Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

যশোরে কোরবানির হাটে মরুভূমির উট, দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা

খামারটির পরিচালক শহিদুল্লাহ জানান, উটগুলোকে প্রতিদিন দুই বেলা খাবার হিসেবে খড় দেওয়া হয়। এছাড়া নির্দিষ্ট পাত্রে পানির সাথে ভুসি ও খৈল মিশিয়ে খেতে দেওয়া হয়। তিনি বলেন, “উটগুলো বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে পুরোপুরি খাপ খাইয়ে নিয়েছে। দেশের পরিবেশে উট লালন-পালন করা ভালোভাবে সম্ভব। আমরা এখন উটের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি।”
যশোরে কোরবানির হাটে মরুভূমির উট, দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 May, 2026, 06:15 pm
Last modified: 20 May, 2026, 08:01 pm

Related News

  • টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরে ভাসছে কোটি টাকার আমদানিপণ্য
  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • যশোরে চার শতাধিক দুস্থ নারীকে নিজ হাতে আপ্যায়ন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা

আসন্ন পবিত্র ঈদুল আজহার কোরবানির বাজার ধরতে এবার যশোরের খামারে প্রস্তুত করা হয়েছে মরুভূমির জাহাজ খ্যাত উট। জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ব্যবসায়ী নাসির উদ্দিন তাঁর নিজস্ব খামারে পাঁচটি উট বিক্রির জন্য মোটাতাজা করেছেন। ১২ থেকে ১৫ ফুট উচ্চতার একেকটি উটের দাম হাঁকা হচ্ছে ২২ থেকে ৩০ লাখ টাকা।

সীমান্তবর্তী পুটখালী গ্রামের এই খামারটি এখন স্থানীয়দের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। বিশালদেহী উটগুলো দেখতে প্রতিদিনই সেখানে ভিড় করছেন নানা বয়সী উৎসুক মানুষ। কেউ পরম বিস্ময়ে দেখছেন, আবার কেউবা মরুভূমির এই প্রাণীটির সঙ্গে মোবাইল ফোনে ছবি তুলছেন।

ছবি: টিবিএস

জানা গেছে, প্রায় দেড় বছর আগে বাণিজ্যিকভাবে পালনের উদ্দেশ্যে সৌদি আরব থেকে উটগুলো আমদানি করেন ব্যবসায়ী নাসির উদ্দিন। স্থানীয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে নিয়মিত পরিচর্যা ও চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি উটগুলোকে দেওয়া হচ্ছে দেশীয় খাবার। খামারিরা জানান, এরই মধ্যে তাঁদের একটি উট ২৬ লাখ টাকায় বিক্রি হয়েছে।

খামারটির পরিচালক শহিদুল্লাহ জানান, উটগুলোকে প্রতিদিন দুই বেলা খাবার হিসেবে খড় দেওয়া হয়। এছাড়া নির্দিষ্ট পাত্রে পানির সাথে ভুসি ও খৈল মিশিয়ে খেতে দেওয়া হয়। তিনি বলেন, "উটগুলো বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে পুরোপুরি খাপ খাইয়ে নিয়েছে। দেশের পরিবেশে উট লালন-পালন করা ভালোভাবে সম্ভব। আমরা এখন উটের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি।"

ছবি: টিবিএস

তবে দাম তুলনামূলক বেশি হওয়ায় অনেক ক্রেতা দেখতে এলেও উট না কিনেই ফিরে যাচ্ছেন। তাই শেষ পর্যন্ত ভালো দাম পেতে উটগুলোকে ঢাকা ও চট্টগ্রামের বড় কোরবানির হাটে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন খামার মালিক।

যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সিদ্দীকুর রহমান উট পালনের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, "উট যেহেতু মরুভূমির প্রাণী, আমাদের দেশে তো মরুভূমি নাই। আমাদের সমতল ভূমি এবং কিছু পাহাড়ি এলাকা আছে; সেখানে কিন্তু উটেরা এই যে ন্যাচারাল খাদ্য দিয়েই, অর্থাৎ ঘাস বা দানা খাদ্য দিয়েই পালন করা হয়। সেক্ষেত্রে আমি বলব, উট পালন নিয়ে যারা ভয় পাচ্ছেন, তাদের ভয় পাওয়ার কিছু নাই। আপনি নিঃসন্দেহে উট পালতে পারেন, উট পালা অবশ্যই লাভজনক।"

ছবি: টিবিএস

উল্লেখ্য, নাসির উদ্দিনের এই খামারটি ৩ বিঘা জমি নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে তা প্রায় ১৫ বিঘায় বিস্তৃত হয়েছে। উটের পাশাপাশি এখানে আরও রয়েছে সহস্রাধিক গরু ও ছাগল। তবে এবারের কোরবানির মৌসুমে উটগুলোই জেলাজুড়ে মূল আলোচনার কেন্দ্রে রয়েছে।

Related Topics

টপ নিউজ

উট / কোরবানির হাট / যশোর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
    মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

Related News

  • টানা বৃষ্টিতে বেনাপোল বন্দরে ভাসছে কোটি টাকার আমদানিপণ্য
  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • যশোরে চার শতাধিক দুস্থ নারীকে নিজ হাতে আপ্যায়ন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

5
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

6
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab