Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
উটের জন্য পাসপোর্ট চালু করছে সৌদি আরব

আন্তর্জাতিক

আনাদোলু এজেন্সি
07 February, 2026, 12:15 pm
Last modified: 07 February, 2026, 12:24 pm

Related News

  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যোগাযোগ জোরদার করল সৌদি আরব
  • যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ধন্যবাদ জানাল ইরান
  • মার্কিন-ইসরায়েলি হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ইরানের
  • ড্রোন হামলায় সৌদির বৃহৎ তেল শোধনাগারসহ কুর্দি ও ইসরায়েলি গ্যাস ক্ষেত্র বন্ধ ঘোষণা

উটের জন্য পাসপোর্ট চালু করছে সৌদি আরব

সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের ফলে উট পালন খাতে উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়বে। উটদের একটি নির্ভরযোগ্য ও আধুনিক ডাটাবেজ তৈরি করা সম্ভব হবে।
আনাদোলু এজেন্সি
07 February, 2026, 12:15 pm
Last modified: 07 February, 2026, 12:24 pm
ছবি: রয়টার্স

উট খাতের ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করতে, সেই সাথে আন্তর্জাতিক বাজারে এর গ্রহণযোগ্যতা বাড়াতে উটদের জন্য বিশেষ পাসপোর্ট চালুর ঘোষণা দিয়েছে সৌদি সরকার। 

সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের ফলে উট পালন খাতে উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়বে। এর মাধ্যমে উটদের একটি নির্ভরযোগ্য ও আধুনিক ডাটাবেজ তৈরি করা সম্ভব হবে।

মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, পাসপোর্টটি দেখতে সবুজ রঙের। এর ওপর দেশটির জাতীয় প্রতীকের পাশাপাশি সোনালি রঙে একটি উটের ছবি দেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল এখবারিয়া জানিয়েছে, এই পাসপোর্ট উট কেনাবেচা ও এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের প্রক্রিয়াকে নিয়মশৃঙ্খলার মধ্যে আনবে। মালিকানা নিশ্চিত করতেই সাহায্য করার পাশাপাশি উটের মালিকদের বিভিন্ন আইনি অধিকার রক্ষায়ও বড় ভূমিকা রাখবে।

২০২৪ সালের সরকারি হিসাব অনুযায়ী, সৌদি আরবে উটের সংখ্যা প্রায় ২২ লাখ। দেশটিতে উটের প্রজনন ও কেনাবেচা এখন অন্যতম একটি লাভজনক শিল্প।

সৌদিতে প্রতিবছর বিশাল আয়োজনে উটের সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য কোটি কোটি টাকা পুরস্কার থাকে। 

এই প্রতিযোগিতায় জিততে অনেক সময় মালিকেরা অসাধু উপায়ের আশ্রয় নেন। যেমন উটের ঠোঁট বা কুঁজ আকর্ষণীয় করতে অবৈধভাবে 'কসমেটিক সার্জারি' বা বোটক্স ব্যবহার করা হয়। কর্তৃপক্ষ এখন এসব জালিয়াতি রোধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। তারা চায় উটের প্রাকৃতিক সৌন্দর্য বজায় থাকুক।

হাজার হাজার বছর ধরে আরব উপদ্বীপের মানুষের জীবন উটের ওপর নির্ভরশীল। ২০২১ সালের এক গবেষণা বলছে, সৌদি আরবের মরুভূমিতে পাথরের গায়ে খোদাই করা উটের যে চিত্রগুলো পাওয়া গেছে, সেগুলো প্রায় সাত হাজার বছরের পুরোনো। সেই ঐতিহ্যকে আধুনিক ব্যবস্থাপনায় আনতেই এখন পাসপোর্ট দিচ্ছে দেশটি।

Related Topics

টপ নিউজ

উট / পাসপোর্ট / সৌদি আরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • সৌদি আরবে মিসাইল হামলায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নিহত
  • যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে যোগাযোগ জোরদার করল সৌদি আরব
  • যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ধন্যবাদ জানাল ইরান
  • মার্কিন-ইসরায়েলি হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্যের সব অর্থনৈতিক কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ইরানের
  • ড্রোন হামলায় সৌদির বৃহৎ তেল শোধনাগারসহ কুর্দি ও ইসরায়েলি গ্যাস ক্ষেত্র বন্ধ ঘোষণা

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net