটাচলা পরীক্ষা করেন। এরপর এক্স-রে এবং ত্রিমাত্রিক আল্ট্রাসাউন্ড যন্ত্র দিয়ে তাদের মাথা, ঘাড় ও দেহের মধ্য অংশকে স্ক্যান করা হয়। এসব নমুনা থেকে জেনেটিক পরীক্ষাসহ আরো নানা পরীক্ষা করা হয়।

দেহের কিছু অংশ কৃত্রিমভাবে লম্বা করার জন্য ২৭টি উটকে প্রতিযোগিতার অযোগ্য ঘোষণা করা হয়।আরও ১৬টি উটকে বাদ দেওয়া হয় বোটক্স ইনজেকশন দেওয়ার কারণে।

আগামীতে এধরনের প্রতারণা ঠেকানোর জন্য কড়া শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে প্রতিযোগিতার আয়োজক ক্যামেল ক্লাব।

সৌন্দর্যবর্ধনের জন্য উটের ঠোঁট, নাক ও চোয়ালে বোটক্স ইনজেকশন দেয়া, ঠোঁট ও নাক বড় দেখানোর জন্য কোলাজেন প্রবেশ করানো, এমনকি পেশীর বৃদ্ধির জন্য হরমোন ইনজেকশন দেওয়া হয় বলে জানিয়েছে ক্লাবটি।

উল্লেখ্য, বোটক্স (বটুলিনাম টক্সিন) হচ্ছে একধরনের রাসায়নিক পদার্থ যা মানুষের মুখের বলিরেখা বা ত্বক কুঁচকে যাওয়া সারাতে ইনজেকশন হিসেবে ব্যবহার করা হয়।

এছাড়া, রাবার ব্যান্ড ব্যবহার করে উটের দেহের রক্ত চলাচল কমিয়ে দেওয়া হয় যাতে শরীরের কিছু অংশের আকৃতি বড় দেখা যায়।

'কিং আবদুল আজিজ ক্যামেল ফেস্টিভ্যাল' পৃথিবীর বৃহত্তম উট উৎসব।৪০ দিন ধরে চলে এই অনুষ্ঠান। রাজধানী রিয়াদের ১০০ কিলোমিটার উত্তর পূর্বে ৩২ বর্গকিলোমিটার জায়গা জুড়ে এই উৎসব চলছে। এতে দৈনিক প্রায় এক লক্ষ পর্যটক আসবে বলে ধারণা করা হচ্ছে।

এবারের প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ফ্রান্সসহ বিভিন্ন দেশের প্রায় ৩৩ হাজার উট মালিক অংশ নিচ্ছেন।

  • সূত্র: বিবিসি 

Related Topics

টপ নিউজ

উট / উটের প্রতিযোগিতা / কৃত্রিম সৌন্দর্যবর্ধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • সৌদি আরব কেন লাখ লাখ উটকে পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে?
  • উটের জন্য পাসপোর্ট চালু করছে সৌদি আরব
  • দুবাইয়ে উটের ক্লোনিং কেন একটি বড় ব্যবসা?
  • আতিথেয়তায় মুগ্ধ! মার্কিন নাগরিককে উট উপহার দিলেন সৌদি ভ্লগারের বাবা
  • উটের সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিলেন সৌদি নারীরা

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net