Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
‘উদ্ভট গল্প’, চিত্রনাট্য শোনার পাঁচ মিনিটেই ‘লগান’-এর প্রস্তাব ফিরিয়েছিলেন আমির!  

বিনোদন

টিবিএস ডেস্ক
24 June, 2022, 11:05 am
Last modified: 24 June, 2022, 11:15 am

Related News

  • ফিরছে র‍্যাঞ্চো-ফারহান-রাজু ম্যাজিক, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের কাজ শুরু করেছেন আমির
  • বাজেট ছাড়িয়েছিল দ্বিগুণ: ‘লগান’ চলচ্চিত্র প্রযোজনায় যে বিপাকে পড়েছিলেন আমির খান
  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও
  • বলিউড বাঁচাতে কম খরচে নিজের সিনেমা দেখাবেন আমির; মুক্তি দেবেন ইউটিউবে
  • রীনা আর আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ: আমির খান

‘উদ্ভট গল্প’, চিত্রনাট্য শোনার পাঁচ মিনিটেই ‘লগান’-এর প্রস্তাব ফিরিয়েছিলেন আমির!  

‘‘চিত্রনাট্য শুনছিলাম। পাঁচ মিনিট শুনেই মনে হয়েছিল, ‘লগান’-এর গল্পটা কী উদ্ভট রে বাবা! কিছু লোকজন কর দিতে পারছে না কারণ বৃষ্টি হচ্ছে না। সেজন্য তারা ব্রিটিশদের সঙ্গে ক্রিকেট খেলবে? এ আবার কী অদ্ভুত ভাবনা!"
টিবিএস ডেস্ক
24 June, 2022, 11:05 am
Last modified: 24 June, 2022, 11:15 am

অস্কারের দৌড়ে সামিল হওয়া পাঁচটি ভারতীয় ছবির একটি। তার নিজের বলিউড ক্যারিয়ারেও অন্যতম মাইলফলক। কিন্তু জানেন কি, সেই 'লগান' ছবির প্রস্তাবই প্রথমে ফিরিয়ে দিচ্ছিলেন আমির খান? একটি সাক্ষাৎকারে এ  কথা জানান পর্দার 'ভুবন' নিজেই!

মুম্বাই সংবাদমাধ্যমকে দেওয়া ওই সাক্ষাৎকারে আমির বলেন, ''চিত্রনাট্য শুনছিলাম। পাঁচ মিনিট শুনেই মনে হয়েছিল, 'লগান'-এর গল্পটা কী উদ্ভট রে বাবা! কিছু লোকজন কর দিতে পারছে না কারণ বৃষ্টি হচ্ছে না। সেজন্য তারা ব্রিটিশদের সঙ্গে ক্রিকেট খেলবে? এ আবার কী অদ্ভুত ভাবনা! আশুতোষ (গোয়ারিকর)-কে সোজা বলেছিলাম, গল্প বদলাও।''

'লগান'-এর চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পরে হাতে পেয়ে মনে ধরে আমিরের। তবু তখনও সেখানে অভিনয়ের সাহস পাচ্ছিলেন না 'মিস্টার পারফেকশনিস্ট'। পরিচালককে সে কথা জানিয়েছিলেনও অভিনেতা। সাক্ষাৎকারে আমির বলেন, ''ছবির প্রস্তাবে না-ই বলে দিয়েছিলাম। তবু কেন জানি না বারবার মনে হচ্ছিল এ ছবিটা আমি করছি না কেন?''

তা হলে শেষমেশ কী করে 'লগান'-এ জড়িয়ে গেলেন আমির?

অভিনেতা জানান, তার বাবা-মাকে 'লগান'-এর গল্প শোনান আশুতোষ। শুনতে শুনতে কেঁদে ফেলেছিলেন দু'জনেই। তারাই আমিরকে বুঝেছিলেন এ ছবি অবশ্যই করা উচিত।

  • সূত্র- আনন্দবাজার পত্রিকা 
     
Related Topics

টপ নিউজ

লগান / আমির খান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
    এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

Related News

  • ফিরছে র‍্যাঞ্চো-ফারহান-রাজু ম্যাজিক, ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলের কাজ শুরু করেছেন আমির
  • বাজেট ছাড়িয়েছিল দ্বিগুণ: ‘লগান’ চলচ্চিত্র প্রযোজনায় যে বিপাকে পড়েছিলেন আমির খান
  • এই প্রথম একসঙ্গে পর্দায় আসছেন শাহরুখ, আমির ও সালমান; ভাইরাল ভিডিও
  • বলিউড বাঁচাতে কম খরচে নিজের সিনেমা দেখাবেন আমির; মুক্তি দেবেন ইউটিউবে
  • রীনা আর আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ: আমির খান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
মাহবুব উদ্দিন খোকন। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে, ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ
খেলা

এই বিশ্বকাপ একটা ‘বিপর্যয়’, ‘আমাদের পাশে কেউ নেই’: ফিফার বিরুদ্ধে ইরানের অধিনায়কের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net