Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 15, 2026
মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানের আগে ঝুঁকি মূল্যায়নের তাগিদ বিশেষজ্ঞদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 September, 2026, 06:10 pm
Last modified: 12 September, 2026, 06:39 pm

Related News

  • মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব
  • এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • যুক্তরাষ্ট্রের শুল্ক এড়াতে চীন ছেড়েছিল যেসব প্রতিষ্ঠান, তাদের অনেকেই আবার ফিরছে
  • সৌদির গুরুত্বপূর্ণ এক পাইপলাইন বন্ধের পর যুক্তরাষ্ট্রে ডিজেলের দামে সর্বকালের নতুন রেকর্ড
  • ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার, শো-কজ আরও ১০০টিকে

মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানের আগে ঝুঁকি মূল্যায়নের তাগিদ বিশেষজ্ঞদের

আলোচনায় বিশেষজ্ঞরা উল্লেখ করেন, এই জোট বাংলাদেশের জন্য প্রতিরক্ষা আধুনিকায়ন, সামরিক প্রযুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করতে পারে। তবে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্তের আগে দেশের বর্তমান পররাষ্ট্রনীতি এবং ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সুষম সম্পর্কের ওপর এর সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখা প্রয়োজন।
টিবিএস রিপোর্ট
12 September, 2026, 06:10 pm
Last modified: 12 September, 2026, 06:39 pm
ছবি: টিবিএস

প্রস্তাবিত 'মক্কা প্রতিরক্ষা জোটে' বাংলাদেশের যোগদানের সিদ্ধান্ত নেওয়ার আগে জোটটির কাঠামো, দায়বদ্ধতা এবং দীর্ঘমেয়াদি প্রভাব গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষা করা উচিত বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাদের মতে, এ জোটের সদস্যপদ দেশের কৌশলগত স্বায়ত্তশাসন এবং ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান কূটনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার গুলশানের হোটেল লেক ক্যাসলে 'মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের তাৎপর্য এবং বাংলাদেশের বিকল্প' শীর্ষক এক গোলটেবিল আলোচনার আয়োজন করে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (সিএসডিএস)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আমসা আমিন ।

আলোচনায় বিশেষজ্ঞরা উল্লেখ করেন, এই জোট বাংলাদেশের জন্য প্রতিরক্ষা আধুনিকায়ন, সামরিক প্রযুক্তি এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করতে পারে। তবে যেকোনো চূড়ান্ত সিদ্ধান্তের আগে দেশের বর্তমান পররাষ্ট্রনীতি এবং ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সুষম সম্পর্কের ওপর এর সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখা প্রয়োজন।

গোলটেবিল বৈঠকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহাব এনাম খান বলেন, 'মক্কা জোটের গুরুত্ব মূল্যায়নের ক্ষেত্রে মিয়ানমার পরিস্থিতি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিবেচনা হওয়া উচিত। মিয়ানমারের সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধি পেলেও রোহিঙ্গাদের প্রত্যাবাসনে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।'

তিনি বলেন, 'ওআইসি চ্যানেল সক্রিয় রাখতে বাংলাদেশের একটি আঞ্চলিক অংশীদার প্রয়োজন এবং পাকিস্তান এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।' পাশাপাশি বাংলাদেশ-মিয়ানমার প্রেক্ষাপটে চীনও একটি প্রধান প্রভাবক বলে তিনি উল্লেখ করেন। তাই ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্কের ভারসাম্য বজায় রেখে বাংলাদেশকে এ বিষয়টি বিবেচনা করতে হবে।

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিবর্তনের কথা তুলে ধরে অধ্যাপক শাহাব বলেন, মক্কা চুক্তি বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ হতে পারে, তবে সৌদি আরব, উপসাগরীয় দেশসমূহ, ইরান এবং তুরস্কের মধ্যবর্তী পরিবর্তিত সম্পর্ক ঢাকার কূটনীতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশের সঙ্গে সম্পর্ক কীভাবে পরিচালনা করা হচ্ছে, তার ওপরই নির্ভর করবে বাংলাদেশ মক্কা চুক্তির মাধ্যমে কতটা স্বার্থ সুরক্ষা করতে পারবে। এছাড়া প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য কাতারের সঙ্গে সম্পর্ক অত্যন্ত জরুরি।

২০২৪-পরবর্তী সময়ে প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন ও বহুমুখীকরণ বাংলাদেশের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগও ঢাকার জন্য উদ্বেগের কারণ।

সাবেক রাষ্ট্রদূত মাহবুব উজ জামান বলেন, মক্কা চুক্তিটি মূলত তিনটি দেশের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে গড়ে উঠেছে। এর মূল বিধানগুলোর একটি হলো—কোনো একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র আক্রমণ হলে তা বাকি সব সদস্যের ওপর আক্রমণ বলে গণ্য হবে। জোটে যোগ দেওয়ার আগে বাংলাদেশকে এর সম্ভাব্য দায়বদ্ধতা সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, 'বাংলাদেশ এই চুক্তিতে স্বাক্ষর করলে কোন পরিস্থিতিতে বলপ্রয়োগ করতে হতে পারে এবং এর ফলে কী ধরণের আন্তর্জাতিক দায়বদ্ধতা তৈরি হবে, তা আগে থেকেই জানা প্রয়োজন।'

এটি বাংলাদেশের 'কৌশলগত স্বায়ত্তশাসন' এবং ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষায় প্রভাব ফেলতে পারে। এছাড়া চুক্তিটি বাংলাদেশের সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদ এবং জাতিসংঘ সনদের সংশ্লিষ্ট নীতিগুলোর সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তাও মূল্যায়ন করা দরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহিদুজ্জামান বলেন, মক্কা চুক্তির ভবিষ্যৎ কাঠামো ও স্থায়িত্ব নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। তাই এ নিয়ে এখনই অতিরিক্ত আশাবাদী না হয়ে বাংলাদেশের উচিত কোনো আনুষ্ঠানিক প্রস্তাবের জন্য অপেক্ষা করা। আগামী কয়েক মাসে এই জোটের পরিধি খুব একটা বাড়ার সম্ভাবনা কম এবং এর ভবিষ্যৎ মূলত সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক ও ইরানের মধ্যকার সম্পর্কের ওপর নির্ভর করবে।

লেফট্যানেন্ট জেনারেল (অব.) আমিনুল করিম বলেন, মক্কা চুক্তিকে সরাসরি ন্যাটোর সঙ্গে তুলনা করা যুক্তিযুক্ত নয়। জোটটির সাংগঠনিক কাঠামো এখনো পুরোপুরি স্পষ্ট নয় এবং সদস্য দেশগুলো নিজেদের অবস্থান পুনর্গঠনে ব্যস্ত।

তবে জোটটি বাংলাদেশের জন্য বেশ কিছু সুযোগ তৈরি করতে পারে উল্লেখ করে তিনি বলেন, 'তুরস্কের সামরিক প্রযুক্তি, পাকিস্তানের সামরিক সক্ষমতা এবং সৌদি আরবের আর্থিক সম্পদ বাংলাদেশের প্রতিরক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তিনি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বিশেষ করে একটি শক্তিশালী বিমান বাহিনী ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন।'

আমিনুল করিম আরও বলেন, 'একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশকে সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনায় সুবিধাজনক অবস্থানে রাখবে।' একই সঙ্গে ভারত, পাকিস্তান, সৌদি আরব ও চীনের সাথে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ওপর তিনি গুরুত্ব দেন।

ভার্চুয়ালি যুক্ত হয়ে পাকিস্তানের সাবেক সিনেটর মুশাহিদ হুসাইন সৈয়দ বলেন, 'মক্কা প্রতিরক্ষা জোট একটি ঐতিহাসিক উদ্যোগ, যা মুসলিম দেশগুলোর জন্য নতুন কৌশলগত বিকল্প তৈরি করতে পারে। পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে ঢাকার জন্য এটি একটি বিকল্প পথ হলেও বাংলাদেশের মূল নজর থাকা উচিত দক্ষিণ এশিয়ায়।'

তিনি বলেন, 'বাংলাদেশ ও পাকিস্তানের উচিত তাদের কৌশলগত, সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করা। একই সঙ্গে বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতা আঞ্চলিক ভারসাম্য তৈরিতে সাহায্য করতে পারে।'

মক্কা ও মদিনাকে বহিরাগত হুমকি থেকে রক্ষা করতেই এই জোটের মূল মনোযোগ থাকা উচিত এবং এটিকে মুসলিম দেশগুলোর নিজেদের মধ্যকার কোনো দ্বন্দ্বে ব্যবহার করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।
 
Related Topics

টপ নিউজ

মক্কা প্রতিরক্ষা জোট / মক্কা চুক্তি / পাকিস্তান / সৌদি আরব / মিয়ানমার / ভারত / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: টিবিএস
    এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন
  • ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
    ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

Related News

  • মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব
  • এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • যুক্তরাষ্ট্রের শুল্ক এড়াতে চীন ছেড়েছিল যেসব প্রতিষ্ঠান, তাদের অনেকেই আবার ফিরছে
  • সৌদির গুরুত্বপূর্ণ এক পাইপলাইন বন্ধের পর যুক্তরাষ্ট্রে ডিজেলের দামে সর্বকালের নতুন রেকর্ড
  • ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সরকার, শো-কজ আরও ১০০টিকে

Most Read

1
ফাইল ছবি: টিবিএস
আন্তর্জাতিক

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন

2
২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়
অর্থনীতি

২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায়

3
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

4
ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ: ইইউ-র ‘সদস্য’ হতে চায় কানাডা, ইউরোপের নেতাদের সঙ্গে চলছে আলোচনা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আগামী সপ্তাহে ঢাকাসহ ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: আইইডিসিআর

6
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net