Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
ইংল্যান্ডের রাস্তায় ঘোরা সেই ‘নেকড়ে-কুকুরের’ ডিএনএ রহস্যের সমাধান

আন্তর্জাতিক

বিবিসি
12 January, 2026, 05:45 pm
Last modified: 12 January, 2026, 05:45 pm

Related News

  • বিশ্বব্যাংকের সালিশি আদালতে এস আলমের করা আবেদনের বিরুদ্ধে লড়বে সরকার: গভর্নর
  • বেতন নিয়ে বিরোধ: সরকারের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ৫ দিনের ধর্মঘটে যুক্তরাজ্যের চিকিৎসকরা
  • দায়িত্ব শেষ হওয়ার পর বিক্রি হলো তাদের ‘অবসর’
  • বিদায় ফিন, কোরি ও স্যাম: ৩ অবসরপ্রাপ্ত কে-৯ কুকুর নিলামে তুলছে পুলিশ 
  • চার্চিলের মন গলাতে অস্ট্রেলিয়ার পাঠানো প্লাটিপাস মারা যায় পথে; কেন? নাৎসি হামলা, অস্ট্রেলিয়ার অবহেলা…?

ইংল্যান্ডের রাস্তায় ঘোরা সেই ‘নেকড়ে-কুকুরের’ ডিএনএ রহস্যের সমাধান

দেখতে নেকড়ের মতো হওয়ায় এগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শেষমেশ একটি উদ্ধারকারী কেন্দ্র ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত করেছে যে, এগুলো আসলে ‘উলফ-ডগ’ বা নেকড়ে-কুকুর সংকর।
বিবিসি
12 January, 2026, 05:45 pm
Last modified: 12 January, 2026, 05:45 pm
এই তিন নেকড়ে-কুকুরের নাম রাখা হয়েছে লিটল টিমি, বু এবং ব্রুক ।

হ্যালোউইনের ঠিক আগের দিন ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের রাস্তায় তিনটি বিশাল আকারের নেকড়ে সদৃশ কুকুরকে ঘোরাঘুরি করতে দেখা যায়। দেখতে নেকড়ের মতো হওয়ায় এগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শেষমেশ একটি উদ্ধারকারী কেন্দ্র ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত করেছে যে, এগুলো আসলে 'উলফ-ডগ' বা নেকড়ে-কুকুর সংকর।

২০২৫ সালের ৩০ অক্টোবর প্রিস্টন শহরে কুকুরগুলোকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। প্রিস্টন সিটি কাউন্সিল প্রথমে বলেছিল এগুলো জার্মান শেফার্ড জাতের কুকুর।

লিটল টিমি, বু এবং ব্রুক নামের এই তিন ভাই-বোনকে প্রথমে একটি উদ্ধারকারী কেন্দ্রে নেওয়া হয়। পরে তাদের 'উলভস অফ উইল্টশায়ার' নামের বিশেষায়িত কেন্দ্রে পাঠানো হয়। সেখানেই বিশেষজ্ঞরা নিশ্চিত করেন যে তারা আসলে নেকড়ে-কুকুর প্রজাতির।

ওই চ্যারিটির ট্রাস্টি ওলি ব্যারিংটন জানান, উদ্ধারের সময় কুকুরগুলো খুব রুগ্ন ছিল। তবে এখন তারা 'নিরাপদ ও আরামদায়ক পরিবেশে সেরে উঠছে'।

ল্যাঙ্কাশায়ার পুলিশ যখন প্রাণীগুলো সংগ্রহ করেছিল তখন সেগুলো রুগ্ন ও ক্ষীণকায় দেখাচ্ছিলো।

কাউন্সিল জানায়, তাদের ক্যানেল ঠিকাদার বলেছিল এগুলো 'জার্মান শেফার্ড টাইপ'। কাউন্সিলের এক মুখপাত্র বলেন, কুকুরগুলো অল্প সময়ের জন্য তাদের জিম্মায় ছিল। তিনি আরও বলেন, 'আমরা ডিএনএ পরীক্ষা করি না, তাই তখন যে বর্ণনা দেওয়া হয়েছিল তার ওপরই নির্ভর করতে হয়েছে।'

টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই কুকুরগুলোর ভিডিও এবং ডিএনএ টেস্টের ফলাফল দেখেছেন লাখ লাখ মানুষ।

ব্যারিংটন বলেন, উলভস অফ উইল্টশায়ারে তাদের মূল লক্ষ্য 'প্রাণীদের কল্যাণ ও সুখ'। এদের পুনর্বাসন করে পোষা প্রাণী হিসেবে গড়ে তোলার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, 'ওরা এখানে যেমন খুশি তেমন থাকবে। যদি মানুষের সঙ্গ এড়িয়ে চলতে চায়, তবে তা-ই হবে।'

উলফ-ডগ আসলে কী?

উলফ-ডগ বা নেকড়ে-কুকুর হলো গৃহপালিত কুকুর ও নেকড়ের শংকর। পিডিএসএ-এর তথ্যমতে, যুক্তরাজ্যে মূল নেকড়ে থেকে তিন প্রজন্ম পার হলে এমন কুকুর পোষা বৈধ। তবে প্রথম ও দ্বিতীয় প্রজন্মের হলে বিশেষ লাইসেন্স লাগে এবং এদের 'এক্সোটিক' বা বন্য প্রাণী হিসেবে ধরা হয়।

 ব্যারিংটন জানান, উলভস অফ উইল্টশায়ারের কাছে বিশেষ লাইসেন্স আছে যা দিয়ে তারা এসব প্রাণীর যত্ন নিতে পারে। কারণ এগুলো 'অজানা প্রজাতির ছিল এবং বিপজ্জনক প্রাণীর লাইসেন্সের প্রয়োজন হতে পারত'।

নেকড়ে-কুকুরগুলো বর্তমানে সুস্থ আছে।

'এমবার্ক' কোম্পানির করা ডিএনএ টেস্টে দেখা গেছে, টিমি, ব্রুক ও বু-এর শরীরে ৪৯.১ শতাংশ ধূসর নেকড়ে বা গ্রে উলফ এবং ৫০.৯ শতাংশ চেকোস্লোভাকিয়ান উলচাকের জিন রয়েছে। এই পরীক্ষাটি করিয়েছিল '৮ বিলো হাস্কি রেসকিউ' নামের কেন্দ্র, যারা প্রথমে প্রাণীগুলোকে কাউন্সিলের কাছ থেকে নিয়েছিল।

ব্যারিংটন মনে করেন, আইনটিতে 'একটু সমস্যা' আছে। কারণ এখানে নেকড়ের ডিএনএ-এর শতাংশের চেয়ে কত প্রজন্ম পার হয়েছে, তা দেখা হয়। এর সুযোগ নিয়ে কিছু অসাধু ব্রিডার বেশি নেকড়ে ডিএনএ সম্পন্ন প্রাণী তৈরি করছে, যা 'কাগজে-কলমে বৈধ'।

তিনি বলেন, 'এমন শংকর প্রাণী পোষার মতো উপযুক্ত পরিবেশ খুব কম মানুষেরই আছে। এর জন্য নিজের জীবন উৎসর্গ করতে হয়।'

আরএসপিসিএ-এর এক মুখপাত্র বলেন, 'এরা বিশাল এবং সামলানো বেশ কঠিন। এদের জন্য এমন অভিজ্ঞ লোকের দরকার, যারা শুধু কুকুর নয়, নেকড়ে নিয়েও কাজ করেছেন এবং তাদের চাহিদা বোঝেন।'

তারা আরও জানায়, এগুলো পরিবারের পোষা প্রাণী হিসেবে উপযুক্ত নয়। মানুষের উচিত উলফ-ডগ হাইব্রিড পোষার আইনি জটিলতা সম্পর্কে সচেতন হওয়া।

তবে উলফ-ডগ কমিউনিটির অনেকেই মনে করেন, তারা এদের সঠিক যত্ন নিতে সক্ষম। গ্রেটার ম্যানচেস্টারের লরা ম্যাকেঞ্জি-হকিন্সের চারটি উলফ-ডগ এবং একটি বেলজিয়ান ম্যালিনয়েস আছে। তিনি এগুলো একটি ফ্ল্যাটে থাকা তরুণ দম্পতির কাছ থেকে উদ্ধার করেছিলেন।

ম্যানচেস্টারের লরা ম্যাকেঞ্জি-হকিন্সের চারটি উলফ-ডগ এবং একটি বেলজিয়ান ম্যালিনয়েস আছে।

লরা জানান, তিনি আগেভাগে অবসর নিয়েছেন এবং 'দিনরাত ২৪ ঘণ্টা' কুকুরগুলোর সঙ্গে থাকেন। এদের জন্য বড় বাগান ও ৬ ফুট উঁচু (১.৮২ মিটার) বেড়া দিয়েছেন তিনি।

তিনি বলেন, 'যেকোনো কুকুরের মতো এদেরও নিরাপদে রাখা মালিকের দায়িত্ব। প্রিস্টনের ওই তিনটির মতো এদের দেখতে নেকড়ের মতো হওয়ায় বাইরে ঘুরতে দেখলে ব্যাপক আতঙ্ক ছড়ায়।'

তিনি জানান, এই প্রাণীগুলো যাতে নিরাপদ আশ্রয় পায়, সে জন্য মানুষকে সচেতন করতে তারা অনেক সময় ব্যয় করেন। 'এদের পালা মোটেও সহজ নয়,' যোগ করেন তিনি।

Related Topics

টপ নিউজ

নেকড়ে / কুকুর / নেকড়ে সদৃশ কুকুর / ইংল্যান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • বিশ্বব্যাংকের সালিশি আদালতে এস আলমের করা আবেদনের বিরুদ্ধে লড়বে সরকার: গভর্নর
  • বেতন নিয়ে বিরোধ: সরকারের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ৫ দিনের ধর্মঘটে যুক্তরাজ্যের চিকিৎসকরা
  • দায়িত্ব শেষ হওয়ার পর বিক্রি হলো তাদের ‘অবসর’
  • বিদায় ফিন, কোরি ও স্যাম: ৩ অবসরপ্রাপ্ত কে-৯ কুকুর নিলামে তুলছে পুলিশ 
  • চার্চিলের মন গলাতে অস্ট্রেলিয়ার পাঠানো প্লাটিপাস মারা যায় পথে; কেন? নাৎসি হামলা, অস্ট্রেলিয়ার অবহেলা…?

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net