Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 13, 2026
২৮ বছর ধরে সঞ্চিত হুইস্কি বেচে বাড়ি কিনছেন ব্রিটিশ যুবক

অফবিট

টিবিএস ডেস্ক
06 September, 2020, 11:40 pm
Last modified: 07 September, 2020, 01:40 am

Related News

  • ইংল্যান্ডের রাস্তায় ঘোরা সেই ‘নেকড়ে-কুকুরের’ ডিএনএ রহস্যের সমাধান
  • বিশ্বব্যাংকের সালিশি আদালতে এস আলমের করা আবেদনের বিরুদ্ধে লড়বে সরকার: গভর্নর
  • বেতন নিয়ে বিরোধ: সরকারের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ৫ দিনের ধর্মঘটে যুক্তরাজ্যের চিকিৎসকরা
  • চার্চিলের মন গলাতে অস্ট্রেলিয়ার পাঠানো প্লাটিপাস মারা যায় পথে; কেন? নাৎসি হামলা, অস্ট্রেলিয়ার অবহেলা…?
  • ৫০০ বছর ধরে ইংল্যান্ডের গ্রামকে নির্ভুল সময় জানাচ্ছে এ ঘড়ি

২৮ বছর ধরে সঞ্চিত হুইস্কি বেচে বাড়ি কিনছেন ব্রিটিশ যুবক

প্রতি জন্মদিনেই বাবা পিট রবসন ম্যাককালান ব্রান্ডের একটি করে ১৮ বছরের পুরোনো হুইস্কি উপহার দেন ছেলে ম্যাথিউকে। ১৯৯২ সালে তার জন্মের পর থেকে কোনো জন্মদিনেই বাদ পড়েনি উপহার দেওয়ার এ চল। এজন্য পিটের সর্বসাকুল্যে ব্যয় হয় পাঁচ হাজার পাউন্ড। 
টিবিএস ডেস্ক
06 September, 2020, 11:40 pm
Last modified: 07 September, 2020, 01:40 am
২৮ বছরের এ সংগ্রহের মূল্য এখন ৪০ হাজার পাউন্ড। ছবি: বিবিসি

অ্যালকোহলের প্রতি অতিরিক্ত আসক্তি মানুষকে শারীরিক বা আর্থিক দৈন্যতার দিকে ঠেলে দিতে পারে, একথা কারোরই অজানা নয়। কিন্তু, পান না করে পুরোনো মদ জমিয়ে রাখার বুদ্ধিটা হয়তো মন্দ নয়। 

এমনটাই অন্তত হয়েছে ইংল্যান্ডের টওটন শহরের অধিবাসী ম্যাথিউ রবসনের সঙ্গে। জীবনের প্রথম নিজের একটি বাড়ি কিনছেন তিনি, গত ২৮ বছর ধরে জন্মদিনে পাওয়া সিঙ্গেল মল্ট হুইস্কি বেচে। 

প্রতি জন্মদিনেই বাবা পিট রবসন ম্যাককালান ব্রান্ডের একটি ১৮ বছরের পুরোনো হুইস্কি উপহার দেন ছেলে ম্যাথিউকে। ১৯৯২ সালে তার জন্মের পর থেকে কোনো জন্মদিনেই বাদ পড়েনি উপহার দেওয়ার এ চল। এজন্য পিটের সর্বসাকুল্যে ব্যয় হয় পাঁচ হাজার পাউন্ড। 

কিন্তু, বর্তমান বাজারে এর মূল্য এখন ৪০ হাজার পাউন্ড। বিনিয়োগটা নেহাত মন্দ নয়। খবর বিবিসির। 

ছেলে ম্যাথিউকে হুইস্কি বোতেলের পাশাপাশি অন্য উপহার দেওয়ার কথাও জানান পিট রবসন। ছবি: বিবিসি

ম্যাথিউ বলেন, ছোট্ট কোনো বালককে জন্মদিনে হুইস্কি উপহার দেওয়াটা হয়তো ভালো বুদ্ধি নয়, কিন্তু আমি বাবার নির্দেশ মেনে চলেছি। এ উপহারের শর্ত ছিল আমি কখনোই যেন বোতলগুলো না খুলি। ফলে ঘরের তাকে বসে বসে আরও পুরোনো আর দামি হতে থাকে সেগুলো। ব্যাপারটা অনেকটা সোনার ডিম জমিয়ে রাখার মতোই। 

''বাবার কঠোর নির্দেশটি মেনে চলতে আমি আপ্রাণ চেষ্টা করেছি আর মনে হচ্ছে আমি তাতে সফল'' তিনি যোগ করেন। 

তার বাবা পিট হুইস্কির জন্য বিশ্ববিখ্যাত অঞ্চল স্কটল্যান্ডের বাসিন্দা ছিলেন। টাওটন আসার পর যখন ছেলে জন্মায় তখন ঐতিহ্য অনুসারে নবজাতক সন্তানের মাথায় ছিটিয়ে দেওয়ার জন্য প্রথম ১৯৭৪ সালে প্রস্তুতকৃত এক বোতল হুইস্কি কেনেন তিনি।  

''বুদ্ধিটা তখনই মাথায় এলো। ভাবলাম ওকে যদি এভাবে প্রতি জন্মদিনে এক বোতল হুইস্কি দেই, তাহলে ১৮ বছর হতে হতে ওর কাছে এমন ১৮টি বোতল থাকবে'' পিট জানান।

''এটা শুধু আমাদের (বাবা-মা) পক্ষ থেকে ওর জন্য সাধারণ উপহার ছিল না, এটি ছিল অনন্য। আর তাছাড়া অন্য উপহারও সে পেয়েছে। আর সৌভাগ্যবশত আমরা এ প্রথাটি ধরে রাখতেও পেরেছি'' তিনি যোগ করেন।

এদিকে যুক্তরাজ্যের পানীয় বিশেষজ্ঞরা জানান, ম্যাককালান ব্যান্ডের মদ এখন সংগ্রহের জিনিষ হয়ে উঠেছে। আর নিজের এ সংগ্রহ ৪০ হাজার পাউন্ডে বিক্রি করে, সে টাকাই নিজের প্রথম বাড়ির ডিপোজিটের টাকা জমা দিতে চান ম্যাথিউ। 

মার্ক লিটলার নামের এক মধ্যস্বত্বভোগী হুইস্কি বিক্রেতা এগুলো বিক্রি করেছিলেন। তার মতে, এগুলো এখন সম্পূর্ণ এক সেটে পরিণত হয়েছে।

''গত পাঁচ থেকে ১০ বছরে ম্যাককালান ব্রান্ডের হুইস্কির দাম বিপুল পরিমাণে বেড়েছে। আমি নিশ্চিত অনেক ক্রেতাই এর জন্য ভালো দাম দিতে আগ্রহী হবেন।''

ইতোমধ্যেই, নিউইয়র্ক এবং এশিয়ার বেশ কিছু ধনী ক্রেতা পানীয় সেটটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করে যোগাযোগ করেছে, বলেও তিনি জানিয়েছেন।
 

Related Topics

টপ নিউজ

সিঙ্গেল মল্ট হুইস্কি / জন্মদিনের উপহার / ইংল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • ছবি: সংগৃহীত
    ৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি
  • সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
    সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • ইংল্যান্ডের রাস্তায় ঘোরা সেই ‘নেকড়ে-কুকুরের’ ডিএনএ রহস্যের সমাধান
  • বিশ্বব্যাংকের সালিশি আদালতে এস আলমের করা আবেদনের বিরুদ্ধে লড়বে সরকার: গভর্নর
  • বেতন নিয়ে বিরোধ: সরকারের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ৫ দিনের ধর্মঘটে যুক্তরাজ্যের চিকিৎসকরা
  • চার্চিলের মন গলাতে অস্ট্রেলিয়ার পাঠানো প্লাটিপাস মারা যায় পথে; কেন? নাৎসি হামলা, অস্ট্রেলিয়ার অবহেলা…?
  • ৫০০ বছর ধরে ইংল্যান্ডের গ্রামকে নির্ভুল সময় জানাচ্ছে এ ঘড়ি

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

5
সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
অর্থনীতি

সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net